ঢাকা ০৪:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক Logo শহীদ তাজউদ্দীন হাসপাতালে ডাক্তার-আনসারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেপ্তারের দাবি Logo গাজীপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত, সদর মেট্রো থানা কমিউনিটি পুলিশ দল চ্যাম্পিয়ন Logo খামারিদের টিকিয়ে রাখতে সহজ ঋণের ব্যবস্থা করা হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo ভাওয়াল মির্জাপুর কলেজে তিনতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর করেন অধ্যাপক ডা. রফিকুল ইসলাম এমপি Logo গাজীপুরে দৈনিক বাংলার নবকণ্ঠের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo গাজীপুর সিটিজুড়ে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান, নাগরিকদের সহযোগিতা চাইলেন প্রশাসক Logo গাজীপুরে সুটকেসে দ্বিখণ্ডিত নারীর লাশ- ৫ বছরের প্রেমের পরিণতি, প্রেমিকের হাতে খুন Logo সালনা-দেশীপাড়া-জয়দেবপুর সড়ক যেন মরণফাঁদ, দীর্ঘদিন সংস্কার নেই, বড় বড় গর্তে চরম দুর্ভোগে এলাকাবাসী Logo গাজীপুরে আইনশৃঙ্খলা সভা: অপরাধ দমনে দৃশ্যমান পদক্ষেপ চান প্রতিমন্ত্রী

গাজীপুর-২: বিএনপি ঐক্যবদ্ধ, ৯১ সালের মতো ধানের শীষের জোয়ার- বিজয় নিশ্চিত

  • বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় ০৪:৩৯:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬
  • ৩৪৮ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গাজীপুর-২ আসনে নির্বাচনী মাঠে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করেছে বিএনপি। শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে টঙ্গীর সফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজ মাঠে ধানের শীষের সমর্থনে আয়োজিত জনসভায় দলটির মনোনীত প্রার্থী ও গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনি বলেছেন, গাজীপুর মহানগর বিএনপি আজ সম্পূর্ণ ঐক্যবদ্ধ। টঙ্গী থেকেই গাজীপুর-২ আসনের নির্বাচনী প্রচারণা শুরু করা হলো। যেখানে যাচ্ছি সেখানেই ধানের শীষের পক্ষে গণজোয়ার লক্ষ্য করা যাচ্ছে। ১৯৯১ সালের নির্বাচনের সময়ের মতো এবারও ধানের শীষের পক্ষে জনসমর্থনের ঢেউ উঠেছে। আগামীর বাংলাদেশ বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বেই নিরাপদ। তবে কাউকে অবহেলা না করে সবাইকে মাঠে সক্রিয় থাকার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে রাজনৈতিক নিপীড়নের শিকার হয়েছেন। আগামী নির্বাচনের মাধ্যমেই সকল অন্যায়ের জবাব দেওয়া হবে। ধানের শীষ বিজয়ী হলে গাজীপুরবাসীর দীর্ঘদিনের দাবি অনুযায়ী এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও মেট্রোরেল গাজীপুর পর্যন্ত সম্প্রসারণ করা হবে বলেও আশ্বাস দেন তিনি।

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি সালাউদ্দিন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় যৌথ সঞ্চালনা করেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন ও টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বসির উদ্দিন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও গাজীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য হাসান উদ্দিন সরকার, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়্যেদুল আলম বাবুল, গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার প্রমুখ।

এসময় বক্তারা বলেন, গাজীপুর-২ আসনে ধানের শীষের জয় প্রায় নিশ্চিত। অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে গাজীপুরের প্রতিটি আসনেই বিএনপির প্রার্থীরা বিপুল ভোটে বিজয়ী হবেন। তিনি বলেন, ১৯৯১ সালের মতো এবারও এই আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে।

বক্তারা আরও স্মরণ করেন, ১৯৯১ সালের নির্বাচনে অধ্যাপক এম এ মান্নান এই আসন থেকে বিপুল ভোটে বিজয়ী হয়েছিলেন এবং পরবর্তীতে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রথম মেয়র হিসেবে নির্বাচিত হন। সেই ধারাবাহিকতায় এবার তারই সন্তান এম মঞ্জুরুল করিম রনি গাজীপুর-২ আসনে ধানের শীষের কান্ডারি হয়ে বিজয় ছিনিয়ে আনবেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক

error: Content is protected !!

গাজীপুর-২: বিএনপি ঐক্যবদ্ধ, ৯১ সালের মতো ধানের শীষের জোয়ার- বিজয় নিশ্চিত

আপডেট সময় ০৪:৩৯:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬