ঢাকা ০৭:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গাজীপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের যাত্রাপথে মহানগর বিএনপির সভাপতি শওকত সরকারের নেতৃত্বে জনতার উষ্ণ অভ্যর্থনা Logo কালিয়াকৈর ফুলবাড়িয়ায় বিএনপির উদ্যোগে বর্ষবরণ ও মাদকবিরোধী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত Logo বর্ণাঢ্য শোভাযাত্রায় গাজীপুরে পহেলা বৈশাখ উদযাপন Logo আনন্দ-উচ্ছ্বাসে, ঐতিহ্যের ছোঁয়ায় গাজীপুর জেলা পরিষদের বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন Logo গাজীপুরে পেশকার জোবায়েরের ঘুষ বাণিজ্য, মামলায় দুই পক্ষ থেকেই অর্থ নেওয়া, বিচার প্রক্রিয়া প্রভাবিতের চেষ্টা Logo গাজীপুরে চৈত্র সংক্রান্তি ও বৈশাখী মেলা ১৪৩৩-এর উদ্বোধন Logo গাজীপুরে কৃষিজমির মাটি কাটায় অভিযান, ৩ লাখ টাকা জরিমানা Logo গাজীপুরে বিশিষ্ট ব্যবসায়ী ফাকরুল ইসলামকে ঘিরে অপপ্রচার: তীব্র প্রতিবাদ ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি Logo গাজীপুর ক্লাব লিঃ-এর পক্ষ থেকে পহেলা বৈশাখের শুভেচ্ছা Logo উন্নয়ন প্রকল্প পরিদর্শন ও জুলাই যোদ্ধাদের মাঝে অনুদান বিতরণ করেন গাজীপুর জেলা পরিষদের প্রশাসক ইশরাক সিদ্দিকী

স্থায়ী কমিটির বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত: বিএনপির চেয়ারম্যান তারেক রহমান

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:৩০:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬
  • ২২৯ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যানের দায়িত্ব পেলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (৯ জানুয়ারি) রাতে রাজধানীর গুলশানের বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির বৈঠকে গঠনতন্ত্রের আলোকে তাকে চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত হয়।

বৈঠক শেষে গুলশান কার্যালয়ের সামনে অপেক্ষমাণ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, “দলের গঠনতন্ত্রের বিধান অনুসারেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে।” একই সঙ্গে তিনি জানান, রাজনৈতিক ও সাংগঠনিক কারণে তারেক রহমানের উত্তরবঙ্গ সফর আপাতত স্থগিত করা হয়েছে।

বিএনপির গঠনতন্ত্রের ৭(গ) ধারায় স্পষ্টভাবে বলা আছে, চেয়ারম্যানের পদ শূন্য হলে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান অবশিষ্ট মেয়াদের জন্য চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন। সেই সাংবিধানিক বিধান অনুযায়ী সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর তারেক রহমান স্বয়ংক্রিয়ভাবে দলের চেয়ারম্যানের দায়িত্বপ্রাপ্ত হন। তবে আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হলো এবার।

উল্লেখ্য, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়া কারাবন্দি হওয়ার পর দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান হিসেবে তারেক রহমানকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করা হয়। এরপর দীর্ঘ সময় ধরে তিনি কার্যত দলের সর্বোচ্চ নেতৃত্ব দিয়ে বিএনপির সাংগঠনিক কার্যক্রম, রাজনৈতিক কৌশল ও আন্দোলন পরিচালনা করে আসছেন।

২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৬ আগস্ট রাষ্ট্রপতির আদেশে তিনি মুক্তি পেলেও আর রাজনীতিতে সক্রিয় হননি। চলতি বছরের ৩০ ডিসেম্বর তার মৃত্যু হয়।

দলের অভ্যন্তরে এই নেতৃত্ব পরিবর্তনকে বিএনপির রাজনীতিতে একটি নতুন অধ্যায়ের সূচনা হিসেবে দেখা হচ্ছে। তারেক রহমানের আনুষ্ঠানিক চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে আগামী জাতীয় রাজনীতি ও দলীয় আন্দোলনে নতুন দিকনির্দেশনা আসবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাজীপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের যাত্রাপথে মহানগর বিএনপির সভাপতি শওকত সরকারের নেতৃত্বে জনতার উষ্ণ অভ্যর্থনা

স্থায়ী কমিটির বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত: বিএনপির চেয়ারম্যান তারেক রহমান

আপডেট সময় ০৫:৩০:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬