ঢাকা ০৬:৩৪ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo “পৈত্রিক সম্পত্তির লোভে পিতাকে দিয়ে ছোট ভাইয়ের বিরুদ্ধে মামলা, আদালতে বেকসুর খালাস ডাঃ এফ রহমান” Logo পরিচ্ছন্ন গাজীপুর গড়তে বর্জ্য অপসারনে রাজেন্দ্রপুরে এসটিএস উদ্বোধন করলেন প্রশাসক শওকত হোসেন Logo গাজীপুর জেলা পরিষদের উদ্যোগে মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির চেক বিতরণ Logo উন্নয়নকাজ পরিদর্শনে প্রশাসক শওকত হোসেন, জয়দেবপুরে যানজট নিরসনে ৩১৭ কোটি টাকার ওভারপাস নির্মাণ Logo জাতীয় প্রেস ক্লাবের সহযোগী সদস্য পদ পেলেন গাজীপুর জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া Logo সাহসিক অভিযানে অস্ত্র উদ্ধার: পুরস্কৃত জিএমপির সদর থানার ওসি আমিনুল ইসলাম ও তার টিম Logo গাজীপুরে বাড়ীয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে ডেঙ্গু রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান Logo পোষা প্রাণীর চিকিৎসায় গাজীপুরে নতুন দিগন্ত, উদ্বোধন হলো ‘অ্যাপোলো পেট ক্লিনিক’ Logo গাজীপুরে রোটারী ক্লাব অব ভাওয়াল হেরিটেজের ৪র্থ অভিষেক ও রিপসা টিমের ক্লাব ভিজিট সম্পন্ন Logo গাছা থানার বিভিন্ন ওয়ার্ডে একাধিক সড়ক উদ্বোধন করেন গাসিক প্রশাসক শওকত হোসেন সরকার

গাজীপুরে সমন্বয় সভা: ঈদে যানজট নিরসন ও শ্রমিকদের বেতন সময়মতো পরিশোধে গুরুত্বারোপ এমপি রনি

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:৩৫:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
  • ১৮৭ বার পড়া হয়েছে

গাজীপুরে মহান স্বাধীনতা দিবস উদযাপন, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং ক্রাইসিস ম্যানেজমেন্টসহ চারটি গুরুত্বপূর্ণ বিষয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে এসব সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি।

ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আহমদ হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মো. তাহেরুল হক চৌহানসহ বিভিন্ন সরকারি দপ্তরের জেলা পর্যায়ের কর্মকর্তারা, বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা এবং সিনিয়র রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাহরিয়ার নাজির এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা আক্তারের সঞ্চালনায় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস জাতীয় কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে যথাযথ মর্যাদায় উদযাপনের বিষয়ে বিভিন্ন প্রস্তুতি নিয়ে আলোচনা হয়। এ সময় এমপি এম মঞ্জুরুল করিম রনি মহান মুক্তিযুদ্ধ এবং ৫ আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের স্মৃতি সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি চান্দনা চৌরাস্তায় অবস্থিত ঐতিহাসিক ‘জাগ্রত চৌরঙ্গী’ ভাস্কর্য সংরক্ষণে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি।

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে এবং সড়কে যানজট কমাতে কার্যকর পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হয়। অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে সংশ্লিষ্টদের কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশনাও দেওয়া হয়।

এ ছাড়া রমজান ও ঈদকে কেন্দ্র করে মাদক, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ দমনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিশেষ সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

সভায় শিল্পাঞ্চলের শ্রমিকদের বেতন-ভাতা সময়মতো পরিশোধের ওপরও গুরুত্বারোপ করা হয়। এ বিষয়ে মালিকপক্ষকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে এমপি রনি বলেন, বেতন নিয়ে যেন কোনো শ্রমিককে ভোগান্তিতে পড়তে না হয়।

সভায় বক্তব্যে তিনি বলেন, “আমরা মানুষের কল্যাণের জন্য রাজনীতি করি। জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং মানুষের দুর্ভোগ লাঘব করাই আমাদের মূল লক্ষ্য।” তিনি সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতাদের সমন্বিতভাবে সাধারণ মানুষের সেবায় কাজ করার আহ্বান জানান।

এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ে পৌঁছালে সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনিকে ফুল দিয়ে স্বাগত জানান ভারপ্রাপ্ত জেলা প্রশাসকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

“পৈত্রিক সম্পত্তির লোভে পিতাকে দিয়ে ছোট ভাইয়ের বিরুদ্ধে মামলা, আদালতে বেকসুর খালাস ডাঃ এফ রহমান”

error: Content is protected !!

গাজীপুরে সমন্বয় সভা: ঈদে যানজট নিরসন ও শ্রমিকদের বেতন সময়মতো পরিশোধে গুরুত্বারোপ এমপি রনি

আপডেট সময় ০৯:৩৫:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬