ঢাকা ০৪:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সার সংকটের কারণ ও করণীয় নিয়ে গাজীপুর সদর উপজেলা বিএনপির লিফলেট বিতরণ Logo গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক Logo শহীদ তাজউদ্দীন হাসপাতালে ডাক্তার-আনসারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেপ্তারের দাবি Logo গাজীপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত, সদর মেট্রো থানা কমিউনিটি পুলিশ দল চ্যাম্পিয়ন Logo খামারিদের টিকিয়ে রাখতে সহজ ঋণের ব্যবস্থা করা হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo ভাওয়াল মির্জাপুর কলেজে তিনতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর করেন অধ্যাপক ডা. রফিকুল ইসলাম এমপি Logo গাজীপুরে দৈনিক বাংলার নবকণ্ঠের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo গাজীপুর সিটিজুড়ে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান, নাগরিকদের সহযোগিতা চাইলেন প্রশাসক Logo গাজীপুরে সুটকেসে দ্বিখণ্ডিত নারীর লাশ- ৫ বছরের প্রেমের পরিণতি, প্রেমিকের হাতে খুন Logo সালনা-দেশীপাড়া-জয়দেবপুর সড়ক যেন মরণফাঁদ, দীর্ঘদিন সংস্কার নেই, বড় বড় গর্তে চরম দুর্ভোগে এলাকাবাসী

ছুটির দিনেও গাসিক প্রশাসক নগর উন্নয়ন কাজকে গতিশীল রাখতে অ্যাসফল্ট প্ল্যান্ট পরিদর্শনে

ছুটির দিনেও নগর উন্নয়ন কাজকে গতিশীল রাখতে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার শনিবার (০৪ এপ্রিল) মেকানিক্যাল ডিপার্টমেন্টের অ্যাসফল্ট প্ল্যান্ট পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত প্রধান প্রকৌশলী ইঞ্জিনিয়ার সুদীপ বসাক, নির্বাহী প্রকৌশলী লেহাজ উদ্দিন, উপ-সহকারী প্রকৌশলী আমজাদ হোসেনসহ মেকানিক্যাল ডিপার্টমেন্টের অন্যান্য কর্মকর্তারা।

পরিদর্শনকালে প্রশাসক শওকত হোসেন সরকার প্লান্টের সার্বিক কার্যক্রম, যন্ত্রপাতির সক্ষমতা এবং কাজের গতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। তিনি সেবার মান আরও উন্নত ও কার্যকর করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশ দেন।
তিনি বলেন নগরবাসীর সেবার মান নিশ্চিত করতে কোনো ধরনের শৈথিল্য বরদাস্ত করা হবে না। ছুটির দিন হলেও দায়িত্ব পালনে সবাইকে সর্বোচ্চ সতর্ক ও আন্তরিক থাকার নির্দেশ দেন তিনি।

নিয়োগের পর থেকেই প্রশাসক শওকত হোসেন সরকার নিয়মিত মাঠপর্যায়ে পরিদর্শন করে উন্নয়ন কাজ তদারকি করছেন। এ ধরনের উদ্যোগ গাজীপুর সিটির সামগ্রিক উন্নয়ন প্রক্রিয়াকে আরও গতিশীল করবে বলে স্থানীয় মহলে আশা করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সার সংকটের কারণ ও করণীয় নিয়ে গাজীপুর সদর উপজেলা বিএনপির লিফলেট বিতরণ

error: Content is protected !!

ছুটির দিনেও গাসিক প্রশাসক নগর উন্নয়ন কাজকে গতিশীল রাখতে অ্যাসফল্ট প্ল্যান্ট পরিদর্শনে

আপডেট সময় ০৬:৩৪:১০ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬