ঢাকা ০৪:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক Logo শহীদ তাজউদ্দীন হাসপাতালে ডাক্তার-আনসারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেপ্তারের দাবি Logo গাজীপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত, সদর মেট্রো থানা কমিউনিটি পুলিশ দল চ্যাম্পিয়ন Logo খামারিদের টিকিয়ে রাখতে সহজ ঋণের ব্যবস্থা করা হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo ভাওয়াল মির্জাপুর কলেজে তিনতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর করেন অধ্যাপক ডা. রফিকুল ইসলাম এমপি Logo গাজীপুরে দৈনিক বাংলার নবকণ্ঠের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo গাজীপুর সিটিজুড়ে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান, নাগরিকদের সহযোগিতা চাইলেন প্রশাসক Logo গাজীপুরে সুটকেসে দ্বিখণ্ডিত নারীর লাশ- ৫ বছরের প্রেমের পরিণতি, প্রেমিকের হাতে খুন Logo সালনা-দেশীপাড়া-জয়দেবপুর সড়ক যেন মরণফাঁদ, দীর্ঘদিন সংস্কার নেই, বড় বড় গর্তে চরম দুর্ভোগে এলাকাবাসী Logo গাজীপুরে আইনশৃঙ্খলা সভা: অপরাধ দমনে দৃশ্যমান পদক্ষেপ চান প্রতিমন্ত্রী

জয়দেবপুরের যানজট নিরসনে ওভারপাস নির্মাণ প্রকল্পের ভূমি অধিগ্রহণ ও নকশা সংক্রান্ত কার্যক্রম পরিদর্শনে দুই প্রশাসক

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:১৮:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬
  • ১৫৪ বার পড়া হয়েছে

মো. রাকিব হোসেনঃ গাজীপুর মহানগরীর প্রাণকেন্দ্র জয়দেবপুর রেলক্রসিং এলাকার দীর্ঘদিনের তীব্র যানজট নিরসনে অবশেষে দৃশ্যমান হতে যাচ্ছে বড় অবকাঠামোগত উদ্যোগ। মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন এবং সরাসরি নির্দেশনার আলোকে কৃষি গবেষণা এলাকা থেকে রথখোলা মাঠ পর্যন্ত প্রস্তাবিত ওভারপাস নির্মাণ প্রকল্পের ভূমি অধিগ্রহণ ও নকশা সংক্রান্ত কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেছেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার এবং গাজীপুর জেলা পরিষদের প্রশাসক চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী।

রোববার (০৩ মে) সকালে প্রকল্প এলাকা পরিদর্শনকালে দুই প্রশাসক প্রস্তাবিত ওভারপাসের সম্ভাব্য রুট, ভূমি অধিগ্রহণ, নকশাগত বাস্তবতা এবং নির্মাণ কার্যক্রমে বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো খতিয়ে দেখেন। এ সময় স্থানীয় মানুষের চলাচলের সুবিধা, যানবাহনের চাপ, ভবিষ্যৎ নগর সম্প্রসারণ এবং প্রকল্প বাস্তবায়নে সম্ভাব্য জটিলতা নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন তারা।

সংশ্লিষ্টরা বলছেন, জয়দেবপুর রেলক্রসিং শুধু গাজীপুর নয়, ঢাকা-ময়মনসিংহ করিডরের অন্যতম ব্যস্ততম পয়েন্ট। প্রতিদিন হাজারো যানবাহন ও লাখো মানুষের চলাচলে এ এলাকায় দীর্ঘ যানজট এখন নগরবাসীর নিত্যদিনের দুর্ভোগে পরিণত হয়েছে। প্রস্তাবিত এ ওভারপাস বাস্তবায়িত হলে বহু বছরের ভোগান্তির অবসান ঘটবে, বদলে যাবে পুরো যোগাযোগ ব্যবস্থা।

পরিদর্শনকালে গাজীপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সোহেল হাসান, জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ ওয়াহিদুর রহমান, সিটি কর্পোরেশনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী সুদীপ বসাকসহ সিটি কর্পোরেশন ও জেলা পরিষদের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রয়োজনীয় ভূমি অধিগ্রহণ ও কারিগরি প্রক্রিয়া সম্পন্ন করে দ্রুততম সময়ের মধ্যে নির্মাণকাজ শুরু করার লক্ষ্যে কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। নগরবাসীর প্রত্যাশা—এই ওভারপাস বাস্তবায়নের মাধ্যমে জয়দেবপুরের দীর্ঘদিনের যানজট ইতিহাস হয়ে যাবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক

error: Content is protected !!

জয়দেবপুরের যানজট নিরসনে ওভারপাস নির্মাণ প্রকল্পের ভূমি অধিগ্রহণ ও নকশা সংক্রান্ত কার্যক্রম পরিদর্শনে দুই প্রশাসক

আপডেট সময় ০৯:১৮:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬