ঢাকা ০৭:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সার সংকটের কারণ ও করণীয় নিয়ে গাজীপুর সদর উপজেলা বিএনপির লিফলেট বিতরণ Logo গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক Logo শহীদ তাজউদ্দীন হাসপাতালে ডাক্তার-আনসারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেপ্তারের দাবি Logo গাজীপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত, সদর মেট্রো থানা কমিউনিটি পুলিশ দল চ্যাম্পিয়ন Logo খামারিদের টিকিয়ে রাখতে সহজ ঋণের ব্যবস্থা করা হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo ভাওয়াল মির্জাপুর কলেজে তিনতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর করেন অধ্যাপক ডা. রফিকুল ইসলাম এমপি Logo গাজীপুরে দৈনিক বাংলার নবকণ্ঠের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo গাজীপুর সিটিজুড়ে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান, নাগরিকদের সহযোগিতা চাইলেন প্রশাসক Logo গাজীপুরে সুটকেসে দ্বিখণ্ডিত নারীর লাশ- ৫ বছরের প্রেমের পরিণতি, প্রেমিকের হাতে খুন Logo সালনা-দেশীপাড়া-জয়দেবপুর সড়ক যেন মরণফাঁদ, দীর্ঘদিন সংস্কার নেই, বড় বড় গর্তে চরম দুর্ভোগে এলাকাবাসী

জলাবদ্ধতা নিরসনে গাজীপুরে গাছা খাল পুনঃখনন শুরু, উন্নয়নে সমন্বিত উদ্যোগের আহ্বান

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা, জলাবদ্ধতা নিরসন এবং পরিবেশ সংরক্ষণে গাজীপুর সিটি কর্পোরেশন এলাকায় গাছা খালের উন্নয়ন, সৌন্দর্যবর্ধন ও পুনঃখনন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। এ সময় খালের স্বাভাবিক পানিপ্রবাহ নিশ্চিত ও নদীর সঙ্গে সংযোগ রক্ষার ওপর জোর দেন বক্তারা।

সোমবার (১৬ মার্চ জেলা প্রশাসন গাজীপুর ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের আয়োজনে “জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় গাজীপুর সিটি কর্পোরেশন এলাকায় গাছা খালের উন্নয়ন, সৌন্দর্যবর্ধন ও পরিবেশ সংরক্ষণমূলক কাজ” শীর্ষক প্রকল্পের আওতায় এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ফকির মাহবুব আনাম এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার এবং গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি।

গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি তাঁর বক্তব্যে বলেন, নগরায়নের কারণে অনেক খাল দখল ও ভরাট হয়ে পড়ায় জলাবদ্ধতা দিন দিন তীব্র আকার ধারণ করছে। গাছা খালের পুনঃখনন ও উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে এবং স্থানীয় মানুষের দুর্ভোগ অনেকটাই কমবে। তিনি সংশ্লিষ্ট সকলকে খাল দখলমুক্ত রাখা এবং খালের স্বাভাবিক প্রবাহ বজায় রাখতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার তাঁর বক্তব্যে বলেন, শুধু খাল খনন করলেই হবে না; খালের পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করতে হবে এবং খালের সঙ্গে নদীর সংযোগ অক্ষুণ্ন রাখতে হবে। তাহলেই খালগুলো কার্যকরভাবে জলাবদ্ধতা নিরসন ও পরিবেশ সংরক্ষণে ভূমিকা রাখতে পারবে। তিনি খাল খনন কর্মসূচিতে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথাও স্মরণ করেন।

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে নগর এলাকায় জলাবদ্ধতা ও পরিবেশগত ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে। এ পরিস্থিতি মোকাবেলায় খাল পুনঃখনন, সংরক্ষণ এবং পরিবেশবান্ধব নগর ব্যবস্থাপনা নিশ্চিত করা সময়ের দাবি।

প্রকল্প সংশ্লিষ্টরা জানান, গাছা খালের পুনঃখনন ও উন্নয়ন কাজ সম্পন্ন হলে এলাকার জলাবদ্ধতা উল্লেখযোগ্যভাবে কমবে এবং নগরীর পরিবেশ রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সার সংকটের কারণ ও করণীয় নিয়ে গাজীপুর সদর উপজেলা বিএনপির লিফলেট বিতরণ

error: Content is protected !!

জলাবদ্ধতা নিরসনে গাজীপুরে গাছা খাল পুনঃখনন শুরু, উন্নয়নে সমন্বিত উদ্যোগের আহ্বান

আপডেট সময় ০৫:৫৪:১২ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬