ঢাকা ১২:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo শ্রদ্ধা, সংবর্ধনা ও নানা আয়োজনে গাজীপুরে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস Logo “পৈত্রিক সম্পত্তির লোভে পিতাকে দিয়ে ছোট ভাইয়ের বিরুদ্ধে মামলা, আদালতে বেকসুর খালাস ডাঃ এফ রহমান” Logo পরিচ্ছন্ন গাজীপুর গড়তে বর্জ্য অপসারনে রাজেন্দ্রপুরে এসটিএস উদ্বোধন করলেন প্রশাসক শওকত হোসেন Logo গাজীপুর জেলা পরিষদের উদ্যোগে মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির চেক বিতরণ Logo উন্নয়নকাজ পরিদর্শনে প্রশাসক শওকত হোসেন, জয়দেবপুরে যানজট নিরসনে ৩১৭ কোটি টাকার ওভারপাস নির্মাণ Logo জাতীয় প্রেস ক্লাবের সহযোগী সদস্য পদ পেলেন গাজীপুর জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া Logo সাহসিক অভিযানে অস্ত্র উদ্ধার: পুরস্কৃত জিএমপির সদর থানার ওসি আমিনুল ইসলাম ও তার টিম Logo গাজীপুরে বাড়ীয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে ডেঙ্গু রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান Logo পোষা প্রাণীর চিকিৎসায় গাজীপুরে নতুন দিগন্ত, উদ্বোধন হলো ‘অ্যাপোলো পেট ক্লিনিক’ Logo গাজীপুরে রোটারী ক্লাব অব ভাওয়াল হেরিটেজের ৪র্থ অভিষেক ও রিপসা টিমের ক্লাব ভিজিট সম্পন্ন

বর্ণাঢ্য শোভাযাত্রায় গাজীপুরে পহেলা বৈশাখ উদযাপন

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:০৩:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
  • ৯৬ বার পড়া হয়েছে

বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে গাজীপুরে উদযাপিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩ পহেলা বৈশাখ। মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এক আনন্দ শোভাযাত্রা শহরজুড়ে সৃষ্টি করে উৎসবের আমেজ।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি। এছাড়া উপস্থিত ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক মোঃ নূরুল করিম ভূঁইয়া, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোঃ ইসরাইল হাওলাদার, জেলা পুলিশ সুপার মোঃ শরিফ উদ্দীনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

শোভাযাত্রাটি ভাওয়াল রাজবাড়ী প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আজিমউদ্দীন কলেজে গিয়ে শেষ হয়। এতে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সাংস্কৃতিক সংগঠন, শিক্ষার্থী ও প্রশাসনের কর্মকর্তারা। বাঙালির ঐতিহ্যবাহী সংস্কৃতির নানা প্রতীক, ব্যানার-ফেস্টুন ও বর্ণিল সাজসজ্জায় শোভাযাত্রাটি হয়ে ওঠে প্রাণবন্ত ও দৃষ্টিনন্দন।

নেতৃবৃন্দ নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, পহেলা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব। এই উৎসব সকল ভেদাভেদ ভুলে ঐক্য, সম্প্রীতি ও সংস্কৃতির বন্ধনে আবদ্ধ হওয়ার এক অনন্য সুযোগ। তারা নতুন বছরে দেশবাসীর সুখ-সমৃদ্ধি ও উন্নয়ন কামনা করেন।

উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী নানা সাংস্কৃতিক অনুষ্ঠান, লোকজ সংগীত ও ঐতিহ্যবাহী আয়োজনের মধ্য দিয়ে গাজীপুরবাসী বরণ করে নেয় নতুন বছর ১৪৩৩।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শ্রদ্ধা, সংবর্ধনা ও নানা আয়োজনে গাজীপুরে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস

error: Content is protected !!

বর্ণাঢ্য শোভাযাত্রায় গাজীপুরে পহেলা বৈশাখ উদযাপন

আপডেট সময় ০১:০৩:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬