ঢাকা ০৭:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo শ্রদ্ধা, সংবর্ধনা ও নানা আয়োজনে গাজীপুরে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস Logo “পৈত্রিক সম্পত্তির লোভে পিতাকে দিয়ে ছোট ভাইয়ের বিরুদ্ধে মামলা, আদালতে বেকসুর খালাস ডাঃ এফ রহমান” Logo পরিচ্ছন্ন গাজীপুর গড়তে বর্জ্য অপসারনে রাজেন্দ্রপুরে এসটিএস উদ্বোধন করলেন প্রশাসক শওকত হোসেন Logo গাজীপুর জেলা পরিষদের উদ্যোগে মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির চেক বিতরণ Logo উন্নয়নকাজ পরিদর্শনে প্রশাসক শওকত হোসেন, জয়দেবপুরে যানজট নিরসনে ৩১৭ কোটি টাকার ওভারপাস নির্মাণ Logo জাতীয় প্রেস ক্লাবের সহযোগী সদস্য পদ পেলেন গাজীপুর জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া Logo সাহসিক অভিযানে অস্ত্র উদ্ধার: পুরস্কৃত জিএমপির সদর থানার ওসি আমিনুল ইসলাম ও তার টিম Logo গাজীপুরে বাড়ীয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে ডেঙ্গু রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান Logo পোষা প্রাণীর চিকিৎসায় গাজীপুরে নতুন দিগন্ত, উদ্বোধন হলো ‘অ্যাপোলো পেট ক্লিনিক’ Logo গাজীপুরে রোটারী ক্লাব অব ভাওয়াল হেরিটেজের ৪র্থ অভিষেক ও রিপসা টিমের ক্লাব ভিজিট সম্পন্ন

গাজীপুরে দুই ইটভাটায় ১৪ লাখ টাকা জরিমানা, পরিবেশ অধিদপ্তরের অভিযান জোরদার

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:১৬:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
  • ১৫৯ বার পড়া হয়েছে

বায়ুদূষণ নিয়ন্ত্রণে কঠোর অবস্থান নিয়েছে পরিবেশ অধিদপ্তর। এরই ধারাবাহিকতায় গাজীপুর জেলার সদর উপজেলাধীন ভাওয়াল মির্জাপুর এলাকায় পরিচালিত এক যৌথ অভিযানে দুইটি অবৈধ ইটভাটাকে মোট ১৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৩০ মার্চ ২০২৬) পরিবেশ অধিদপ্তর, গাজীপুর জেলা কার্যালয় এবং সদর দপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট শাখার যৌথ উদ্যোগে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে মেসার্স বি এন বি ব্রিকস এবং মেসার্স ত্রিপল এম নামক দুটি ইটভাটার প্রতিটির বিরুদ্ধে ৭ লাখ টাকা করে মোট ১৪ লাখ টাকা জরিমানা ধার্য ও তা আদায় করা হয়।

মোবাইল কোর্টটি পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রেজওয়ান-উল-ইসলাম। এ সময় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন গাজীপুর জেলা কার্যালয়ের পরিদর্শক মোহাম্মদ মিকাইল হোসেন।

অভিযানে আরও উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের গাজীপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ আরেফিন বাদল এবং পরিদর্শক মোঃ রকিবুল হাসান। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ পুলিশের একটি দল প্রয়োজনীয় সহায়তা প্রদান করে।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, বায়ুদূষণ রোধে এ ধরনের এনফোর্সমেন্ট কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শ্রদ্ধা, সংবর্ধনা ও নানা আয়োজনে গাজীপুরে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস

error: Content is protected !!

গাজীপুরে দুই ইটভাটায় ১৪ লাখ টাকা জরিমানা, পরিবেশ অধিদপ্তরের অভিযান জোরদার

আপডেট সময় ১০:১৬:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬