ঢাকা ১১:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সার সংকটের কারণ ও করণীয় নিয়ে গাজীপুর সদর উপজেলা বিএনপির লিফলেট বিতরণ Logo গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক Logo শহীদ তাজউদ্দীন হাসপাতালে ডাক্তার-আনসারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেপ্তারের দাবি Logo গাজীপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত, সদর মেট্রো থানা কমিউনিটি পুলিশ দল চ্যাম্পিয়ন Logo খামারিদের টিকিয়ে রাখতে সহজ ঋণের ব্যবস্থা করা হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo ভাওয়াল মির্জাপুর কলেজে তিনতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর করেন অধ্যাপক ডা. রফিকুল ইসলাম এমপি Logo গাজীপুরে দৈনিক বাংলার নবকণ্ঠের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo গাজীপুর সিটিজুড়ে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান, নাগরিকদের সহযোগিতা চাইলেন প্রশাসক Logo গাজীপুরে সুটকেসে দ্বিখণ্ডিত নারীর লাশ- ৫ বছরের প্রেমের পরিণতি, প্রেমিকের হাতে খুন Logo সালনা-দেশীপাড়া-জয়দেবপুর সড়ক যেন মরণফাঁদ, দীর্ঘদিন সংস্কার নেই, বড় বড় গর্তে চরম দুর্ভোগে এলাকাবাসী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করতে গাজীপুরে আইন-শৃঙ্খলা সমন্বয় সভা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:৩৫:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ২১১ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে গাজীপুরে আইন-শৃঙ্খলা সমন্বয় সংক্রান্ত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ ফেব্রুয়ারি ২০২৬) গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) হেডকোয়ার্টার্সের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. ইসরাইল হাওলাদার।

সভায় নির্বাচনকালীন আইন-শৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা ও আন্তঃসংস্থাগত সমন্বয় জোরদারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এ সময় পুলিশ কমিশনার সভায় উপস্থিত বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রতিনিধিদের মতামত ও পরামর্শ মনোযোগসহকারে শোনেন।

পুলিশ কমিশনার তার বক্তব্যে বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে সকল সংশ্লিষ্ট সংস্থাকে একযোগে কাজ করতে হবে। তিনি নির্বাচনকেন্দ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্বপ্রাপ্ত বাহিনী ও প্রশাসনের মধ্যে কার্যকর সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন এবং দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

সভায় আরও উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ তাহেরুল হক চৌহান, গাজীপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা, গাজীপুর সিটি কর্পোরেশনের প্রতিনিধি, বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, ডিজিএফআই, র‍্যাব, এনএসআই, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, সিভিল সার্জন, জেলা নির্বাচন অফিসার, পল্লী বিদ্যুৎ সমিতি-১ গাজীপুরের প্রতিনিধিসহ জিএমপির উপ-পুলিশ কমিশনারবৃন্দ এবং বিভিন্ন থানার অফিসার ইনচার্জরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সার সংকটের কারণ ও করণীয় নিয়ে গাজীপুর সদর উপজেলা বিএনপির লিফলেট বিতরণ

error: Content is protected !!

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করতে গাজীপুরে আইন-শৃঙ্খলা সমন্বয় সভা

আপডেট সময় ০২:৩৫:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬