ঢাকা ০৭:৫৩ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo শ্রদ্ধা, সংবর্ধনা ও নানা আয়োজনে গাজীপুরে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস Logo “পৈত্রিক সম্পত্তির লোভে পিতাকে দিয়ে ছোট ভাইয়ের বিরুদ্ধে মামলা, আদালতে বেকসুর খালাস ডাঃ এফ রহমান” Logo পরিচ্ছন্ন গাজীপুর গড়তে বর্জ্য অপসারনে রাজেন্দ্রপুরে এসটিএস উদ্বোধন করলেন প্রশাসক শওকত হোসেন Logo গাজীপুর জেলা পরিষদের উদ্যোগে মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির চেক বিতরণ Logo উন্নয়নকাজ পরিদর্শনে প্রশাসক শওকত হোসেন, জয়দেবপুরে যানজট নিরসনে ৩১৭ কোটি টাকার ওভারপাস নির্মাণ Logo জাতীয় প্রেস ক্লাবের সহযোগী সদস্য পদ পেলেন গাজীপুর জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া Logo সাহসিক অভিযানে অস্ত্র উদ্ধার: পুরস্কৃত জিএমপির সদর থানার ওসি আমিনুল ইসলাম ও তার টিম Logo গাজীপুরে বাড়ীয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে ডেঙ্গু রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান Logo পোষা প্রাণীর চিকিৎসায় গাজীপুরে নতুন দিগন্ত, উদ্বোধন হলো ‘অ্যাপোলো পেট ক্লিনিক’ Logo গাজীপুরে রোটারী ক্লাব অব ভাওয়াল হেরিটেজের ৪র্থ অভিষেক ও রিপসা টিমের ক্লাব ভিজিট সম্পন্ন

কোনাবাড়িতে ১০ কোটি টাকার ১২ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন গাজীপুর সিটির প্রশাসক

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৮:৩৭:৪৬ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬
  • ১৯৭ বার পড়া হয়েছে

গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ি জোনের ছয়টি ওয়ার্ডে প্রথমবারের মতো ১০ কোটি ১৯ লাখ টাকা ব্যয়ে ১২টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর ও কাজের উদ্বোধন করেছেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার। শনিবার (৭ মার্চ) সকালে সিটি কর্পোরেশনের বাস্তবায়নে এসব প্রকল্পের কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। দায়িত্ব গ্রহণের মাত্র ১০ দিনের মধ্যেই একাধিক উন্নয়ন প্রকল্পের কাজ শুরু হওয়ায় স্থানীয়দের মধ্যে ইতিবাচক সাড়া পড়েছে।

উদ্বোধনী কার্যক্রমের শুরুতে ৮ নম্বর ওয়ার্ডের জেলখানা রোডে শহিদের বাড়ি থেকে ক্লাসিক মেলামাইন পর্যন্ত আরসিসি রাস্তা ও ব্রিক ড্রেন নির্মাণ এবং জেলখানা রোড ডানো ফ্যাক্টরি থেকে নাসিরের বাড়ি হয়ে এস আলম বাউন্ডারি পর্যন্ত ইউনিব্লক রাস্তা ও ব্রিক ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।

পরে ৭ নম্বর ওয়ার্ডের জরুন পেয়ারা বাগান খন্দকার পাড়ায় গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে প্রাথমিক বিদ্যালয় ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। একই সঙ্গে কাশিমপুর বৃষ্টি হোটেল থেকে পল্লী বিদ্যুৎ রাস্তা হয়ে ইসলাম গার্মেন্টসের সামনে পর্যন্ত ইউনিব্লক রাস্তা নির্মাণ, কোনাবাড়ি কেন্দ্রীয় মসজিদ মাজার রোড থেকে উত্তর দিকে উকিল প্যালেস পর্যন্ত ব্লক রাস্তা ও ড্রেন নির্মাণের কাজ উদ্বোধন করা হয়।

এছাড়া ১০ নম্বর ওয়ার্ডের আমবাগ দক্ষিণ-পূর্বপাড়া বাইতুল আমান জামে মসজিদ থেকে বাইতুল ফালাহ মাদ্রাসা পর্যন্ত ইউনিব্লক রাস্তা নির্মাণ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের এরা ফিলিং স্টেশন থেকে ঢালাই ফ্যাক্টরি হয়ে আমবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত ইউনিব্লক রাস্তা মেরামত, আরসিসি পাইপ ড্রেনের ম্যানহোলের কভার প্রতিস্থাপন এবং লালঘাট ব্রিজের এইচবিবি রাস্তা সংস্কার কাজের উদ্বোধন করা হয়।

পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে ১১ নম্বর ওয়ার্ডের কমিশনার মার্কেটের সামনে দুইটি পিটসহ আরসিসি পাইপ দ্বারা ক্রস ড্রেন নির্মাণ করা হবে। পাশাপাশি ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক থেকে শার্ট ফ্যাক্টরি হয়ে দক্ষিণ দিকে শফি মেম্বারের বাড়ি পর্যন্ত এবং সেখান থেকে পূর্ব দিকে ব্রিক ড্রেন ও ইউনিব্লক রাস্তা নির্মাণ কাজও শুরু করা হয়েছে। একইসঙ্গে গাজীপুর সিটি কর্পোরেশন অঞ্চল-৭ কোনাবাড়ি প্রাঙ্গণে নিমের চারা রোপণ এবং আমবাগ উত্তরপাড়া মিতালি ক্লাবের অসমাপ্ত কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

উদ্বোধনকালে প্রশাসক শওকত হোসেন সরকার বলেন, নগরবাসীর প্রত্যাশা পূরণে স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে কাজ করা হবে। নগরের পরিচ্ছন্নতা, মশা নিধন, অবকাঠামো উন্নয়ন এবং সেবার মানোন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হবে। তিনি চলমান রাস্তা, ড্রেনেজ ব্যবস্থা ও অন্যান্য অবকাঠামোগত উন্নয়ন কাজ দ্রুত ও মানসম্মতভাবে শেষ করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।

কোনাবাড়ি জোন অফিস সূত্রে জানা যায়, প্রতিটি কাজ ঠিকাদার ও স্থানীয় জনগণের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন হলে এলাকার দীর্ঘদিনের সড়ক ও জলাবদ্ধতার দুর্ভোগ অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের সচিব (উপসচিব) আমিন আল পারভেজ, অঞ্চল-৭ (কোনাবাড়ি) এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা নাজরাতুন নাঈম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (যান্ত্রিক) সুদীপ বসাক, তত্ত্বাবধায়ক প্রকৌশলী এ কে এম হারুনুর রশীদ, নির্বাহী প্রকৌশলী আশরাফ হোসেন, কোনাবাড়ি থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. বাবুল হোসেনসহ স্থানীয় বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শ্রদ্ধা, সংবর্ধনা ও নানা আয়োজনে গাজীপুরে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস

error: Content is protected !!

কোনাবাড়িতে ১০ কোটি টাকার ১২ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন গাজীপুর সিটির প্রশাসক

আপডেট সময় ০৮:৩৭:৪৬ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬