ঢাকা ০৭:৫৪ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo শ্রদ্ধা, সংবর্ধনা ও নানা আয়োজনে গাজীপুরে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস Logo “পৈত্রিক সম্পত্তির লোভে পিতাকে দিয়ে ছোট ভাইয়ের বিরুদ্ধে মামলা, আদালতে বেকসুর খালাস ডাঃ এফ রহমান” Logo পরিচ্ছন্ন গাজীপুর গড়তে বর্জ্য অপসারনে রাজেন্দ্রপুরে এসটিএস উদ্বোধন করলেন প্রশাসক শওকত হোসেন Logo গাজীপুর জেলা পরিষদের উদ্যোগে মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির চেক বিতরণ Logo উন্নয়নকাজ পরিদর্শনে প্রশাসক শওকত হোসেন, জয়দেবপুরে যানজট নিরসনে ৩১৭ কোটি টাকার ওভারপাস নির্মাণ Logo জাতীয় প্রেস ক্লাবের সহযোগী সদস্য পদ পেলেন গাজীপুর জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া Logo সাহসিক অভিযানে অস্ত্র উদ্ধার: পুরস্কৃত জিএমপির সদর থানার ওসি আমিনুল ইসলাম ও তার টিম Logo গাজীপুরে বাড়ীয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে ডেঙ্গু রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান Logo পোষা প্রাণীর চিকিৎসায় গাজীপুরে নতুন দিগন্ত, উদ্বোধন হলো ‘অ্যাপোলো পেট ক্লিনিক’ Logo গাজীপুরে রোটারী ক্লাব অব ভাওয়াল হেরিটেজের ৪র্থ অভিষেক ও রিপসা টিমের ক্লাব ভিজিট সম্পন্ন

রমজান ও ঈদ সামনে রেখে জয়দেবপুর বাজারে গাসিক প্রশাসক শওকত হোসেন সরকারের তদারকি

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:০৬:৩৯ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
  • ১৭৮ বার পড়া হয়েছে

পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্বাভাবিক রাখতে তদারকি জোরদার করেছে গাজীপুর সিটি কর্পোরেশন। এর অংশ হিসেবে রবিবার (০৮ মার্চ) সকালে মহানগরের জয়দেবপুর বাজার পরিদর্শন করেন সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার।

পরিদর্শনকালে তিনি বাজারের বিভিন্ন দোকান ও মার্কেট ঘুরে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম, সরবরাহ পরিস্থিতি এবং ক্রয়-বিক্রয়ের রশিদ যাচাই করেন। একই সঙ্গে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করে বাজারে ন্যায্যমূল্য বজায় রাখার আহ্বান জানান।

এ সময় প্রশাসক বলেন, রমজান ও ঈদকে ঘিরে যেন বাজারে কোনো ধরনের কৃত্রিম সংকট সৃষ্টি না হয় এবং অযৌক্তিকভাবে পণ্যের দাম বৃদ্ধি না পায়, সে বিষয়ে সিটি কর্পোরেশন নিয়মিত নজরদারি করছে। সাধারণ মানুষ যাতে স্বস্তিতে নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে পারে, সে লক্ষ্যেই এ ধরনের মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

পরিদর্শনের সময় কয়েকজন ব্যবসায়ী তাদের পণ্যের ক্রয়মূল্যের রশিদ দেখাতে না পারায় তাদের সতর্ক করা হয়। ভবিষ্যতে কেউ অযৌক্তিকভাবে দাম বাড়ালে বা নিয়ম লঙ্ঘন করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন প্রশাসক।

তিনি ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, রমজান সংযম ও সহমর্মিতার মাস। তাই অতিরিক্ত মুনাফার চিন্তা না করে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি করলে বাজারে স্থিতিশীলতা বজায় থাকবে এবং সাধারণ মানুষ উপকৃত হবে।

বাজার পরিদর্শনের সময় গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ সোহেল হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় ব্যবসায়ীদের মূল্যতালিকা টানানো, ক্রয়-বিক্রয়ের রশিদ সংরক্ষণ এবং ভোক্তাদের সঙ্গে স্বচ্ছ আচরণ নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়।

সিটি প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা এবং অযৌক্তিক মূল্যবৃদ্ধি ঠেকাতে এ ধরনের তদারকি কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শ্রদ্ধা, সংবর্ধনা ও নানা আয়োজনে গাজীপুরে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস

error: Content is protected !!

রমজান ও ঈদ সামনে রেখে জয়দেবপুর বাজারে গাসিক প্রশাসক শওকত হোসেন সরকারের তদারকি

আপডেট সময় ০৩:০৬:৩৯ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬