ঢাকা ০৫:৩০ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo “পৈত্রিক সম্পত্তির লোভে পিতাকে দিয়ে ছোট ভাইয়ের বিরুদ্ধে মামলা, আদালতে বেকসুর খালাস ডাঃ এফ রহমান” Logo পরিচ্ছন্ন গাজীপুর গড়তে বর্জ্য অপসারনে রাজেন্দ্রপুরে এসটিএস উদ্বোধন করলেন প্রশাসক শওকত হোসেন Logo গাজীপুর জেলা পরিষদের উদ্যোগে মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির চেক বিতরণ Logo উন্নয়নকাজ পরিদর্শনে প্রশাসক শওকত হোসেন, জয়দেবপুরে যানজট নিরসনে ৩১৭ কোটি টাকার ওভারপাস নির্মাণ Logo জাতীয় প্রেস ক্লাবের সহযোগী সদস্য পদ পেলেন গাজীপুর জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া Logo সাহসিক অভিযানে অস্ত্র উদ্ধার: পুরস্কৃত জিএমপির সদর থানার ওসি আমিনুল ইসলাম ও তার টিম Logo গাজীপুরে বাড়ীয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে ডেঙ্গু রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান Logo পোষা প্রাণীর চিকিৎসায় গাজীপুরে নতুন দিগন্ত, উদ্বোধন হলো ‘অ্যাপোলো পেট ক্লিনিক’ Logo গাজীপুরে রোটারী ক্লাব অব ভাওয়াল হেরিটেজের ৪র্থ অভিষেক ও রিপসা টিমের ক্লাব ভিজিট সম্পন্ন Logo গাছা থানার বিভিন্ন ওয়ার্ডে একাধিক সড়ক উদ্বোধন করেন গাসিক প্রশাসক শওকত হোসেন সরকার

গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে চিলাই খাল খনন কার্যক্রম উদ্বোধন করেন প্রশাসক শওকত হোসেন

  • মোঃ রাকিব হোসেন
  • আপডেট সময় ১১:২০:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
  • ৮৮ বার পড়া হয়েছে

মো. রাকিব হোসেনঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাচনপূর্ব প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে গাজীপুর মহানগরের চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ নির্দেশনায় মঙ্গলবার (৩১ মার্চ) এই কর্মসূচির উদ্বোধন করেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার। এসময় উপস্থিত ছিলেন সিটির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা সোহেল রানা, অতিরিক্ত প্রধান প্রকৌশলী ইঞ্জিনিয়ার সুদীপ বসাক, উপ-সহকারী প্রকৌশলী মো. আমজাদ হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতাকর্মীরা।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রশাসক নিজ হাতে খনন কাজের সূচনা করে বলেন, গাজীপুর মহানগরের আওতায় মোট ১৯টি খাল রয়েছে। পর্যায়ক্রমে সব খাল পুনঃখনন করা হবে এবং অবৈধ দখলদারদের উচ্ছেদ করে প্রতিটি খালে পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা হবে।

তিনি আরও জানান, প্রায় ৬ কিলোমিটার দীর্ঘ চিলাই খাল নগরীর অন্যতম গুরুত্বপূর্ণ খাল এবং এটি শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত। আগামী ছয় মাসের মধ্যে খালটিকে একটি দৃষ্টিনন্দন ও পরিবেশবান্ধব জলাধারে পরিণত করার পরিকল্পনা রয়েছে।

প্রকল্পের আওতায় খালের দুই পাশে আধুনিক ওয়াকওয়ে নির্মাণ, ফুল ও বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে সবুজায়ন, এবং আশপাশের শিল্পকারখানার অপরিশোধিত বর্জ্য নিঃসরণ বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

প্রশাসক বলেন, “খালগুলো পুনরুদ্ধার করে পানির প্রবাহ সচল করা গেলে নগরীর দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার অনেকটাই সমাধান হবে।”

স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে দখল ও দূষণে চিলাই খালের স্বাভাবিক প্রবাহ বন্ধ হয়ে পড়ে, যার ফলে নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা তীব্র আকার ধারণ করে। এমন প্রেক্ষাপটে এই খনন কার্যক্রমকে সময়োপযোগী পদক্ষেপ হিসেবে দেখছেন তারা।

এদিকে, একই দিনে গাজীপুর চৌরাস্তা এলাকায় ড্রেন পরিষ্কার কার্যক্রমেরও উদ্বোধন করেন প্রশাসক। নগরবাসী আশা করছেন, খাল ও ড্রেন ব্যবস্থাপনায় এই উদ্যোগ বাস্তবায়িত হলে গাজীপুর পাবে নতুন রূপ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

“পৈত্রিক সম্পত্তির লোভে পিতাকে দিয়ে ছোট ভাইয়ের বিরুদ্ধে মামলা, আদালতে বেকসুর খালাস ডাঃ এফ রহমান”

error: Content is protected !!

গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে চিলাই খাল খনন কার্যক্রম উদ্বোধন করেন প্রশাসক শওকত হোসেন

আপডেট সময় ১১:২০:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬