ঢাকা ০২:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সার সংকটের কারণ ও করণীয় নিয়ে গাজীপুর সদর উপজেলা বিএনপির লিফলেট বিতরণ Logo গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক Logo শহীদ তাজউদ্দীন হাসপাতালে ডাক্তার-আনসারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেপ্তারের দাবি Logo গাজীপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত, সদর মেট্রো থানা কমিউনিটি পুলিশ দল চ্যাম্পিয়ন Logo খামারিদের টিকিয়ে রাখতে সহজ ঋণের ব্যবস্থা করা হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo ভাওয়াল মির্জাপুর কলেজে তিনতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর করেন অধ্যাপক ডা. রফিকুল ইসলাম এমপি Logo গাজীপুরে দৈনিক বাংলার নবকণ্ঠের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo গাজীপুর সিটিজুড়ে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান, নাগরিকদের সহযোগিতা চাইলেন প্রশাসক Logo গাজীপুরে সুটকেসে দ্বিখণ্ডিত নারীর লাশ- ৫ বছরের প্রেমের পরিণতি, প্রেমিকের হাতে খুন Logo সালনা-দেশীপাড়া-জয়দেবপুর সড়ক যেন মরণফাঁদ, দীর্ঘদিন সংস্কার নেই, বড় বড় গর্তে চরম দুর্ভোগে এলাকাবাসী

উন্নয়ন অগ্রযাত্রায় গাজীপুর সিটি, বাস্তবায়ন পরিকল্পনা নিয়ে উচ্চপর্যায়ের সভা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:৫২:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
  • ১৫২ বার পড়া হয়েছে

মো. রাকিব হোসেনঃ গাজীপুর সিটি কর্পোরেশনের সার্বিক উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন, নতুন প্রকল্প গ্রহণ এবং নগরবাসীর সেবার মান আরও বাড়াতে উচ্চপর্যায়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে নগর ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার।

সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান এবং গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি।

সভায় মহানগরের গুরুত্বপূর্ণ সড়ক উন্নয়ন, আধুনিক ড্রেনেজ ব্যবস্থা, টেকসই অবকাঠামো নির্মাণ, যানজট নিরসন, জলাবদ্ধতা দূরীকরণ এবং সৌন্দর্যবর্ধনমূলক প্রকল্পসমূহের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি দ্রুত বাস্তবায়নযোগ্য নতুন উন্নয়ন প্রকল্প গ্রহণের বিষয়েও দিকনির্দেশনা দেওয়া হয়।

সভাপতির বক্তব্যে প্রশাসক শওকত হোসেন সরকার বলেন, গাজীপুরকে আধুনিক, পরিচ্ছন্ন, পরিকল্পিত ও বাসযোগ্য নগরীতে রূপান্তর করতে সমন্বিত উন্নয়ন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। জনগণের প্রত্যাশা পূরণে দৃশ্যমান উন্নয়ন নিশ্চিত করা হবে।

তিনি আরও বলেন, নগরবাসীর দুর্ভোগ কমাতে সড়ক, ড্রেনেজ ও নাগরিক সুবিধা বৃদ্ধির কাজ অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করা হচ্ছে।

গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি বলেন, গাজীপুর দেশের অন্যতম গুরুত্বপূর্ণ শিল্পনগরী। এ নগরীর উন্নয়ন মানেই জাতীয় অর্থনীতির অগ্রগতি। তাই পরিকল্পিত উন্নয়ন, আধুনিক যোগাযোগ ব্যবস্থা ও নাগরিক সেবার মানোন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, জনগণের প্রত্যাশা পূরণে বাস্তবমুখী প্রকল্প গ্রহণ এবং দ্রুত বাস্তবায়নের মাধ্যমে গাজীপুরকে একটি মডেল সিটিতে পরিণত করা সম্ভব।

সভায় গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সোহেল হাসান, অতিরিক্ত প্রধান প্রকৌশলী সুদীপ বসাকসহ সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভা শেষে গাজীপুরের মাটি ও মানুষের নেতা, গাজীপুর সিটি কর্পোরেশনের প্রথম মেয়র, সাবেক মন্ত্রী ও বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক এম এ মান্নান এর ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সার সংকটের কারণ ও করণীয় নিয়ে গাজীপুর সদর উপজেলা বিএনপির লিফলেট বিতরণ

error: Content is protected !!

উন্নয়ন অগ্রযাত্রায় গাজীপুর সিটি, বাস্তবায়ন পরিকল্পনা নিয়ে উচ্চপর্যায়ের সভা

আপডেট সময় ১০:৫২:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬