ঢাকা ১১:৩৯ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক Logo শহীদ তাজউদ্দীন হাসপাতালে ডাক্তার-আনসারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেপ্তারের দাবি Logo গাজীপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত, সদর মেট্রো থানা কমিউনিটি পুলিশ দল চ্যাম্পিয়ন Logo খামারিদের টিকিয়ে রাখতে সহজ ঋণের ব্যবস্থা করা হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo ভাওয়াল মির্জাপুর কলেজে তিনতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর করেন অধ্যাপক ডা. রফিকুল ইসলাম এমপি Logo গাজীপুরে দৈনিক বাংলার নবকণ্ঠের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo গাজীপুর সিটিজুড়ে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান, নাগরিকদের সহযোগিতা চাইলেন প্রশাসক Logo গাজীপুরে সুটকেসে দ্বিখণ্ডিত নারীর লাশ- ৫ বছরের প্রেমের পরিণতি, প্রেমিকের হাতে খুন Logo সালনা-দেশীপাড়া-জয়দেবপুর সড়ক যেন মরণফাঁদ, দীর্ঘদিন সংস্কার নেই, বড় বড় গর্তে চরম দুর্ভোগে এলাকাবাসী Logo গাজীপুরে আইনশৃঙ্খলা সভা: অপরাধ দমনে দৃশ্যমান পদক্ষেপ চান প্রতিমন্ত্রী

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ-এর কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:১৭:১৭ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৩৮ বার পড়া হয়েছে

গাজীপুর মহানগর এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা ও পুলিশ সদস্যদের সার্বিক কল্যাণ নিশ্চিতের লক্ষ্যে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের মাসিক কল্যাণ সভা এবং অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় জিএমপি সদর দপ্তরে প্রথমে কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পুলিশ কমিশনার মোঃ ইসরাইল হাওলাদার। তিনি পেশাদারিত্ব ও দায়িত্বশীলতায় সাফল্য অর্জনকারী পুলিশ সদস্যদের হাতে পুরস্কার তুলে দেন। একই সঙ্গে বিভিন্ন পদমর্যাদার সদস্যদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন।

সভায় পুলিশ সদস্যরা ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক নানা সমস্যা, আবেদন ও প্রস্তাব তুলে ধরেন। কমিশনার সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে দ্রুত সমাধানের আশ্বাস দেন। বক্তব্যে তিনি জিএমপিতে কর্মরত সকল সদস্যের সার্বিক কল্যাণ নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। পাশাপাশি জনগণের প্রত্যাশিত সেবা প্রদানে আরও আন্তরিক ও পেশাদার হওয়ার আহ্বান জানান।

পরবর্তীতে সদর দপ্তরের কনফারেন্স রুমে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে মহানগর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি, অনুদ্ঘাটিত মামলা, ওয়ারেন্ট তামিল এবং ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পুলিশ কমিশনার অনুদ্ঘাটিত মামলা দ্রুত উদ্ঘাটন ও নিষ্পত্তি, ওয়ারেন্ট কার্যকর এবং ট্রাফিক ব্যবস্থাপনায় কঠোর নজরদারির নির্দেশনা প্রদান করেন।

সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ তাহেরুল হক চৌহান, উপ-পুলিশ কমিশনারবৃন্দসহ জিএমপির বিভিন্ন ইউনিটের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক

error: Content is protected !!

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ-এর কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

আপডেট সময় ০৩:১৭:১৭ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬