ঢাকা ০২:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সার সংকটের কারণ ও করণীয় নিয়ে গাজীপুর সদর উপজেলা বিএনপির লিফলেট বিতরণ Logo গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক Logo শহীদ তাজউদ্দীন হাসপাতালে ডাক্তার-আনসারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেপ্তারের দাবি Logo গাজীপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত, সদর মেট্রো থানা কমিউনিটি পুলিশ দল চ্যাম্পিয়ন Logo খামারিদের টিকিয়ে রাখতে সহজ ঋণের ব্যবস্থা করা হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo ভাওয়াল মির্জাপুর কলেজে তিনতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর করেন অধ্যাপক ডা. রফিকুল ইসলাম এমপি Logo গাজীপুরে দৈনিক বাংলার নবকণ্ঠের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo গাজীপুর সিটিজুড়ে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান, নাগরিকদের সহযোগিতা চাইলেন প্রশাসক Logo গাজীপুরে সুটকেসে দ্বিখণ্ডিত নারীর লাশ- ৫ বছরের প্রেমের পরিণতি, প্রেমিকের হাতে খুন Logo সালনা-দেশীপাড়া-জয়দেবপুর সড়ক যেন মরণফাঁদ, দীর্ঘদিন সংস্কার নেই, বড় বড় গর্তে চরম দুর্ভোগে এলাকাবাসী

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পরিষ্কার-পরিচ্ছন্নতায় কঠোর অবস্থানে গাজীপুর সিটি করপোরেশন

  • মোঃ রাকিব হোসেন
  • আপডেট সময় ০৯:৪১:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
  • ১০০ বার পড়া হয়েছে

গাজীপুর সিটি করপোরেশনের উদ্যোগে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে জোরালো কার্যক্রম শুরু হয়েছে। নগরীর অন্যতম গুরুত্বপূর্ণ এই মহাসড়ককে ময়লা-আবর্জনামুক্ত রাখতে প্রশাসনের এমন উদ্যোগে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা ও সচেতন মহল।

গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার জানিয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী নগরীর সৌন্দর্য বৃদ্ধি, পরিবেশ সংরক্ষণ এবং পরিচ্ছন্ন নগর গড়ে তুলতে সিটি করপোরেশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, “ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক শুধু গাজীপুরের নয়, এটি দেশের অন্যতম ব্যস্ত প্রবেশপথ। এই সড়কের পাশে ময়লা-আবর্জনা ফেলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যারা এ ধরনের কাজ করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও বলেন, “পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি নাগরিকদেরও দায়িত্ব। সবাইকে সচেতন হয়ে নির্ধারিত স্থানে আবর্জনা ফেলতে হবে।”

সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কার্যক্রমে ইতোমধ্যে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে ময়লা অপসারণ, খোলা জায়গা পরিষ্কার এবং সৌন্দর্যবর্ধনের কাজ শুরু হয়েছে বলে জানা গেছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, প্রশাসনের কঠোর নজরদারি ও নাগরিকদের সক্রিয় সহযোগিতা অব্যাহত থাকলে গাজীপুরকে খুব দ্রুতই একটি পরিচ্ছন্ন, আধুনিক ও বাসযোগ্য নগরীতে রূপান্তর করা সম্ভব হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সার সংকটের কারণ ও করণীয় নিয়ে গাজীপুর সদর উপজেলা বিএনপির লিফলেট বিতরণ

error: Content is protected !!

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পরিষ্কার-পরিচ্ছন্নতায় কঠোর অবস্থানে গাজীপুর সিটি করপোরেশন

আপডেট সময় ০৯:৪১:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬