ঢাকা ০২:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সার সংকটের কারণ ও করণীয় নিয়ে গাজীপুর সদর উপজেলা বিএনপির লিফলেট বিতরণ Logo গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক Logo শহীদ তাজউদ্দীন হাসপাতালে ডাক্তার-আনসারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেপ্তারের দাবি Logo গাজীপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত, সদর মেট্রো থানা কমিউনিটি পুলিশ দল চ্যাম্পিয়ন Logo খামারিদের টিকিয়ে রাখতে সহজ ঋণের ব্যবস্থা করা হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo ভাওয়াল মির্জাপুর কলেজে তিনতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর করেন অধ্যাপক ডা. রফিকুল ইসলাম এমপি Logo গাজীপুরে দৈনিক বাংলার নবকণ্ঠের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo গাজীপুর সিটিজুড়ে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান, নাগরিকদের সহযোগিতা চাইলেন প্রশাসক Logo গাজীপুরে সুটকেসে দ্বিখণ্ডিত নারীর লাশ- ৫ বছরের প্রেমের পরিণতি, প্রেমিকের হাতে খুন Logo সালনা-দেশীপাড়া-জয়দেবপুর সড়ক যেন মরণফাঁদ, দীর্ঘদিন সংস্কার নেই, বড় বড় গর্তে চরম দুর্ভোগে এলাকাবাসী

তদবির নয়, আইনের শাসনই শেষ কথা: গাজীপুর জেলা প্রশাসক নূরুল করিম ভূঁইয়া

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:৫২:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
  • ৭৮ বার পড়া হয়েছে

জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ উপলক্ষে গাজীপুরে আয়োজিত আলোচনা সভায় আইনের শাসন প্রতিষ্ঠায় দৃঢ় অবস্থানের বার্তা দিয়েছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো: নূরুল করিম ভূঁইয়া। তিনি বলেছেন, যত শক্তিশালী তদবিরই আসুক না কেন, আইনের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই।

মঙ্গলবার (২৮ এপ্রিল) আয়োজিত এ সভায় জেলা প্রশাসক বলেন, “আমার কাছে মানুষ প্রচুর তদবির নিয়ে আসেন। অনেক সময় এত ফোন আসে যে চিন্তা করি ধরবো কি ধরবো না। একদিন বিরক্ত হয়ে এক ভদ্রমহিলাকে বলেছিলাম—মা রে, আমার বাবার নাম আইন, আর মায়ের নামও আইন। তাই যে যত শক্তিশালী তদবিরই করেন না কেন, এই দুইটার বাইরে আমি যেতে পারবো না।”

তিনি আরও বলেন, বিচারক, আইনজীবী ও আইনের সঙ্গে সংশ্লিষ্ট সকলের একমাত্র পরিচয় হওয়া উচিত আইনের প্রতি দায়বদ্ধতা। যারা বিচার করেন, তাদেরও বাবা-মায়ের নাম আইন হওয়া উচিত—অর্থাৎ ন্যায়বিচারই হতে হবে সবার আগে।

দরিদ্র ও অসহায় মানুষের জন্য সরকারি আইনগত সহায়তা সেবার গুরুত্ব তুলে ধরে জেলা প্রশাসক বলেন, লিগ্যাল এইড সম্পর্কে সাধারণ মানুষকে বেশি বেশি জানাতে হবে। মানুষ যদি জানে কীভাবে মামলা দায়ের করলে সরকারি আইনি সহায়তা পাওয়া যায়, তাহলে দ্রুত সুবিচার নিশ্চিত করা সম্ভব হবে।

তিনি জানান, লিগ্যাল এইডের মাধ্যমে বিকল্প বিরোধ নিষ্পত্তি, সালিশি ব্যবস্থা ও সরকারি খরচে আইনগত সহায়তা গ্রহণের সুযোগ রয়েছে, যা সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

‘সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জেলা ও দায়রা জজ জনাব আবুল হাসনাত মোঃ আবদুল ওয়াদুদ।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মহানগর দায়রা জজ শাহরিয়ার ইসলাম, পুলিশ সুপার মোঃ শরিফ উদ্দীন, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জিহাদুর রহমানসহ জেলা ও মহানগরের জিপি এবং পিপিরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সার সংকটের কারণ ও করণীয় নিয়ে গাজীপুর সদর উপজেলা বিএনপির লিফলেট বিতরণ

error: Content is protected !!

তদবির নয়, আইনের শাসনই শেষ কথা: গাজীপুর জেলা প্রশাসক নূরুল করিম ভূঁইয়া

আপডেট সময় ১১:৫২:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬