ঢাকা ০৪:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সার সংকটের কারণ ও করণীয় নিয়ে গাজীপুর সদর উপজেলা বিএনপির লিফলেট বিতরণ Logo গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক Logo শহীদ তাজউদ্দীন হাসপাতালে ডাক্তার-আনসারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেপ্তারের দাবি Logo গাজীপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত, সদর মেট্রো থানা কমিউনিটি পুলিশ দল চ্যাম্পিয়ন Logo খামারিদের টিকিয়ে রাখতে সহজ ঋণের ব্যবস্থা করা হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo ভাওয়াল মির্জাপুর কলেজে তিনতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর করেন অধ্যাপক ডা. রফিকুল ইসলাম এমপি Logo গাজীপুরে দৈনিক বাংলার নবকণ্ঠের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo গাজীপুর সিটিজুড়ে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান, নাগরিকদের সহযোগিতা চাইলেন প্রশাসক Logo গাজীপুরে সুটকেসে দ্বিখণ্ডিত নারীর লাশ- ৫ বছরের প্রেমের পরিণতি, প্রেমিকের হাতে খুন Logo সালনা-দেশীপাড়া-জয়দেবপুর সড়ক যেন মরণফাঁদ, দীর্ঘদিন সংস্কার নেই, বড় বড় গর্তে চরম দুর্ভোগে এলাকাবাসী

জনবান্ধব পুলিশ গড়তে সবাইকে সহযোগিতার আহ্বান: আইজিপি

বাংলাদেশ পুলিশকে আরও জনমুখী ও সেবাধর্মী বাহিনী হিসেবে গড়ে তুলতে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষা ও নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষেরও দায়িত্ব রয়েছে।

শনিবার বিকেলে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ আয়োজিত এক সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন। আইজিপির গাজীপুর সফর উপলক্ষে জেলা পুলিশ লাইন্স মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

আইজিপি বলেন, পুলিশের প্রতি মানুষের আস্থা ও বিশ্বাস আরও শক্তিশালী করতে সেবা কার্যক্রমকে মানবিক ও পেশাদারভাবে পরিচালনা করতে হবে। থানায় সেবা নিতে আসা কোনো ব্যক্তি যেন অসন্তুষ্ট হয়ে ফিরে না যান, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকার নির্দেশনাও দেন তিনি।

মাদকদ্রব্যের বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করে আইজিপি বলেন, মাদক তরুণ সমাজকে বিপথে ঠেলে দিচ্ছে এবং দেশের ভবিষ্যৎ নেতৃত্বকে হুমকির মুখে ফেলছে। এ ক্ষেত্রে পরিবার ও সমাজকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে ডিজিটাল প্ল্যাটফর্মে অতিরিক্ত আসক্তি শিক্ষার্থীদের পড়াশোনায় নেতিবাচক প্রভাব ফেলছে বলেও উল্লেখ করেন।

শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ প্রসঙ্গে তিনি বলেন, অধিকাংশ শ্রমিক শান্তিপূর্ণ পরিবেশে কাজ করতে চান। তবে কিছু উস্কানিদাতার কারণে অনেক সময় পরিস্থিতি অস্থির হয়ে ওঠে। তাদের চিহ্নিত করা গেলে শিল্পাঞ্চলে স্থিতিশীলতা বজায় রাখা সহজ হবে।

যানজট নিরসনে অবৈধ ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে সিটি করপোরেশনের সঙ্গে সমন্বয় করে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন আইজিপি। এছাড়া আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে পুলিশসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা সমন্বিতভাবে কাজ করছে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম. মঞ্জুরুল করিম রনি বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের অবস্থান ‘জিরো টলারেন্স’। কোনো রাজনৈতিক কর্মী মাদক বা চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ঈদে মানুষের ঘরে ফেরা নির্বিঘ্ন করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

সমাবেশে স্বাগত বক্তব্য দেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার। এছাড়া বক্তব্য রাখেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, অতিরিক্ত পুলিশ কমিশনার তাহেরুল হক চৌহান, জেলা পুলিশ সুপার মো. শরিফ উদ্দিন এবং গাজীপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আহাম্মদ হোসেন ভূঞা।

অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সার সংকটের কারণ ও করণীয় নিয়ে গাজীপুর সদর উপজেলা বিএনপির লিফলেট বিতরণ

error: Content is protected !!

জনবান্ধব পুলিশ গড়তে সবাইকে সহযোগিতার আহ্বান: আইজিপি

আপডেট সময় ০৬:০১:০০ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬