ঢাকা ০৭:০২ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo “পৈত্রিক সম্পত্তির লোভে পিতাকে দিয়ে ছোট ভাইয়ের বিরুদ্ধে মামলা, আদালতে বেকসুর খালাস ডাঃ এফ রহমান” Logo পরিচ্ছন্ন গাজীপুর গড়তে বর্জ্য অপসারনে রাজেন্দ্রপুরে এসটিএস উদ্বোধন করলেন প্রশাসক শওকত হোসেন Logo গাজীপুর জেলা পরিষদের উদ্যোগে মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির চেক বিতরণ Logo উন্নয়নকাজ পরিদর্শনে প্রশাসক শওকত হোসেন, জয়দেবপুরে যানজট নিরসনে ৩১৭ কোটি টাকার ওভারপাস নির্মাণ Logo জাতীয় প্রেস ক্লাবের সহযোগী সদস্য পদ পেলেন গাজীপুর জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া Logo সাহসিক অভিযানে অস্ত্র উদ্ধার: পুরস্কৃত জিএমপির সদর থানার ওসি আমিনুল ইসলাম ও তার টিম Logo গাজীপুরে বাড়ীয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে ডেঙ্গু রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান Logo পোষা প্রাণীর চিকিৎসায় গাজীপুরে নতুন দিগন্ত, উদ্বোধন হলো ‘অ্যাপোলো পেট ক্লিনিক’ Logo গাজীপুরে রোটারী ক্লাব অব ভাওয়াল হেরিটেজের ৪র্থ অভিষেক ও রিপসা টিমের ক্লাব ভিজিট সম্পন্ন Logo গাছা থানার বিভিন্ন ওয়ার্ডে একাধিক সড়ক উদ্বোধন করেন গাসিক প্রশাসক শওকত হোসেন সরকার

গাজীপুরের কাশিমপুরে উদ্বোধনের আগেই দেবে গেল সড়ক, উঠছে অনিয়মের প্রশ্ন

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:২৯:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ১১৭ বার পড়া হয়েছে

গাজীপুর মহানগরীর কাশিমপুর এলাকায় নির্মাণাধীন একটি সড়ক উদ্বোধনের আগেই ভেঙে কয়েক ফুট নিচে দেবে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের সামগ্রী ব্যবহার ও নির্মাণকাজে অনিয়মের কারণেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কাশিমপুর ৬ নম্বর ওয়ার্ডের ধনঞ্জয়খালী এলাকায় কয়েক কিলোমিটার সড়ক নির্মাণকাজ শেষ পর্যায়ে ছিল। নির্বাচনের মাত্র কয়েকদিন আগে সড়কে ঢালাই কাজ সম্পন্ন করা হয়। তবে ঢালাইয়ের তিন দিনের মাথায় সড়কের একটি অংশে ফাটল দেখা দেয়। পরে সেই অংশ ভেঙে কয়েক ফুট দেবে যায়। পাশাপাশি সড়কের আরও কয়েকটি স্থানে ফাটল সৃষ্টি হয়েছে।

এলাকাবাসীর দাবি, কাজের মান ছিল অত্যন্ত নিম্নমানের। প্রয়োজনীয় পরিমাণ ঢালাই দেওয়া হয়নি এবং মানসম্মত উপকরণ ব্যবহার করা হয়নি। তারা সংশ্লিষ্টদের বিরুদ্ধে তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

সরেজমিনে দেখা গেছে, নদীর তীরঘেঁষা এলাকায় সড়কটির একটি অংশ হঠাৎ বসে গেছে, ফলে যানবাহন চলাচলে ঝুঁকি তৈরি হয়েছে। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

এ বিষয়ে কাশিমপুর জোনের নির্বাহী প্রকৌশলী শামসুর রহমান বলেন, নদীর পাড়ে হওয়ায় এটি প্রাকৃতিক কারণে ঘটতে পারে। পরিকল্পনায় কোনো ত্রুটি ছিল কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে। তিনি জানান, ঘটনাস্থল পরিদর্শনের পর বিস্তারিত তথ্য জানানো হবে।

ঘটনাটি নিয়ে নগরবাসীর মধ্যে প্রশ্ন উঠেছে—উদ্বোধনের আগেই যদি সড়কের এমন অবস্থা হয়, তবে নির্মাণমান ও তদারকি কতটা কার্যকর ছিল? এখন দেখার বিষয়, তদন্তে কী উঠে আসে এবং দায়ীদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

“পৈত্রিক সম্পত্তির লোভে পিতাকে দিয়ে ছোট ভাইয়ের বিরুদ্ধে মামলা, আদালতে বেকসুর খালাস ডাঃ এফ রহমান”

error: Content is protected !!

গাজীপুরের কাশিমপুরে উদ্বোধনের আগেই দেবে গেল সড়ক, উঠছে অনিয়মের প্রশ্ন

আপডেট সময় ০১:২৯:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬