ঢাকা ০৮:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সার সংকটের কারণ ও করণীয় নিয়ে গাজীপুর সদর উপজেলা বিএনপির লিফলেট বিতরণ Logo গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক Logo শহীদ তাজউদ্দীন হাসপাতালে ডাক্তার-আনসারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেপ্তারের দাবি Logo গাজীপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত, সদর মেট্রো থানা কমিউনিটি পুলিশ দল চ্যাম্পিয়ন Logo খামারিদের টিকিয়ে রাখতে সহজ ঋণের ব্যবস্থা করা হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo ভাওয়াল মির্জাপুর কলেজে তিনতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর করেন অধ্যাপক ডা. রফিকুল ইসলাম এমপি Logo গাজীপুরে দৈনিক বাংলার নবকণ্ঠের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo গাজীপুর সিটিজুড়ে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান, নাগরিকদের সহযোগিতা চাইলেন প্রশাসক Logo গাজীপুরে সুটকেসে দ্বিখণ্ডিত নারীর লাশ- ৫ বছরের প্রেমের পরিণতি, প্রেমিকের হাতে খুন Logo সালনা-দেশীপাড়া-জয়দেবপুর সড়ক যেন মরণফাঁদ, দীর্ঘদিন সংস্কার নেই, বড় বড় গর্তে চরম দুর্ভোগে এলাকাবাসী

এবি পার্টি ও এবি যুব পার্টির কেন্দ্রীয় সদস্য গোলাম রসুল দিনারের পদত্যাগ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:৩২:৫১ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬
  • ২২৯ বার পড়া হয়েছে

আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) ও এর সহযোগী সংগঠন এবি যুব পার্টির কেন্দ্রীয় সদস্য মোহাম্মদ গোলাম রসুল দিনার দলের সকল পদ থেকে পদত্যাগ করেছেন। রবিবার দলীয় চেয়ারম্যান বরাবর পাঠানো এক লিখিত চিঠিতে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

পদত্যাগপত্রে দিনার উল্লেখ করেন, বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে তিনি এবি পার্টি ও যুব পার্টির রাজনীতিতে যুক্ত হয়েছিলেন। দলের সাধারণ সম্পাদকসহ সকল নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, দায়িত্ব পালনকালে অনিচ্ছাকৃত কোনো ভুলত্রুটি হয়ে থাকলে তিনি ক্ষমাপ্রার্থী।

চিঠিতে ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে তিনি দলের সদস্যপদসহ কেন্দ্রীয় সদস্য হিসেবে অর্পিত সব দায়িত্ব থেকে অব্যাহতি চান। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, এবি পার্টি তার ঘোষিত লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে এগিয়ে যাবে।

এ বিষয়ে দলীয় পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সার সংকটের কারণ ও করণীয় নিয়ে গাজীপুর সদর উপজেলা বিএনপির লিফলেট বিতরণ

error: Content is protected !!

এবি পার্টি ও এবি যুব পার্টির কেন্দ্রীয় সদস্য গোলাম রসুল দিনারের পদত্যাগ

আপডেট সময় ০৬:৩২:৫১ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬