ঢাকা ০৫:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সার সংকটের কারণ ও করণীয় নিয়ে গাজীপুর সদর উপজেলা বিএনপির লিফলেট বিতরণ Logo গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক Logo শহীদ তাজউদ্দীন হাসপাতালে ডাক্তার-আনসারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেপ্তারের দাবি Logo গাজীপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত, সদর মেট্রো থানা কমিউনিটি পুলিশ দল চ্যাম্পিয়ন Logo খামারিদের টিকিয়ে রাখতে সহজ ঋণের ব্যবস্থা করা হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo ভাওয়াল মির্জাপুর কলেজে তিনতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর করেন অধ্যাপক ডা. রফিকুল ইসলাম এমপি Logo গাজীপুরে দৈনিক বাংলার নবকণ্ঠের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo গাজীপুর সিটিজুড়ে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান, নাগরিকদের সহযোগিতা চাইলেন প্রশাসক Logo গাজীপুরে সুটকেসে দ্বিখণ্ডিত নারীর লাশ- ৫ বছরের প্রেমের পরিণতি, প্রেমিকের হাতে খুন Logo সালনা-দেশীপাড়া-জয়দেবপুর সড়ক যেন মরণফাঁদ, দীর্ঘদিন সংস্কার নেই, বড় বড় গর্তে চরম দুর্ভোগে এলাকাবাসী

ত্রয়োদশ নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড অনলাইনে আবেদন, ঘরে বসেই মিলবে কার্ড

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:০১:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬
  • ২৮৫ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে সাংবাদিক ও নির্বাচন পর্যবেক্ষকদের কার্ড প্রদান প্রক্রিয়ায় যুগান্তকারী পরিবর্তন এনেছে নির্বাচন কমিশন (ইসি)। এবার প্রথমবারের মতো সাংবাদিক পরিচয়পত্র ও পর্যবেক্ষকদের কার্ড ও গাড়ির স্টিকার পেতে অনলাইনে আবেদন বাধ্যতামূলক করা হয়েছে।

বৃহস্পতিবার নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক এ তথ্য জানান।

তিনি বলেন, ‘এতদিন প্রতিটি নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষকদের নির্বাচন কমিশন বা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সশরীরে আবেদন করতে হতো। আবেদন অনুমোদনের পর কার্ড ও গাড়ির স্টিকার সরবরাহ করা হতো। এতে সময়ের অপচয়ের পাশাপাশি নির্বাচন কমিশনের উল্লেখযোগ্য ব্যয়ও হতো। এসব বিবেচনায় এবার পুরোনো পদ্ধতি থেকে সরে এসে অনলাইনভিত্তিক ব্যবস্থা চালু করা হয়েছে।’

রুহুল আমিন মল্লিক আরও জানান, এ উদ্দেশ্যে নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার জন্য একটি আলাদা ওয়েবসাইট ডেভেলপ করা হয়েছে। আবেদন অনুমোদিত হলে দেশীয় গণমাধ্যমকর্মীরা ঘরে বসেই নিজেদের সাংবাদিক কার্ড এবং দেশীয় পর্যবেক্ষকরা তাদের কার্ড ও গাড়ির স্টিকার ডাউনলোড করতে পারবেন।

অনলাইনে আবেদন করতে হবে নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার ওয়েবসাইটে pr.ecs.gov.bd । আবেদনকালে অফিসের প্যাডে করা আবেদনপত্রের কপি, সাংবাদিক পরিচয়পত্র, জাতীয় পরিচয়পত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করতে হবে।

এদিকে ফ্রিল্যান্স সাংবাদিকদের ক্ষেত্রে পিআইডি (প্রেস ইনফরমেশন ডিপার্টমেন্ট) কার্ড বাধ্যতামূলক করা হয়েছে বলে জানায় ইসি।

নতুন এই অনলাইন ব্যবস্থার মাধ্যমে আবেদন প্রক্রিয়া সহজ, দ্রুত ও স্বচ্ছ হবে বলে আশা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। একই সঙ্গে সময় ও ব্যয় সাশ্রয়ের পাশাপাশি নির্বাচন ব্যবস্থাপনাও আরও আধুনিক ও কার্যকর হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সার সংকটের কারণ ও করণীয় নিয়ে গাজীপুর সদর উপজেলা বিএনপির লিফলেট বিতরণ

error: Content is protected !!

ত্রয়োদশ নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড অনলাইনে আবেদন, ঘরে বসেই মিলবে কার্ড

আপডেট সময় ০৪:০১:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬