ঢাকা ০৭:০০ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo “পৈত্রিক সম্পত্তির লোভে পিতাকে দিয়ে ছোট ভাইয়ের বিরুদ্ধে মামলা, আদালতে বেকসুর খালাস ডাঃ এফ রহমান” Logo পরিচ্ছন্ন গাজীপুর গড়তে বর্জ্য অপসারনে রাজেন্দ্রপুরে এসটিএস উদ্বোধন করলেন প্রশাসক শওকত হোসেন Logo গাজীপুর জেলা পরিষদের উদ্যোগে মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির চেক বিতরণ Logo উন্নয়নকাজ পরিদর্শনে প্রশাসক শওকত হোসেন, জয়দেবপুরে যানজট নিরসনে ৩১৭ কোটি টাকার ওভারপাস নির্মাণ Logo জাতীয় প্রেস ক্লাবের সহযোগী সদস্য পদ পেলেন গাজীপুর জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া Logo সাহসিক অভিযানে অস্ত্র উদ্ধার: পুরস্কৃত জিএমপির সদর থানার ওসি আমিনুল ইসলাম ও তার টিম Logo গাজীপুরে বাড়ীয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে ডেঙ্গু রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান Logo পোষা প্রাণীর চিকিৎসায় গাজীপুরে নতুন দিগন্ত, উদ্বোধন হলো ‘অ্যাপোলো পেট ক্লিনিক’ Logo গাজীপুরে রোটারী ক্লাব অব ভাওয়াল হেরিটেজের ৪র্থ অভিষেক ও রিপসা টিমের ক্লাব ভিজিট সম্পন্ন Logo গাছা থানার বিভিন্ন ওয়ার্ডে একাধিক সড়ক উদ্বোধন করেন গাসিক প্রশাসক শওকত হোসেন সরকার

রমজানে মানবিক উদ্যোগ: গাজীপুরে এমপি রনির মাসব্যাপী গণ ইফতার কর্মসূচি

  • বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় ০৯:৪৯:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৯২ বার পড়া হয়েছে

মাহে রমজান উপলক্ষে গাজীপুরে অসহায়, দুস্থ ও ছিন্নমূল মানুষের জন্য মাসব্যাপী গণ ইফতারের মানবিক উদ্যোগ নিয়েছেন গাজীপুর-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এম. মঞ্জুরুল করিম রনি। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) পবিত্র রমজানের প্রথম দিনেই অসংখ্য রোজাদারের অংশগ্রহণে কর্মসূচির উদ্বোধন করেন গাজীপুর-২ আসনের এমপি এম. মঞ্জুরুল করিম রনি।এসময় সাথে ছিলেন তার স্ত্রী তাপসী তন্ময় চৌধুরী তমা।

ঐতিহাসিক ভাওয়াল রাজবাড়ি মাঠে আয়োজিত প্রথম দিনের গণ ইফতারে এক হাজারের বেশি গরিব, ভাসমান ও শ্রমজীবী মানুষ অংশ নেন। ইফতারের আগে দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

সংসদ সদস্য এম. মঞ্জুরুল করিম রনি বলেন, শিল্পাঞ্চল গাজীপুরে বিপুলসংখ্যক নিম্নআয়ের মানুষ বসবাস করেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে অনেকেই ভালো মানের ইফতার থেকে বঞ্চিত হন। সামাজিক দায়বদ্ধতা থেকেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, “রোজাদার মানুষ যেন সম্মানের সঙ্গে ইফতার করতে পারেন, সেটিই আমাদের লক্ষ্য। এটি কেবল ইফতার বিতরণ নয়, বরং সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোর একটি প্রয়াস।”

তিনি আরও জানান, পুরো রমজান মাসজুড়ে গাজীপুরের বিভিন্ন ওয়ার্ড ও পাড়া-মহল্লায় পর্যায়ক্রমে এই গণ ইফতার কর্মসূচি চলবে। গত বছরও ব্যক্তিগত উদ্যোগে অনুরূপ আয়োজন করে প্রশংসা কুড়িয়েছিলেন তিনি। এবার সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর সরকারি ও ব্যক্তিগত সমন্বয়ে আরও বৃহৎ পরিসরে কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

ইফতারে অংশ নেওয়া কয়েকজন জানান, বাজারদরের চাপে পরিবার নিয়ে ইফতার আয়োজন করা কঠিন হয়ে পড়েছে। এমন সময়ে এই উদ্যোগ তাদের জন্য স্বস্তি ও সহমর্মিতার বার্তা হয়ে এসেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর বিএনপি নেতা ডক্টর সহিদউজ্জামান, আহাম্মদ আলী রুশদী, আ ক ম মোফাজ্জল হোসেন, হাসান আজমল ভূঁইয়া, সাইফুল ইসলাম টুটুল, জয়নাল আবেদীন তালুকদার, জমিয়তে উলামায়ে ইসলামের মুফতি নাসির উদ্দিন, গাজীপুর মহানগর যুবদলের সদস্য সচিব মাহমুদ হাসান রাজু, গাজীপুর মহানগর ছাত্রদলের সভাপতি রোহানোজ্জামান শুক্কুর সহ বিএনপি ও অংগ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী।

স্থানীয় সচেতন মহলের মতে, জনপ্রতিনিধির এমন মানবিক কর্মকাণ্ড সামাজিক সংহতি জোরদারে ইতিবাচক ভূমিকা রাখবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

“পৈত্রিক সম্পত্তির লোভে পিতাকে দিয়ে ছোট ভাইয়ের বিরুদ্ধে মামলা, আদালতে বেকসুর খালাস ডাঃ এফ রহমান”

error: Content is protected !!

রমজানে মানবিক উদ্যোগ: গাজীপুরে এমপি রনির মাসব্যাপী গণ ইফতার কর্মসূচি

আপডেট সময় ০৯:৪৯:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬