ঢাকা ০৪:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক Logo শহীদ তাজউদ্দীন হাসপাতালে ডাক্তার-আনসারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেপ্তারের দাবি Logo গাজীপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত, সদর মেট্রো থানা কমিউনিটি পুলিশ দল চ্যাম্পিয়ন Logo খামারিদের টিকিয়ে রাখতে সহজ ঋণের ব্যবস্থা করা হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo ভাওয়াল মির্জাপুর কলেজে তিনতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর করেন অধ্যাপক ডা. রফিকুল ইসলাম এমপি Logo গাজীপুরে দৈনিক বাংলার নবকণ্ঠের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo গাজীপুর সিটিজুড়ে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান, নাগরিকদের সহযোগিতা চাইলেন প্রশাসক Logo গাজীপুরে সুটকেসে দ্বিখণ্ডিত নারীর লাশ- ৫ বছরের প্রেমের পরিণতি, প্রেমিকের হাতে খুন Logo সালনা-দেশীপাড়া-জয়দেবপুর সড়ক যেন মরণফাঁদ, দীর্ঘদিন সংস্কার নেই, বড় বড় গর্তে চরম দুর্ভোগে এলাকাবাসী Logo গাজীপুরে আইনশৃঙ্খলা সভা: অপরাধ দমনে দৃশ্যমান পদক্ষেপ চান প্রতিমন্ত্রী

গাজীপুর জেলা পেশাজীবী সাংবাদিক পরিষদের নবাগত কমিটির পরিচিতি সভা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:১১:০১ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪১৮ বার পড়া হয়েছে

গাজীপুর জেলা পেশাজীবী সাংবাদিক পরিষদের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৪ ফেব্রুয়ারি) সকালে নিরবানা রিসোর্ট অ্যান্ড পার্কে আয়োজিত এ সভায় জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাপ্তাহিক সারাজাহান পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক এম এ ফিরোজ। সভা সঞ্চালনা করেন গাজীপুর জেলা পেশাজীবী সাংবাদিক পরিষদের সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান।

সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক বাংলা ভূমি পত্রিকার সম্পাদক ও প্রকাশক নজরুল ইসলাম আজহার, দৈনিক কণ্ঠবাণী পত্রিকার সম্পাদক ও প্রকাশক জানে এ আলম, কাজী আজিমউদ্দিন কলেজের সাবেক জিএস ও সংগঠনের উপদেষ্টা শেখ লুৎফর রহমান লাতু এবং সংগঠনের আইন উপদেষ্টা এডভোকেট আমিনুল ইসলাম।

সভায় বক্তারা বলেন, সাংবাদিকতা একটি দায়িত্বশীল ও চ্যালেঞ্জিং পেশা। বস্তুনিষ্ঠ, নৈতিক ও সাহসী সাংবাদিকতার মাধ্যমে সমাজের অনিয়ম, দুর্নীতি ও অসঙ্গতির বিরুদ্ধে দৃঢ় ভূমিকা রাখাই এই সংগঠনের মূল লক্ষ্য। পেশাগত নৈতিকতা বজায় রেখে সত্য প্রকাশের মাধ্যমে জনস্বার্থে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তারা।

সভায় সংগঠনের নবগঠিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়। নতুন কমিটিতে কার্যকরী সভাপতি হিসেবে আব্দুর রশিদ, সহসভাপতি নুরে আলম, সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক সুব্রত চন্দ্র দাস, দপ্তর সম্পাদক আক্তার হোসাইন, কোষাধ্যক্ষ মো. রাকিব হোসেন এবং প্রচার সম্পাদক রফিকুল ইসলাম রুবেল দায়িত্ব গ্রহণ করেন।

নবগঠিত কমিটির নেতারা বলেন, পেশাজীবী সাংবাদিকদের ঐক্য সুদৃঢ় করা, দক্ষতা উন্নয়ন এবং সত্যনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে জনস্বার্থে কাজ করাই তাদের অঙ্গীকার।

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মধ্যে মতবিনিময় অনুষ্ঠিত হয়। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আয়োজিত এ পরিচিতি সভা সফলভাবে সম্পন্ন হয়। পরিচিতি সভা শেষে অংশগ্রহণকারীদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক

error: Content is protected !!

গাজীপুর জেলা পেশাজীবী সাংবাদিক পরিষদের নবাগত কমিটির পরিচিতি সভা

আপডেট সময় ১২:১১:০১ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬