ঢাকা ০৮:১০ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo শ্রদ্ধা, সংবর্ধনা ও নানা আয়োজনে গাজীপুরে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস Logo “পৈত্রিক সম্পত্তির লোভে পিতাকে দিয়ে ছোট ভাইয়ের বিরুদ্ধে মামলা, আদালতে বেকসুর খালাস ডাঃ এফ রহমান” Logo পরিচ্ছন্ন গাজীপুর গড়তে বর্জ্য অপসারনে রাজেন্দ্রপুরে এসটিএস উদ্বোধন করলেন প্রশাসক শওকত হোসেন Logo গাজীপুর জেলা পরিষদের উদ্যোগে মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির চেক বিতরণ Logo উন্নয়নকাজ পরিদর্শনে প্রশাসক শওকত হোসেন, জয়দেবপুরে যানজট নিরসনে ৩১৭ কোটি টাকার ওভারপাস নির্মাণ Logo জাতীয় প্রেস ক্লাবের সহযোগী সদস্য পদ পেলেন গাজীপুর জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া Logo সাহসিক অভিযানে অস্ত্র উদ্ধার: পুরস্কৃত জিএমপির সদর থানার ওসি আমিনুল ইসলাম ও তার টিম Logo গাজীপুরে বাড়ীয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে ডেঙ্গু রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান Logo পোষা প্রাণীর চিকিৎসায় গাজীপুরে নতুন দিগন্ত, উদ্বোধন হলো ‘অ্যাপোলো পেট ক্লিনিক’ Logo গাজীপুরে রোটারী ক্লাব অব ভাওয়াল হেরিটেজের ৪র্থ অভিষেক ও রিপসা টিমের ক্লাব ভিজিট সম্পন্ন

গাজীপুর- ২ আসনে আইনজীবীদের সঙ্গে গণসংযোগে বিএনপি প্রার্থী এম মঞ্জুরুল করিম রনি

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:২১:২২ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৯৩ বার পড়া হয়েছে

CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v80), quality = 80?

গাজীপুর-২ আসনে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আইনজীবীদের সঙ্গে গণসংযোগে অংশ নিয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী এম মঞ্জুরুল করিম রনি। বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে তিনি গাজীপুর আদালতপাড়ায় আইনজীবীদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন।

এ সময় আদালতপাড়ায় কর্মরত বিভিন্ন স্তরের আইনজীবীদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। আইনজীবীরা বলেন, দীর্ঘদিন ধরে বিচারব্যবস্থা রাজনৈতিক চাপ ও হস্তক্ষেপের মধ্যে রয়েছে। ন্যায়বিচার ও আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠায় সংসদে সাহসী ও প্রতিবাদী প্রতিনিধির বিকল্প নেই।

গণসংযোগকালে আইনজীবীদের উদ্দেশে এম মঞ্জুরুল করিম রনি বলেন, দীর্ঘ ১৮ বছর পর দেশ একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পথে অগ্রসর হচ্ছে। এটি এ দেশের মানুষের বহুদিনের প্রত্যাশা।গত ১৮ বছরে সংঘটিত নির্যাতন, মামলা ও দমন-পীড়নের সবচেয়ে বড় সাক্ষী আইনজীবীরাই।

তিনি আরও বলেন, “সব মামলা, হামলা ও জুলুমের নথিপত্র আপনাদের হাত দিয়েই চলাচল করেছে। শুধু সাধারণ মানুষ নয়, আইনজীবীরাও নির্যাতনের শিকার হয়েছেন। অনেকেই কারাবরণ করেছেন, অনেকের বিরুদ্ধে এখনও মামলা ঝুলে আছে।

এম মঞ্জুরুল করিম রনি বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারে আইনজীবীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি একটি জবাবদিহিমূলক রাষ্ট্র ও স্বাধীন বিচারব্যবস্থা গড়ে তুলতে আইনজীবী সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শ্রদ্ধা, সংবর্ধনা ও নানা আয়োজনে গাজীপুরে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস

error: Content is protected !!

গাজীপুর- ২ আসনে আইনজীবীদের সঙ্গে গণসংযোগে বিএনপি প্রার্থী এম মঞ্জুরুল করিম রনি

আপডেট সময় ০২:২১:২২ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬