ঢাকা ০৮:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সার সংকটের কারণ ও করণীয় নিয়ে গাজীপুর সদর উপজেলা বিএনপির লিফলেট বিতরণ Logo গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক Logo শহীদ তাজউদ্দীন হাসপাতালে ডাক্তার-আনসারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেপ্তারের দাবি Logo গাজীপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত, সদর মেট্রো থানা কমিউনিটি পুলিশ দল চ্যাম্পিয়ন Logo খামারিদের টিকিয়ে রাখতে সহজ ঋণের ব্যবস্থা করা হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo ভাওয়াল মির্জাপুর কলেজে তিনতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর করেন অধ্যাপক ডা. রফিকুল ইসলাম এমপি Logo গাজীপুরে দৈনিক বাংলার নবকণ্ঠের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo গাজীপুর সিটিজুড়ে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান, নাগরিকদের সহযোগিতা চাইলেন প্রশাসক Logo গাজীপুরে সুটকেসে দ্বিখণ্ডিত নারীর লাশ- ৫ বছরের প্রেমের পরিণতি, প্রেমিকের হাতে খুন Logo সালনা-দেশীপাড়া-জয়দেবপুর সড়ক যেন মরণফাঁদ, দীর্ঘদিন সংস্কার নেই, বড় বড় গর্তে চরম দুর্ভোগে এলাকাবাসী

প্রশাসনে আকস্মিক রদবদল, গাজীপুরসহ পাঁচ জেলার ডিসি প্রত্যাহার

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:০২:৪৮ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬
  • ২৪৬ বার পড়া হয়েছে

প্রশাসনে একযোগে বড় ধরনের রদবদল করেছে সরকার। গাজীপুরসহ পাঁচ জেলার জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। রোববার (০১ মার্চ) জারি করা প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

প্রত্যাহার হওয়া কর্মকর্তারা হলেন— মোহাম্মদ আলম হোসেন (গাজীপুর), কাজী মো. সায়েমুজ্জামান (পঞ্চগড়), মো. ইকবাল হোসেন (কুষ্টিয়া), মো. সাইফুর রহমান (নেত্রকোনা) এবং মো. শাহাদাত হোসেন মাসুদ (চাঁপাইনবাবগঞ্জ)।

সরকারি আদেশে বলা হয়েছে, জনস্বার্থে তাঁদের বর্তমান দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। তবে সংশ্লিষ্ট জেলাগুলোতে এখনো নতুন করে কোনো জেলা প্রশাসক নিয়োগের ঘোষণা আসেনি।

প্রশাসনিক মহলে এই সিদ্ধান্ত নিয়ে নানা জল্পনা তৈরি হলেও আনুষ্ঠানিকভাবে কোনো কারণ জানানো হয়নি। নতুন নিয়োগ না হওয়া পর্যন্ত অতিরিক্ত জেলা প্রশাসকদের মাধ্যমে দৈনন্দিন প্রশাসনিক কার্যক্রম চলবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সার সংকটের কারণ ও করণীয় নিয়ে গাজীপুর সদর উপজেলা বিএনপির লিফলেট বিতরণ

error: Content is protected !!

প্রশাসনে আকস্মিক রদবদল, গাজীপুরসহ পাঁচ জেলার ডিসি প্রত্যাহার

আপডেট সময় ০১:০২:৪৮ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬