ঢাকা ০৫:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক Logo শহীদ তাজউদ্দীন হাসপাতালে ডাক্তার-আনসারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেপ্তারের দাবি Logo গাজীপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত, সদর মেট্রো থানা কমিউনিটি পুলিশ দল চ্যাম্পিয়ন Logo খামারিদের টিকিয়ে রাখতে সহজ ঋণের ব্যবস্থা করা হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo ভাওয়াল মির্জাপুর কলেজে তিনতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর করেন অধ্যাপক ডা. রফিকুল ইসলাম এমপি Logo গাজীপুরে দৈনিক বাংলার নবকণ্ঠের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo গাজীপুর সিটিজুড়ে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান, নাগরিকদের সহযোগিতা চাইলেন প্রশাসক Logo গাজীপুরে সুটকেসে দ্বিখণ্ডিত নারীর লাশ- ৫ বছরের প্রেমের পরিণতি, প্রেমিকের হাতে খুন Logo সালনা-দেশীপাড়া-জয়দেবপুর সড়ক যেন মরণফাঁদ, দীর্ঘদিন সংস্কার নেই, বড় বড় গর্তে চরম দুর্ভোগে এলাকাবাসী Logo গাজীপুরে আইনশৃঙ্খলা সভা: অপরাধ দমনে দৃশ্যমান পদক্ষেপ চান প্রতিমন্ত্রী

‘আমি গেরামের ছেলে, দেন কোদাল দেন’— নিজ হাতে বৃক্ষরোপণ করে কর্মসূচির উদ্বোধন করলেন গাজীপুরের ডিসি

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:০৯:৩২ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

গাজীপুরে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন সম্প্রসারণের লক্ষ্যে দেশব্যাপী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৩ জুন) গাজীপুর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ এবং সিভিল সার্জন কার্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির সূচনা হয়।

জেলা প্রশাসন গাজীপুর ও ঢাকা বন বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নূরুল করিম ভূঁইয়া। আনুষ্ঠানিকতার সীমাবদ্ধতা পেরিয়ে তিনি নিজ হাতে কোদাল তুলে নিয়ে বৃক্ষরোপণ কার্যক্রম শুরু করেন। এ সময় তার মুখে উচ্চারিত, “আমি গেরামের ছেলে, দেন কোদাল দেন”— উক্তিটি উপস্থিত কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও অতিথিদের মধ্যে ব্যাপক উৎসাহ ও প্রাণচাঞ্চল্যের সৃষ্টি করে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তাই সরকারের গৃহীত বৃহৎ এ কর্মসূচি সফল করতে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে।

কর্মসূচির অংশ হিসেবে নতুন প্রজন্মের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। শিক্ষার্থীদের গাছ লাগানো ও পরিচর্যার বিষয়ে উদ্বুদ্ধ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. বশিরুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাহরিয়ার নজির, গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাজ্জাত হোসেন, জেলা প্রশাসন ও বন বিভাগের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় সুধীজন।

অনুষ্ঠান শেষে বৃক্ষরোপণ ও সবুজায়নের মাধ্যমে পরিবেশ রক্ষায় সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক

error: Content is protected !!

‘আমি গেরামের ছেলে, দেন কোদাল দেন’— নিজ হাতে বৃক্ষরোপণ করে কর্মসূচির উদ্বোধন করলেন গাজীপুরের ডিসি

আপডেট সময় ০৩:০৯:৩২ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬