ঢাকা ০৭:০২ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo “পৈত্রিক সম্পত্তির লোভে পিতাকে দিয়ে ছোট ভাইয়ের বিরুদ্ধে মামলা, আদালতে বেকসুর খালাস ডাঃ এফ রহমান” Logo পরিচ্ছন্ন গাজীপুর গড়তে বর্জ্য অপসারনে রাজেন্দ্রপুরে এসটিএস উদ্বোধন করলেন প্রশাসক শওকত হোসেন Logo গাজীপুর জেলা পরিষদের উদ্যোগে মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির চেক বিতরণ Logo উন্নয়নকাজ পরিদর্শনে প্রশাসক শওকত হোসেন, জয়দেবপুরে যানজট নিরসনে ৩১৭ কোটি টাকার ওভারপাস নির্মাণ Logo জাতীয় প্রেস ক্লাবের সহযোগী সদস্য পদ পেলেন গাজীপুর জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া Logo সাহসিক অভিযানে অস্ত্র উদ্ধার: পুরস্কৃত জিএমপির সদর থানার ওসি আমিনুল ইসলাম ও তার টিম Logo গাজীপুরে বাড়ীয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে ডেঙ্গু রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান Logo পোষা প্রাণীর চিকিৎসায় গাজীপুরে নতুন দিগন্ত, উদ্বোধন হলো ‘অ্যাপোলো পেট ক্লিনিক’ Logo গাজীপুরে রোটারী ক্লাব অব ভাওয়াল হেরিটেজের ৪র্থ অভিষেক ও রিপসা টিমের ক্লাব ভিজিট সম্পন্ন Logo গাছা থানার বিভিন্ন ওয়ার্ডে একাধিক সড়ক উদ্বোধন করেন গাসিক প্রশাসক শওকত হোসেন সরকার

গাজীপুরে একুশে ভাষা শহীদদের স্মরণে এমপি রনি ও প্রশাসনের শ্রদ্ধার্ঘ্য-পুষ্পস্তবক অর্পণ

  • বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় ০৮:১৮:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৭১ বার পড়া হয়েছে

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অমর একুশের প্রথম প্রহরে গাজীপুর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি, জেলা প্রশাসন ও ভাষা শহীদ বরকত পরিবার।

শনিবার দিবাগত রাত ১২টা বাজার কিছুক্ষণ আগে সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি, জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেন এবং ভাষা শহীদ বরকত পরিবারের সদস্যরা গাজীপুর মহানগরীর ভাওয়াল রাজবাড়ী মাঠ সংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে উপস্থিত হন। ঘড়ির কাঁটায় রাত ১২টা ১ মিনিট বাজতেই তারা শহীদ মিনারের মূল বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় ভাষা শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে নীরবতা পালন করা হয়।

শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) কমিশনার ইসরাইল হাওলাদার, জেলা পুলিশ সুপার মো. শরিফ উদ্দিন, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

সংসদ সদস্য ও জেলা প্রশাসনের শ্রদ্ধা নিবেদনের পর গাজীপুর মহানগর পুলিশ ও জেলা পুলিশ, জেলা পরিষদ, গাজীপুর সিটি করপোরেশন, গাজীপুর মহানগর বিএনপি ও এর অঙ্গসংগঠনসমূহ, গাজীপুর প্রেসক্লাব এবং জেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

পরে বিভিন্ন সরকারি-আধা সরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন একে একে শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে। দিবসটি ঘিরে এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

“পৈত্রিক সম্পত্তির লোভে পিতাকে দিয়ে ছোট ভাইয়ের বিরুদ্ধে মামলা, আদালতে বেকসুর খালাস ডাঃ এফ রহমান”

error: Content is protected !!

গাজীপুরে একুশে ভাষা শহীদদের স্মরণে এমপি রনি ও প্রশাসনের শ্রদ্ধার্ঘ্য-পুষ্পস্তবক অর্পণ

আপডেট সময় ০৮:১৮:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬