ঢাকা ০৪:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গাজীপুরে শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে দালাল সন্দেহে আটক, ১৫ দিনের কারাদণ্ড Logo গাজীপুরে শ্রমিক অসন্তোষ নিরসনে শ্রমিক সংগঠনের সাথে মতবিনিময়, কাজে ফেরার আহ্বান এমপি রনির Logo গাজীপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ উদ্বোধন, প্রতিভাবান খেলোয়াড় তৈরিতে নতুন উদ্যোগ Logo গাজীপুরে নিহত শ্রমিক তৌফিকের গায়েবানা জানাজায় এনসিপি নেতা আলী নাসের, পুলিশের ধাওয়ায় পণ্ড Logo শ্রমিকদের আন্দোলনকে পুঁজি করে শিল্প ধ্বংসের চেষ্টা বরদাশত করা হবে না: জয়নাল আবেদীন রিজভী Logo কাশিমপুর ভূমি অফিসে টাকা ছাড়া মেলে না খারিজ, ভোগান্তিতে সেবাগ্রহীতারা, মূলহোতা উপ-সহকারী নায়েব হাজেরা Logo গাজীপুরে শ্রমিক আন্দোলনের আড়ালে নাশকতা ঠেকাতে মাঠে প্রশাসক শওকত হোসেন সরকার Logo মুন্সিপাড়ার নাগরিক দুর্ভোগ লাঘবে উন্নয়ন পরিকল্পনা, প্রতিশ্রুতি দিলেন গাসিক প্রশাসক শওকত হোসেন Logo মির্জাপুরে মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত Logo মাদকের বিরুদ্ধে ২৫ কিলোমিটার ম্যারাথন, যুবসমাজকে খেলাধুলায় ফেরানোর আহ্বান এমপি রফিকুল ইসলাম বাচ্চু

মনোনয়নপত্র যাচাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের ভূমিকা নিয়ে জামায়াতের উদ্বেগ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:২৮:৪৫ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬
  • ১৮৬ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাই প্রক্রিয়ায় রিটার্নিং কর্মকর্তাদের ভূমিকা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জামায়াতে ইসলামী। দলটির অভিযোগ, তুচ্ছ ও অযথা অজুহাতে উদ্দেশ্যমূলকভাবে বহু যোগ্য প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হচ্ছে, যা কোনো এক মহলের ইন্ধনে সংঘটিত হচ্ছে বলে প্রতীয়মান।

রোববার (৪ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক তীব্র বিবৃতিতে এসব অভিযোগ করেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

বিবৃতিতে তিনি বলেন, “মনোনয়নপত্র দাখিলের পর যাচাই-বাছাই প্রক্রিয়ায় দেশে নানা জেলায় ভিন্ন ধরনের পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। কোথাও রিটার্নিং কর্মকর্তার ব্যক্তিগত বিবেচনায় ছাড় দেওয়ার সুযোগ থাকা সত্ত্বেও অতিরিক্ত কঠোর নীতি প্রয়োগ করা হচ্ছে, আবার কোথাও আইনগতভাবে গুরুত্বহীন বিষয় দেখিয়ে প্রার্থিতা বাতিল করা হচ্ছে। প্রদত্ত কাগজপত্র ও তথ্য-প্রমাণ থাকা সত্ত্বেও এভাবে প্রার্থিতা বাতিল করা মোটেও গ্রহণযোগ্য নয়।”

তিনি আরও বলেন, “এ ধরনের বাড়াবাড়ি চলতে থাকলে নির্বাচন কীভাবে অবাধ, নিরপেক্ষ ও স্বচ্ছ হবে—এ বিষয়ে দেশের জনগণের মধ্যে বড় প্রশ্ন উঠবে। এটা নির্বাচনী পরিবেশকে ক্ষতিগ্রস্ত করবে এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করবে।”

জামায়াতের এই শীর্ষ নেতা নির্বাচন কমিশনের প্রতি সরাসরি আহ্বান জানিয়ে বলেন, “তুচ্ছ অজুহাতে বাতিল হওয়া সব প্রার্থীর মনোনয়ন অবিলম্বে বৈধ ঘোষণা করতে হবে। পাশাপাশি সকল প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করে নির্বাচনের মাঠ সমতল করতে হবে।”

তিনি সতর্ক করে দেন, “যদি এমন অনিয়ম চলতে থাকে, তবে দেশের গণতান্ত্রিক মর্যাদা ও জনগণের আস্থা গভীরভাবে ক্ষতিগ্রস্ত হবে।”

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাজীপুরে শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে দালাল সন্দেহে আটক, ১৫ দিনের কারাদণ্ড

error: Content is protected !!

মনোনয়নপত্র যাচাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের ভূমিকা নিয়ে জামায়াতের উদ্বেগ

আপডেট সময় ০১:২৮:৪৫ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬