ঢাকা ০৭:৫৩ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo শ্রদ্ধা, সংবর্ধনা ও নানা আয়োজনে গাজীপুরে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস Logo “পৈত্রিক সম্পত্তির লোভে পিতাকে দিয়ে ছোট ভাইয়ের বিরুদ্ধে মামলা, আদালতে বেকসুর খালাস ডাঃ এফ রহমান” Logo পরিচ্ছন্ন গাজীপুর গড়তে বর্জ্য অপসারনে রাজেন্দ্রপুরে এসটিএস উদ্বোধন করলেন প্রশাসক শওকত হোসেন Logo গাজীপুর জেলা পরিষদের উদ্যোগে মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির চেক বিতরণ Logo উন্নয়নকাজ পরিদর্শনে প্রশাসক শওকত হোসেন, জয়দেবপুরে যানজট নিরসনে ৩১৭ কোটি টাকার ওভারপাস নির্মাণ Logo জাতীয় প্রেস ক্লাবের সহযোগী সদস্য পদ পেলেন গাজীপুর জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া Logo সাহসিক অভিযানে অস্ত্র উদ্ধার: পুরস্কৃত জিএমপির সদর থানার ওসি আমিনুল ইসলাম ও তার টিম Logo গাজীপুরে বাড়ীয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে ডেঙ্গু রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান Logo পোষা প্রাণীর চিকিৎসায় গাজীপুরে নতুন দিগন্ত, উদ্বোধন হলো ‘অ্যাপোলো পেট ক্লিনিক’ Logo গাজীপুরে রোটারী ক্লাব অব ভাওয়াল হেরিটেজের ৪র্থ অভিষেক ও রিপসা টিমের ক্লাব ভিজিট সম্পন্ন

গাজীপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত, নারী অধিকার ও নিরাপত্তায় জোর

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:৩৪:২৪ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
  • ১৫৪ বার পড়া হয়েছে

গাজীপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে “আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” প্রতিপাদ্যকে সামনে রেখে। রবিবার (৮ মার্চ) জেলা প্রশাসক কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় নারী অধিকার, মর্যাদা ও সমতার গুরুত্ব তুলে ধরা হয় এবং ভবিষ্যতে নিরাপদ ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলার প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও স্থানীয় সরকার মন্ত্রণালয় বিভাগের উপ-পরিচালক আহাম্মেদ হোসেন ভূঁইয়া। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শাহরিয়ার নজির। বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডাঃ মোঃ মামুনুর রহমান এবং গাজীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. মোজাম্মেল হোসেন রেজা।

সভায় মহিলা বিষয়ক অধিদপ্তর গাজীপুরের উপ-পরিচালক শিরিনা আক্তার, জাতীয় মহিলা সংস্থার জেলা কর্মকর্তা শাহনাজ আক্তার, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, এনজিও কর্মী ও নারী সংস্থার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা নারী অধিকার ও সমতা নিশ্চিতকরণের বিভিন্ন কার্যক্রম এবং ভবিষ্যতের দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা করেন।

আন্তর্জাতিক নারী দিবসের ইতিহাস শ্রমজীবী নারীদের অধিকার আন্দোলনের সঙ্গে গভীরভাবে যুক্ত। ১৮৫৭ সালের ৮ মার্চ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সুচ কারখানার নারী শ্রমিকরা দৈনিক ১২ ঘণ্টার পরিবর্তে ৮ ঘণ্টা কাজ, ন্যায্য মজুরি এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবিতে আন্দোলন চালান। বহু নারী শ্রমিক গ্রেফতার ও নির্যাতনের শিকার হন। পরবর্তীতে ১৯০৮ সালে প্রায় দেড় হাজার নারী শ্রমিক পুনরায় আন্দোলনে অংশ নিয়ে আট ঘণ্টার কর্মঘণ্টা নিশ্চিত করতে সক্ষম হন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শ্রদ্ধা, সংবর্ধনা ও নানা আয়োজনে গাজীপুরে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস

error: Content is protected !!

গাজীপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত, নারী অধিকার ও নিরাপত্তায় জোর

আপডেট সময় ০১:৩৪:২৪ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬