ঢাকা ১১:৫০ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo শ্রদ্ধা, সংবর্ধনা ও নানা আয়োজনে গাজীপুরে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস Logo “পৈত্রিক সম্পত্তির লোভে পিতাকে দিয়ে ছোট ভাইয়ের বিরুদ্ধে মামলা, আদালতে বেকসুর খালাস ডাঃ এফ রহমান” Logo পরিচ্ছন্ন গাজীপুর গড়তে বর্জ্য অপসারনে রাজেন্দ্রপুরে এসটিএস উদ্বোধন করলেন প্রশাসক শওকত হোসেন Logo গাজীপুর জেলা পরিষদের উদ্যোগে মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির চেক বিতরণ Logo উন্নয়নকাজ পরিদর্শনে প্রশাসক শওকত হোসেন, জয়দেবপুরে যানজট নিরসনে ৩১৭ কোটি টাকার ওভারপাস নির্মাণ Logo জাতীয় প্রেস ক্লাবের সহযোগী সদস্য পদ পেলেন গাজীপুর জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া Logo সাহসিক অভিযানে অস্ত্র উদ্ধার: পুরস্কৃত জিএমপির সদর থানার ওসি আমিনুল ইসলাম ও তার টিম Logo গাজীপুরে বাড়ীয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে ডেঙ্গু রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান Logo পোষা প্রাণীর চিকিৎসায় গাজীপুরে নতুন দিগন্ত, উদ্বোধন হলো ‘অ্যাপোলো পেট ক্লিনিক’ Logo গাজীপুরে রোটারী ক্লাব অব ভাওয়াল হেরিটেজের ৪র্থ অভিষেক ও রিপসা টিমের ক্লাব ভিজিট সম্পন্ন

গাজীপুরে যুব উন্নয়নের অগ্রযাত্রা: প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দিলেন ডিসি নূরুল করিম ভূঁইয়া

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:২০:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
  • ৭৩ বার পড়া হয়েছে

গাজীপুরে দক্ষ জনশক্তি গড়ে তোলা, বেকারত্ব দূরীকরণ এবং আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে যুব উন্নয়ন অধিদপ্তরের কার্যক্রম নতুন গতি পেয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) যুব উন্নয়ন অধিদপ্তর, গাজীপুর কর্তৃক আয়োজিত বিভিন্ন বিশেষ প্রশিক্ষণ ট্রেডের সমাপনী ও সনদপত্র বিতরণী অনুষ্ঠানে উপপরিচালক অলকা প্রভা দে এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক মো: নূরুল করিম ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শাহরিয়ার নজির, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), গাজীপুর। যুব উন্নয়ন অধিদপ্তরের কম্পিউটার প্রশিক্ষক মোঃ আমিনুল হক।

অনুষ্ঠানে জেলা প্রশাসক প্রশিক্ষণার্থীদের উদ্দেশে দিক-নির্দেশনামূলক বক্তব্যে বলেন, দক্ষতা অর্জনের মাধ্যমে যুবসমাজকে স্বাবলম্বী হতে হবে। বর্তমান সরকার যুব উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। প্রশিক্ষণপ্রাপ্ত যুবকরাই দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, আত্মকর্মসংস্থান সৃষ্টি করে অন্যদের জন্যও কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হবে। যুবকরাই আগামীর বাংলাদেশ গড়ার মূল শক্তি।
বক্তব্য শেষে প্রধান অতিথি বিভিন্ন প্রশিক্ষণ ট্রেড সফলভাবে সম্পন্নকারী প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন।

উল্লেখ্য, যুব উন্নয়ন অধিদপ্তর, গাজীপুরের উপপরিচালক অলকা প্রভা দে যোগদান করার পর থেকে যুবকদের বেকারত্ব দূর করে প্রশিক্ষণের মাধ্যমে আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর দক্ষ নেতৃত্ব, পরিকল্পিত উদ্যোগ ও কর্মমুখী প্রশিক্ষণ কার্যক্রমের ফলে গাজীপুরের অসংখ্য যুবক-যুবতী আজ স্বাবলম্বী হওয়ার পথে এগিয়ে যাচ্ছে। স্থানীয়দের মতে, অলকা প্রভা দে’র আন্তরিকতা ও সময়োপযোগী পদক্ষেপে যুব উন্নয়ন অধিদপ্তরের কার্যক্রমে এসেছে দৃশ্যমান গতি।

যুব উন্নয়ন অধিদপ্তর, গাজীপুরে বর্তমানে বিভিন্ন মেয়াদী কর্মমুখী প্রশিক্ষণ কোর্স পরিচালিত হচ্ছে।

এক মাস মেয়াদী কোর্সসমূহ: হস্তশিল্প, রেজিন, মোবাইল সার্ভিসিং, ওয়েল্ডিং, আইপিএস, বিউটিফিকেশন, কিচেন/রান্না বিষয়ক প্রশিক্ষণ এবং ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ।

তিন মাস মেয়াদী কোর্সসমূহ: গবাদিপশু, হাঁস-মুরগি ও মৎস্য চাষ বিষয়ক প্রশিক্ষণ, ফ্রিল্যান্সিং অ্যান্ড আউটসোর্সিং প্রশিক্ষণ এবং পোশাক তৈরির প্রশিক্ষণ।

ছয় মাস মেয়াদী কোর্সসমূহ: বেসিক কম্পিউটার এন্ড আইসিটি অ্যাপ্লিকেশন, ইলেকট্রনিক্স, রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং, ইলেকট্রিক্যাল এন্ড হাউজ ওয়্যারিং।

সংশ্লিষ্টরা জানান, এসব প্রশিক্ষণের মাধ্যমে গাজীপুরের যুবসমাজ কর্মসংস্থান ও উদ্যোক্তা সৃষ্টিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শ্রদ্ধা, সংবর্ধনা ও নানা আয়োজনে গাজীপুরে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস

error: Content is protected !!

গাজীপুরে যুব উন্নয়নের অগ্রযাত্রা: প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দিলেন ডিসি নূরুল করিম ভূঁইয়া

আপডেট সময় ০১:২০:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬