ঢাকা ০৬:৩১ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo “পৈত্রিক সম্পত্তির লোভে পিতাকে দিয়ে ছোট ভাইয়ের বিরুদ্ধে মামলা, আদালতে বেকসুর খালাস ডাঃ এফ রহমান” Logo পরিচ্ছন্ন গাজীপুর গড়তে বর্জ্য অপসারনে রাজেন্দ্রপুরে এসটিএস উদ্বোধন করলেন প্রশাসক শওকত হোসেন Logo গাজীপুর জেলা পরিষদের উদ্যোগে মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির চেক বিতরণ Logo উন্নয়নকাজ পরিদর্শনে প্রশাসক শওকত হোসেন, জয়দেবপুরে যানজট নিরসনে ৩১৭ কোটি টাকার ওভারপাস নির্মাণ Logo জাতীয় প্রেস ক্লাবের সহযোগী সদস্য পদ পেলেন গাজীপুর জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া Logo সাহসিক অভিযানে অস্ত্র উদ্ধার: পুরস্কৃত জিএমপির সদর থানার ওসি আমিনুল ইসলাম ও তার টিম Logo গাজীপুরে বাড়ীয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে ডেঙ্গু রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান Logo পোষা প্রাণীর চিকিৎসায় গাজীপুরে নতুন দিগন্ত, উদ্বোধন হলো ‘অ্যাপোলো পেট ক্লিনিক’ Logo গাজীপুরে রোটারী ক্লাব অব ভাওয়াল হেরিটেজের ৪র্থ অভিষেক ও রিপসা টিমের ক্লাব ভিজিট সম্পন্ন Logo গাছা থানার বিভিন্ন ওয়ার্ডে একাধিক সড়ক উদ্বোধন করেন গাসিক প্রশাসক শওকত হোসেন সরকার

গাজীপুর সিটির তত্ত্বাবধায়ক প্রকৌশলী থেকে কর্মদক্ষতায় অতিরিক্ত প্রধান প্রকৌশলী হলেন সুদীপ বসাক

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:০৬:৩২ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬
  • ২৩২ বার পড়া হয়েছে

মোঃ রাকিব হোসেনঃ
গাজীপুর সিটি কর্পোরেশন-এর সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে তত্ত্বাবধায়ক প্রকৌশলী থেকে অতিরিক্ত প্রধান প্রকৌশলী হিসেবে পদোন্নতি পেয়েছেন ইঞ্জিনিয়ার সুদীপ বসাক। তাঁর এই পদোন্নতিকে দক্ষতা, সততা ও নিরলস পরিশ্রমের স্বীকৃতি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

সিটি কর্পোরেশনে যোগদানের পর থেকেই নগরীর যান্ত্রিক, বিদ্যুৎ, পানি সরবরাহ ও বর্জ্য ব্যবস্থাপনাসহ বিভিন্ন খাতে দৃশ্যমান পরিবর্তন আনতে সক্ষম হন তিনি। আধুনিক প্রযুক্তির ব্যবহার, কার্যকর পরিকল্পনা এবং সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে নাগরিক সেবায় নতুন মাত্রা যোগ করেছেন এই কর্মকর্তা।

বিশেষ করে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক ও স্থাপনায় বিদ্যুৎ ও যান্ত্রিক ব্যবস্থাপনায় এসেছে আমূল পরিবর্তন। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত হওয়ায় নগরবাসীর দৈনন্দিন জীবনযাত্রায় স্বস্তি ফিরেছে। একই সঙ্গে উন্নত পানি সরবরাহ ব্যবস্থার মাধ্যমে সুপেয় পানির নিশ্চয়তা নিশ্চিত করাও তাঁর অন্যতম বড় অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।

এছাড়া বর্জ্য ব্যবস্থাপনায় আধুনিকায়নের উদ্যোগ গাজীপুরকে পরিচ্ছন্ন নগরীতে রূপান্তরের পথে এগিয়ে নিয়েছে। নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম ও পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার ফলে নগরীর পরিবেশে ইতিবাচক পরিবর্তন দৃশ্যমান হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, সুদীপ বসাকের নেতৃত্বে সিটি কর্পোরেশনের বিভিন্ন বিভাগে এসেছে গতি ও জবাবদিহিতা। বাস্তবমুখী প্রকল্প গ্রহণ ও দ্রুত বাস্তবায়নের ফলে উন্নয়ন কার্যক্রমে এসেছে ধারাবাহিকতা।

সততা, দায়িত্ববোধ ও কর্মনিষ্ঠার অনন্য সমন্বয় তাঁকে একজন আদর্শ সরকারি কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠিত করেছে—এমন মন্তব্য করেছেন সহকর্মী ও নগরবাসীর অনেকেই।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

“পৈত্রিক সম্পত্তির লোভে পিতাকে দিয়ে ছোট ভাইয়ের বিরুদ্ধে মামলা, আদালতে বেকসুর খালাস ডাঃ এফ রহমান”

error: Content is protected !!

গাজীপুর সিটির তত্ত্বাবধায়ক প্রকৌশলী থেকে কর্মদক্ষতায় অতিরিক্ত প্রধান প্রকৌশলী হলেন সুদীপ বসাক

আপডেট সময় ০১:০৬:৩২ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬