ঢাকা ০৭:০০ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo “পৈত্রিক সম্পত্তির লোভে পিতাকে দিয়ে ছোট ভাইয়ের বিরুদ্ধে মামলা, আদালতে বেকসুর খালাস ডাঃ এফ রহমান” Logo পরিচ্ছন্ন গাজীপুর গড়তে বর্জ্য অপসারনে রাজেন্দ্রপুরে এসটিএস উদ্বোধন করলেন প্রশাসক শওকত হোসেন Logo গাজীপুর জেলা পরিষদের উদ্যোগে মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির চেক বিতরণ Logo উন্নয়নকাজ পরিদর্শনে প্রশাসক শওকত হোসেন, জয়দেবপুরে যানজট নিরসনে ৩১৭ কোটি টাকার ওভারপাস নির্মাণ Logo জাতীয় প্রেস ক্লাবের সহযোগী সদস্য পদ পেলেন গাজীপুর জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া Logo সাহসিক অভিযানে অস্ত্র উদ্ধার: পুরস্কৃত জিএমপির সদর থানার ওসি আমিনুল ইসলাম ও তার টিম Logo গাজীপুরে বাড়ীয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে ডেঙ্গু রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান Logo পোষা প্রাণীর চিকিৎসায় গাজীপুরে নতুন দিগন্ত, উদ্বোধন হলো ‘অ্যাপোলো পেট ক্লিনিক’ Logo গাজীপুরে রোটারী ক্লাব অব ভাওয়াল হেরিটেজের ৪র্থ অভিষেক ও রিপসা টিমের ক্লাব ভিজিট সম্পন্ন Logo গাছা থানার বিভিন্ন ওয়ার্ডে একাধিক সড়ক উদ্বোধন করেন গাসিক প্রশাসক শওকত হোসেন সরকার

গাজীপুরে প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে সাশ্রয়ী মূল্যে দুধ, ডিম ও মুরগি বিক্রি

  • মোঃ রাকিব হোসেন
  • আপডেট সময় ১১:৫৩:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৮২ বার পড়া হয়েছে
মাহে রমজান উপলক্ষে গাজীপুরে প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে সাশ্রয়ী মূল্যে দুধ, ডিম ও ব্রয়লার মুরগি বিক্রির কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর প্রাঙ্গনে উদ্বোধনের মাধ্যমে এ কার্যক্রম শুরু করা হয়।
গাজীপুর জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ নার্গিস খানমের সভাপতিত্বে এবং সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ শাহীন মিয়ার সঞ্চালনায় বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন গাজীপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ লিপি রানী বসাক, উপজেলা ভেটেরিনারি সার্জন ডাঃ এস এম হারুন অর রশিদ, উপজেলা প্রাণিসম্প্রসারণ কর্মকর্তা ডাঃ মোছাঃ শরিফা খাতুন, জেলা হাসপাতালের ভেটেরিনারি অফিসার ডাঃ মোঃ আলমগীর হোসেন, ভেটেরিনারি সার্জন ডাঃ দেওয়ান মোহাম্মদ ইবনে আবদুর রাব্বি এবং উদ্যোক্তা, খামারীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ শাহীন মিয়া জানান, প্রতিদিন সাশ্রয়ী মূল্যে মহানগরের বিভিন্ন স্থানে দুধ, ডিম, মুরগি ও গরুর মাংস বিক্রি করা হবে। প্রতি লিটার দুধ ৮০ টাকা, প্রতি পিস ডিম ৭ টাকা ৫০ পয়সা, ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৭০ টাকা এবং গরুর মাংস প্রতি কেজি ৬৫০ টাকায় বিক্রি হবে। এ বিক্রয় কার্যক্রম পঁচিশে রমজান (১৫ মার্চ) পর্যন্ত চলবে।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ নার্গিস খানম জানান, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে সাধারণ মানুষ, বিশেষ করে নিম্নআয়ের পরিবারগুলোর সহায়তায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। আজ ৫০ লিটার দুধ, ৫০০ পিস ডিম এবং ৫০ কেজি ব্রয়লার মুরগি বিক্রি করা হয়েছে।
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

“পৈত্রিক সম্পত্তির লোভে পিতাকে দিয়ে ছোট ভাইয়ের বিরুদ্ধে মামলা, আদালতে বেকসুর খালাস ডাঃ এফ রহমান”

error: Content is protected !!

গাজীপুরে প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে সাশ্রয়ী মূল্যে দুধ, ডিম ও মুরগি বিক্রি

আপডেট সময় ১১:৫৩:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬