ঢাকা ১১:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সার সংকটের কারণ ও করণীয় নিয়ে গাজীপুর সদর উপজেলা বিএনপির লিফলেট বিতরণ Logo গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক Logo শহীদ তাজউদ্দীন হাসপাতালে ডাক্তার-আনসারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেপ্তারের দাবি Logo গাজীপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত, সদর মেট্রো থানা কমিউনিটি পুলিশ দল চ্যাম্পিয়ন Logo খামারিদের টিকিয়ে রাখতে সহজ ঋণের ব্যবস্থা করা হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo ভাওয়াল মির্জাপুর কলেজে তিনতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর করেন অধ্যাপক ডা. রফিকুল ইসলাম এমপি Logo গাজীপুরে দৈনিক বাংলার নবকণ্ঠের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo গাজীপুর সিটিজুড়ে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান, নাগরিকদের সহযোগিতা চাইলেন প্রশাসক Logo গাজীপুরে সুটকেসে দ্বিখণ্ডিত নারীর লাশ- ৫ বছরের প্রেমের পরিণতি, প্রেমিকের হাতে খুন Logo সালনা-দেশীপাড়া-জয়দেবপুর সড়ক যেন মরণফাঁদ, দীর্ঘদিন সংস্কার নেই, বড় বড় গর্তে চরম দুর্ভোগে এলাকাবাসী

গাজীপুর–২ আসনে বিএনপি প্রার্থী রনির গণসংযোগ, ভোটারদের সঙ্গে মতবিনিময়

  • বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় ০১:৪৫:৩৮ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ২২৬ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গাজীপুর–২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এম মঞ্জুরুল করিম রনি শনিবার (০৭ ফেব্রুয়ারি) গণসংযোগ ও ভোট প্রার্থনার কর্মসূচি পালন করেছেন।

বিকেলে গাজীপুরের ঐতিহাসিক রাজবাড়ী মাঠে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হন। পরে সেখান থেকে একটি বড় মিছিল বের হয়ে জয়দেবপুর রেলগেট, শিববাড়ি মোড়, জয়দেবপুর বাজার বাসস্ট্যান্ডসহ শহরের বিভিন্ন সড়ক ঘুরে বিভিন্ন এলাকায় গণসংযোগ করে।

এ সময় এম মঞ্জুরুল করিম রনি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলেন এবং ভোটারদের মতামত শোনেন। গণসংযোগকালে ভোটারদের মধ্যে লিফলেট বিতরণ করা হয়। পাশাপাশি বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচি তুলে ধরা হয়।

গণসংযোগে রনি বলেন, গাজীপুরের উন্নয়ন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠাই বিএনপির প্রধান লক্ষ্য। তিনি বলেন, “গাজীপুর–২ আসন দীর্ঘদিন ধরে অবহেলিত। শিল্পনগরী গাজীপুরের সম্ভাবনাকে কাজে লাগিয়ে কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়নে কাজ করতে চাই।

তিনি ভোটারদের ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

গণসংযোগে গাজীপুর মহানগর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। কর্মসূচিতে সাধারণ মানুষের অংশগ্রহণ ও আগ্রহ লক্ষ্য করা যায়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সার সংকটের কারণ ও করণীয় নিয়ে গাজীপুর সদর উপজেলা বিএনপির লিফলেট বিতরণ

error: Content is protected !!

গাজীপুর–২ আসনে বিএনপি প্রার্থী রনির গণসংযোগ, ভোটারদের সঙ্গে মতবিনিময়

আপডেট সময় ০১:৪৫:৩৮ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬