ঢাকা ০৫:৪১ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo “পৈত্রিক সম্পত্তির লোভে পিতাকে দিয়ে ছোট ভাইয়ের বিরুদ্ধে মামলা, আদালতে বেকসুর খালাস ডাঃ এফ রহমান” Logo পরিচ্ছন্ন গাজীপুর গড়তে বর্জ্য অপসারনে রাজেন্দ্রপুরে এসটিএস উদ্বোধন করলেন প্রশাসক শওকত হোসেন Logo গাজীপুর জেলা পরিষদের উদ্যোগে মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির চেক বিতরণ Logo উন্নয়নকাজ পরিদর্শনে প্রশাসক শওকত হোসেন, জয়দেবপুরে যানজট নিরসনে ৩১৭ কোটি টাকার ওভারপাস নির্মাণ Logo জাতীয় প্রেস ক্লাবের সহযোগী সদস্য পদ পেলেন গাজীপুর জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া Logo সাহসিক অভিযানে অস্ত্র উদ্ধার: পুরস্কৃত জিএমপির সদর থানার ওসি আমিনুল ইসলাম ও তার টিম Logo গাজীপুরে বাড়ীয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে ডেঙ্গু রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান Logo পোষা প্রাণীর চিকিৎসায় গাজীপুরে নতুন দিগন্ত, উদ্বোধন হলো ‘অ্যাপোলো পেট ক্লিনিক’ Logo গাজীপুরে রোটারী ক্লাব অব ভাওয়াল হেরিটেজের ৪র্থ অভিষেক ও রিপসা টিমের ক্লাব ভিজিট সম্পন্ন Logo গাছা থানার বিভিন্ন ওয়ার্ডে একাধিক সড়ক উদ্বোধন করেন গাসিক প্রশাসক শওকত হোসেন সরকার

গাজীপুরে এমপি রনির উপস্থিতিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ

  • বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় ০৫:৪৭:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ২১৫ বার পড়া হয়েছে

গজীপুরে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষে সমন্বিত প্রাণীসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগীদের মাঝে বিনামূল্যে পশু খাদ্য বিতরণ, গবাদিপশুর বিনামূল্যে ভেক্সিনেশন, বিনামূল্যে চিকিৎসা সেবা, বিনামূল্যে ঔষধ প্রদান এবং সুলভ মূল্যে দুধ, ডিম ও গরুর মাংস বিক্রি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) মহানগরীর পোড়াবাড়ি ফসিউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে গাজীপুর সদর উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি।

গাজীপুর সদর উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ শাহীন মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান, গাজীপুর জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ নার্গিস খানম, গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাজ্জাত হোসেন, ডেইরী ফার্মাস এসোসিয়েশনের সভাপতি আ ক ম মোফাজ্জল হোসেন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সম্মিলিত পেশাজীবি পরিষদ গাজীপুর জেলা শাখার সভাপতি প্রফেসর নজরুল ইসলাম।

এসময় পবিত্র মাহে রমজান উপলক্ষে সুলভমূল্যে দুধ ৭০ টাকা লিটার, ডিম প্রতি পিস ৬ টাকা ও গরুর মাংস প্রতি কেজি ৬৫০ টাকায় বিক্রি করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

“পৈত্রিক সম্পত্তির লোভে পিতাকে দিয়ে ছোট ভাইয়ের বিরুদ্ধে মামলা, আদালতে বেকসুর খালাস ডাঃ এফ রহমান”

error: Content is protected !!

গাজীপুরে এমপি রনির উপস্থিতিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ

আপডেট সময় ০৫:৪৭:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬