ঢাকা ০৮:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সার সংকটের কারণ ও করণীয় নিয়ে গাজীপুর সদর উপজেলা বিএনপির লিফলেট বিতরণ Logo গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক Logo শহীদ তাজউদ্দীন হাসপাতালে ডাক্তার-আনসারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেপ্তারের দাবি Logo গাজীপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত, সদর মেট্রো থানা কমিউনিটি পুলিশ দল চ্যাম্পিয়ন Logo খামারিদের টিকিয়ে রাখতে সহজ ঋণের ব্যবস্থা করা হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo ভাওয়াল মির্জাপুর কলেজে তিনতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর করেন অধ্যাপক ডা. রফিকুল ইসলাম এমপি Logo গাজীপুরে দৈনিক বাংলার নবকণ্ঠের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo গাজীপুর সিটিজুড়ে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান, নাগরিকদের সহযোগিতা চাইলেন প্রশাসক Logo গাজীপুরে সুটকেসে দ্বিখণ্ডিত নারীর লাশ- ৫ বছরের প্রেমের পরিণতি, প্রেমিকের হাতে খুন Logo সালনা-দেশীপাড়া-জয়দেবপুর সড়ক যেন মরণফাঁদ, দীর্ঘদিন সংস্কার নেই, বড় বড় গর্তে চরম দুর্ভোগে এলাকাবাসী

গাসিকের আয়োজনে জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেনকে বিদায় সংবর্ধনা

আনুষ্ঠানিকতা ও আবেগঘন পরিবেশের মধ্য দিয়ে গাজীপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলম হোসেনকে বিদায় সংবর্ধনা দিয়েছে গাজীপুর সিটি কর্পোরেশন (গাসিক)। বুধবার (৪ মার্চ) সকালে নগর ভবনের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে তাকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

গাসিকের প্রশাসক শওকত হোসেন সরকার-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন বিভাগের প্রধান এবং আটটি জোনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, দায়িত্বকালীন সময়ে মোহাম্মদ আলম হোসেন প্রশাসনিক দৃঢ়তা, স্বচ্ছতা ও সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে জেলার সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বিশেষ করে অবকাঠামো উন্নয়ন, জনসেবা সম্প্রসারণ, সাংস্কৃতিক কর্মকাণ্ডে পৃষ্ঠপোষকতা এবং সংকটকালীন পরিস্থিতি মোকাবিলায় তার নেতৃত্ব প্রশংসনীয়।

অনুষ্ঠানে প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সোহেল হাসান, সচিব (উপ-সচিব) আমিন আল পারভেজ, স্থানীয় সরকার উপপরিচালক (উপ-সচিব) আহাম্মদ হোসেন ভূঁইয়া, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা সোহেল রানা, প্রধান রাজস্ব কর্মকর্তা মুহাম্মদ সানিউল কাদের, তত্ত্বাবধায়ক প্রকৌশলী সুদীপ বসাক ও একেএম হারুনুর রশীদসহ সিটির বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিদায়ী বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেন বলেন, গাজীপুরে দায়িত্ব পালন তার কর্মজীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। জেলার মানুষের আন্তরিকতা ও সহকর্মীদের সহযোগিতার কথা স্মরণ করে তিনি বলেন, সমন্বিত উদ্যোগেই উন্নয়ন কার্যক্রমগুলো বাস্তবায়ন সম্ভব হয়েছে। ভবিষ্যতেও দেশের স্বার্থে নিষ্ঠার সঙ্গে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

উল্লেখ্য, ২৭তম বিসিএস প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তা ২০২৫ সালের ১৭ নভেম্বর গাজীপুর জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে পরবর্তী পদায়নের জন্য মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। তবে গাজীপুরে নতুন জেলা প্রশাসক নিয়োগের ঘোষণা এখনো আসেনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সার সংকটের কারণ ও করণীয় নিয়ে গাজীপুর সদর উপজেলা বিএনপির লিফলেট বিতরণ

error: Content is protected !!

গাসিকের আয়োজনে জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেনকে বিদায় সংবর্ধনা

আপডেট সময় ০৪:৫৪:২১ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬