ঢাকা ০৮:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক Logo শহীদ তাজউদ্দীন হাসপাতালে ডাক্তার-আনসারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেপ্তারের দাবি Logo গাজীপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত, সদর মেট্রো থানা কমিউনিটি পুলিশ দল চ্যাম্পিয়ন Logo খামারিদের টিকিয়ে রাখতে সহজ ঋণের ব্যবস্থা করা হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo ভাওয়াল মির্জাপুর কলেজে তিনতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর করেন অধ্যাপক ডা. রফিকুল ইসলাম এমপি Logo গাজীপুরে দৈনিক বাংলার নবকণ্ঠের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo গাজীপুর সিটিজুড়ে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান, নাগরিকদের সহযোগিতা চাইলেন প্রশাসক Logo গাজীপুরে সুটকেসে দ্বিখণ্ডিত নারীর লাশ- ৫ বছরের প্রেমের পরিণতি, প্রেমিকের হাতে খুন Logo সালনা-দেশীপাড়া-জয়দেবপুর সড়ক যেন মরণফাঁদ, দীর্ঘদিন সংস্কার নেই, বড় বড় গর্তে চরম দুর্ভোগে এলাকাবাসী Logo গাজীপুরে আইনশৃঙ্খলা সভা: অপরাধ দমনে দৃশ্যমান পদক্ষেপ চান প্রতিমন্ত্রী

গাজীপুরে খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া ও তারেক রহমানের উত্তরবঙ্গ সফর উপলক্ষে বিএনপির প্রস্তুতি সভা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:২০:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬
  • ১৬১ বার পড়া হয়েছে

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় গাজীপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একইসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আসন্ন উত্তরবঙ্গ সফরকে কেন্দ্র করে সাংগঠনিক শক্তি সংহত করতে জোরালো প্রস্তুতি সভা করেছে বিএনপি।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দুপুরে কোনাবাড়ী ডিগ্রি কলেজ মাঠে কোনাবাড়ী, কাশিমপুর ও বাসন থানা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এ সভায় বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে মাঠপর্যায়ের প্রস্তুতি চূড়ান্ত করার বার্তা দেওয়া হয়।

সভায় গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকারের সভাপতিত্বে এবং কোনাবাড়ী থানা বিএনপির সাধারণ সম্পাদক বাবুল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল। এসময় তিনি বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে তারেক রহমানের নেতৃত্ব আজ সময়ের দাবি। উত্তরবঙ্গ সফর হবে সরকারের ব্যর্থতা ও দমননীতির বিরুদ্ধে গণজাগরণের শক্ত বার্তা। এ সফর সফল করতে গাজীপুরের নেতাকর্মীদের সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে মাঠে থাকার আহ্বান জানান তিনি।

সভায় আরও বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা. মাজহারুল আলম। তিনি বলেন, জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র ফিরিয়ে আনতে বিএনপিকে আরও ঐক্যবদ্ধ ও সংগঠিত হতে হবে।

সভায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় কমিটির সদস্য এবং কালিয়াকৈর পৌরসভার সাবেক মেয়র মজিবুর রহমান, গাজীপুর-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনি।

এছাড়া বাসন মেট্রো থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজ ও ১৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোসলেম উদ্দিন চৌধুরী মুসাসহ অন্যান্য নেতারা দলীয় আন্দোলন জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

বক্তারা বলেন, খালেদা জিয়ার আপসহীন নেতৃত্ব ও গণতান্ত্রিক সংগ্রামের পথ অনুসরণ করেই বিএনপি আজও আন্দোলনে রয়েছে। তারেক রহমানের উত্তরবঙ্গ সফর হবে সরকারের ব্যর্থ শাসনের বিরুদ্ধে জনগণের ঐক্যবদ্ধ প্রতিবাদের প্রতীক।

সভায় কোনাবাড়ী, কাশিমপুর ও বাসন থানা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সভা শেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এবং তবারক বিতরণ করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক

error: Content is protected !!

গাজীপুরে খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া ও তারেক রহমানের উত্তরবঙ্গ সফর উপলক্ষে বিএনপির প্রস্তুতি সভা

আপডেট সময় ০৬:২০:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬