ঢাকা ০৭:৪৩ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo “পৈত্রিক সম্পত্তির লোভে পিতাকে দিয়ে ছোট ভাইয়ের বিরুদ্ধে মামলা, আদালতে বেকসুর খালাস ডাঃ এফ রহমান” Logo পরিচ্ছন্ন গাজীপুর গড়তে বর্জ্য অপসারনে রাজেন্দ্রপুরে এসটিএস উদ্বোধন করলেন প্রশাসক শওকত হোসেন Logo গাজীপুর জেলা পরিষদের উদ্যোগে মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির চেক বিতরণ Logo উন্নয়নকাজ পরিদর্শনে প্রশাসক শওকত হোসেন, জয়দেবপুরে যানজট নিরসনে ৩১৭ কোটি টাকার ওভারপাস নির্মাণ Logo জাতীয় প্রেস ক্লাবের সহযোগী সদস্য পদ পেলেন গাজীপুর জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া Logo সাহসিক অভিযানে অস্ত্র উদ্ধার: পুরস্কৃত জিএমপির সদর থানার ওসি আমিনুল ইসলাম ও তার টিম Logo গাজীপুরে বাড়ীয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে ডেঙ্গু রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান Logo পোষা প্রাণীর চিকিৎসায় গাজীপুরে নতুন দিগন্ত, উদ্বোধন হলো ‘অ্যাপোলো পেট ক্লিনিক’ Logo গাজীপুরে রোটারী ক্লাব অব ভাওয়াল হেরিটেজের ৪র্থ অভিষেক ও রিপসা টিমের ক্লাব ভিজিট সম্পন্ন Logo গাছা থানার বিভিন্ন ওয়ার্ডে একাধিক সড়ক উদ্বোধন করেন গাসিক প্রশাসক শওকত হোসেন সরকার

ঈদ সামনে গাজীপুর সিটিতে ১৬ অস্থায়ী পশুর হাট, ১২ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণের কঠোর নির্দেশ প্রশাসকের

আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে অস্থায়ী পশুর হাট ইজারা কার্যক্রম পরিচালনা, যানবাহন চলাচল স্বাভাবিক রাখা এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নির্দেশনা বাস্তবায়নে গাজীপুর সিটি কর্পোরেশনে রোববার (১৭ মে) সকালে এক বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার।

সভায় উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সোহেল হাসান, অতিরিক্ত প্রধান প্রকৌশলী সুদীপ বসাক, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোঃ সোহেল রানা, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক বিভাগ) আশরাফুল আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সভায় জানানো হয়, গাজীপুর সিটি কর্পোরেশন এলাকায় চলতি বছর অস্থায়ী ১৬টি পশুর হাট ইজারা প্রদান করা হয়েছে। প্রতিটি হাটে নিরাপত্তা, স্বাস্থ্যসম্মত পরিবেশ, যান চলাচল এবং বর্জ্য ব্যবস্থাপনায় বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

সভায় প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় গাজীপুর সিটিকে ক্লিন অ্যান্ড গ্রিন নগরী হিসেবে গড়ে তুলতে আমরা নিরলসভাবে কাজ করছি। আসন্ন ঈদুল আযহা উপলক্ষে কোরবানির পশুর হাট ও কোরবানি পরবর্তী সকল বর্জ্য অপসারণের জন্য সর্বোচ্চ ১২ ঘণ্টা সময় নির্ধারণ করা হয়েছে। কোনো অবস্থাতেই নগরীর পরিবেশ নষ্ট হতে দেওয়া হবে না।”

প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সোহেল হাসান বলেন, “সিটি কর্পোরেশনের প্রতিটি বিভাগ সমন্বিতভাবে কাজ করবে। পশুর হাট পরিচালনা থেকে শুরু করে পরিচ্ছন্নতা, স্বাস্থ্যবিধি এবং নাগরিক সেবার বিষয়গুলো সার্বক্ষণিক মনিটরিং করা হবে, যাতে নগরবাসী কোনো ধরনের ভোগান্তির শিকার না হন।”

অতিরিক্ত প্রধান প্রকৌশলী সুদীপ বসাক বলেন, “হাট সংলগ্ন সড়ক, ড্রেনেজ ব্যবস্থা, পানি সরবরাহ এবং অস্থায়ী অবকাঠামো প্রস্তুতে প্রকৌশল বিভাগ ইতোমধ্যে কাজ শুরু করেছে। কোথাও জলাবদ্ধতা বা অব্যবস্থাপনা সৃষ্টি হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।”

উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক বিভাগ) আশরাফুল আলম বলেন, “ঈদযাত্রায় মহাসড়ক ও গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যানজটমুক্ত পরিবেশ নিশ্চিত করতে ট্রাফিক বিভাগের বিশেষ টিম মাঠে থাকবে। পশুর হাটের কারণে কোনো স্থানে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”

সভায় প্রশাসক আরও বলেন, হাট পরিচালনার দায়িত্বে থাকা সংশ্লিষ্টদের নিজস্ব ভলান্টিয়ার টিমের মাধ্যমে হাট চলাকালীন ও হাট শেষে দ্রুত ময়লা-আবর্জনা অপসারণ নিশ্চিত করতে হবে। এ কাজে গাজীপুর সিটি কর্পোরেশনের ভলান্টিয়াররাও সার্বিক সহযোগিতা করবে।

সংশ্লিষ্টদের মতে, সমন্বিত এই প্রস্তুতির মাধ্যমে পরিচ্ছন্ন, নিরাপদ ও যানজটমুক্ত ঈদ উদযাপনে নতুন দৃষ্টান্ত স্থাপন করতে যাচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

“পৈত্রিক সম্পত্তির লোভে পিতাকে দিয়ে ছোট ভাইয়ের বিরুদ্ধে মামলা, আদালতে বেকসুর খালাস ডাঃ এফ রহমান”

error: Content is protected !!

ঈদ সামনে গাজীপুর সিটিতে ১৬ অস্থায়ী পশুর হাট, ১২ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণের কঠোর নির্দেশ প্রশাসকের

আপডেট সময় ০৯:১৭:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬