ঢাকা ০৭:৫৪ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo শ্রদ্ধা, সংবর্ধনা ও নানা আয়োজনে গাজীপুরে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস Logo “পৈত্রিক সম্পত্তির লোভে পিতাকে দিয়ে ছোট ভাইয়ের বিরুদ্ধে মামলা, আদালতে বেকসুর খালাস ডাঃ এফ রহমান” Logo পরিচ্ছন্ন গাজীপুর গড়তে বর্জ্য অপসারনে রাজেন্দ্রপুরে এসটিএস উদ্বোধন করলেন প্রশাসক শওকত হোসেন Logo গাজীপুর জেলা পরিষদের উদ্যোগে মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির চেক বিতরণ Logo উন্নয়নকাজ পরিদর্শনে প্রশাসক শওকত হোসেন, জয়দেবপুরে যানজট নিরসনে ৩১৭ কোটি টাকার ওভারপাস নির্মাণ Logo জাতীয় প্রেস ক্লাবের সহযোগী সদস্য পদ পেলেন গাজীপুর জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া Logo সাহসিক অভিযানে অস্ত্র উদ্ধার: পুরস্কৃত জিএমপির সদর থানার ওসি আমিনুল ইসলাম ও তার টিম Logo গাজীপুরে বাড়ীয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে ডেঙ্গু রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান Logo পোষা প্রাণীর চিকিৎসায় গাজীপুরে নতুন দিগন্ত, উদ্বোধন হলো ‘অ্যাপোলো পেট ক্লিনিক’ Logo গাজীপুরে রোটারী ক্লাব অব ভাওয়াল হেরিটেজের ৪র্থ অভিষেক ও রিপসা টিমের ক্লাব ভিজিট সম্পন্ন

পুলিশি সেবা জোরদারে গাজীপুর সদর মেট্রো থানার নতুন ভবনের নির্মাণকাজের উদ্বোধন

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের আওতাধীন সদর থানার নতুন ভবনের নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার (৯ মার্চ) সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্মাণকাজের উদ্বোধন করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোঃ ইসরাইল হাওলাদার।

আধুনিক ও যুগোপযোগী পুলিশি সেবা নিশ্চিত করতে সদর মেট্রো থানার জন্য নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা জানান, ভবনটি নির্মিত হলে পুলিশ সদস্যদের কর্মপরিবেশ আরও উন্নত হবে এবং সেবা প্রত্যাশী জনগণ দ্রুত ও মানসম্মত পুলিশি সেবা পাওয়ার সুযোগ পাবে।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ তাহেরুল হক চৌহান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ বেলায়েত হোসেন, সদর মেট্রো থানার ওসি মোঃ আমিনুল ইসলাম, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন ইউনিটের উপ-পুলিশ কমিশনারবৃন্দ এবং গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এ সময় উপস্থিত কর্মকর্তারা বলেন, নতুন ভবনটি নির্মাণ সম্পন্ন হলে আইনশৃঙ্খলা রক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের কার্যক্রম আরও শক্তিশালী হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শ্রদ্ধা, সংবর্ধনা ও নানা আয়োজনে গাজীপুরে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস

error: Content is protected !!

পুলিশি সেবা জোরদারে গাজীপুর সদর মেট্রো থানার নতুন ভবনের নির্মাণকাজের উদ্বোধন

আপডেট সময় ০৫:৪৯:০২ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬