ঢাকা ০৫:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সার সংকটের কারণ ও করণীয় নিয়ে গাজীপুর সদর উপজেলা বিএনপির লিফলেট বিতরণ Logo গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক Logo শহীদ তাজউদ্দীন হাসপাতালে ডাক্তার-আনসারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেপ্তারের দাবি Logo গাজীপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত, সদর মেট্রো থানা কমিউনিটি পুলিশ দল চ্যাম্পিয়ন Logo খামারিদের টিকিয়ে রাখতে সহজ ঋণের ব্যবস্থা করা হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo ভাওয়াল মির্জাপুর কলেজে তিনতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর করেন অধ্যাপক ডা. রফিকুল ইসলাম এমপি Logo গাজীপুরে দৈনিক বাংলার নবকণ্ঠের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo গাজীপুর সিটিজুড়ে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান, নাগরিকদের সহযোগিতা চাইলেন প্রশাসক Logo গাজীপুরে সুটকেসে দ্বিখণ্ডিত নারীর লাশ- ৫ বছরের প্রেমের পরিণতি, প্রেমিকের হাতে খুন Logo সালনা-দেশীপাড়া-জয়দেবপুর সড়ক যেন মরণফাঁদ, দীর্ঘদিন সংস্কার নেই, বড় বড় গর্তে চরম দুর্ভোগে এলাকাবাসী

প্রধানমন্ত্রীর নির্দেশে গাজীপুরে উদ্বোধনের আগে ধসে পড়া সড়ক পরিদর্শনে প্রতিমন্ত্রি, বরখাস্ত ২

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:১১:২৮ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬
  • ২২৫ বার পড়া হয়েছে

গাজীপুরের কাশিমপুরের ধনঞ্জয়খালী এলাকায় উদ্বোধনের আগেই নির্মাণাধীন একটি সড়ক ধসে পড়ার ঘটনা দেশজুড়ে আলোচনার জন্ম দিয়েছে। গণমাধ্যমে প্রকাশিত এ ঘটনায় নজর দেন প্রধানমন্ত্রী। তার নির্দেশেই দ্রুত মাঠে নামে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। সোমবার (২৩ মার্চ) ঘটনাস্থল পরিদর্শনে যান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। পরিদর্শন শেষে তিনি বলেন, সড়ক ধসের বিষয়টি প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হওয়ার পরই তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

পরিদর্শনকালে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব শহিদুল হাসান, গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার, সিইও মুহাম্মদ সোহেল হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রি জানান, ঘটনাস্থল ঘুরে দেখে প্রাথমিকভাবে দায়িত্বে গাফিলতির প্রমাণ পাওয়া গেছে। এর পরিপ্রেক্ষিতে প্রকল্পের পরিচালক হারুন অর রশিদ ও প্রকৌশলী শামছুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।
পরিদর্শন শেষে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকারের কাছে বরখাস্ত সংক্রান্ত চিঠি হস্তান্তর করেন।

প্রতিমন্ত্রী বলেন, “জনগণের টাকায় নির্মিত উন্নয়নকাজে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না। দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তবে উন্নয়নকাজ বন্ধ থাকবে না, সড়কের কাজ পুনরায় সঠিকভাবে সম্পন্ন করা হবে।”

এ ঘটনায় নতুন করে ৭ সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান করা হয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আখতারুর রহমানকে। কমিটিতে যুগ্ম সচিব হাফিজুল্লাহ খান, সিটি করপোরেশনের সিইও, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (BUET)-এর একজন বিশেষজ্ঞ প্রতিনিধি, সড়ক ও জনপদ বিভাগের একজন ডিজাইনার প্রতিনিধি এবং এলজিইডির একজন প্রতিনিধি অন্তর্ভুক্ত রয়েছেন। উপসচিব রবিউল ইসলাম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। নবগঠিত কমিটিকে ১৫ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে, সড়ক ধসের ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তাদের অভিযোগ, নির্মাণকাজের শুরু থেকেই মান নিয়ে প্রশ্ন ছিল। তারা দ্রুত মানসম্মতভাবে সড়কটি পুনর্নির্মাণ এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সার সংকটের কারণ ও করণীয় নিয়ে গাজীপুর সদর উপজেলা বিএনপির লিফলেট বিতরণ

error: Content is protected !!

প্রধানমন্ত্রীর নির্দেশে গাজীপুরে উদ্বোধনের আগে ধসে পড়া সড়ক পরিদর্শনে প্রতিমন্ত্রি, বরখাস্ত ২

আপডেট সময় ০১:১১:২৮ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬