ঢাকা ০৫:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক Logo শহীদ তাজউদ্দীন হাসপাতালে ডাক্তার-আনসারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেপ্তারের দাবি Logo গাজীপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত, সদর মেট্রো থানা কমিউনিটি পুলিশ দল চ্যাম্পিয়ন Logo খামারিদের টিকিয়ে রাখতে সহজ ঋণের ব্যবস্থা করা হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo ভাওয়াল মির্জাপুর কলেজে তিনতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর করেন অধ্যাপক ডা. রফিকুল ইসলাম এমপি Logo গাজীপুরে দৈনিক বাংলার নবকণ্ঠের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo গাজীপুর সিটিজুড়ে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান, নাগরিকদের সহযোগিতা চাইলেন প্রশাসক Logo গাজীপুরে সুটকেসে দ্বিখণ্ডিত নারীর লাশ- ৫ বছরের প্রেমের পরিণতি, প্রেমিকের হাতে খুন Logo সালনা-দেশীপাড়া-জয়দেবপুর সড়ক যেন মরণফাঁদ, দীর্ঘদিন সংস্কার নেই, বড় বড় গর্তে চরম দুর্ভোগে এলাকাবাসী Logo গাজীপুরে আইনশৃঙ্খলা সভা: অপরাধ দমনে দৃশ্যমান পদক্ষেপ চান প্রতিমন্ত্রী

মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই, গাজীপুরে ফ্রেন্ডস ফিল্ড স্পোর্টস সিটির যাত্রা শুরু

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:০৮:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে খেলাধুলার মাধ্যমে সুস্থ ও সুন্দর সমাজ গঠনের প্রত্যয়ে গাজীপুর সিটি কর্পোরেশনের ২৯ নম্বর ওয়ার্ডের সামন্তপুর এলাকায় মাদকবিরোধী আলোচনা সভা ও ফ্রেন্ডস ফিল্ড স্পোর্টস সিটির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (০৮ জুন) রাতে আয়োজিত এ অনুষ্ঠানে ফ্রেন্ডস ফিল্ড স্পোর্টস সিটির চেয়ারম্যান মো. আল-আমিনের সভাপতিত্বে এবং ব্যবস্থাপনা পরিচালক এফ এম জাহিদ আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার।
তিনি বলেন, যুবসমাজকে মাদক থেকে রক্ষা করতে পরিবার, সমাজ ও ক্রীড়া সংগঠনগুলোকে একযোগে কাজ করতে হবে। খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বর্তমান প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রসার জরুরি। এ ধরনের উদ্যোগ তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও সচেতনতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক মো. জামাল উদ্দীন, বিএনপি নেতা হান্নান মিয়া হান্নু, মোস্তফা নিনা, বাপ্পি দে, মো. জাহাঙ্গীর আলম, মোশারফ হোসেন, মো. তানভিরুল ইসলাম রাজিব এবং মহিবুর রশিদ মারুফ প্রমুখ।

আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ আনুষ্ঠানিকভাবে ফ্রেন্ডস ফিল্ড স্পোর্টস সিটির উদ্বোধন ঘোষণা করেন। এ সময় স্থানীয় ক্রীড়াপ্রেমী, তরুণ ও বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক

error: Content is protected !!

মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই, গাজীপুরে ফ্রেন্ডস ফিল্ড স্পোর্টস সিটির যাত্রা শুরু

আপডেট সময় ০৩:০৮:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬