ঢাকা ০১:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গাজীপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের যাত্রাপথে মহানগর বিএনপির সভাপতি শওকত সরকারের নেতৃত্বে জনতার উষ্ণ অভ্যর্থনা Logo কালিয়াকৈর ফুলবাড়িয়ায় বিএনপির উদ্যোগে বর্ষবরণ ও মাদকবিরোধী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত Logo বর্ণাঢ্য শোভাযাত্রায় গাজীপুরে পহেলা বৈশাখ উদযাপন Logo আনন্দ-উচ্ছ্বাসে, ঐতিহ্যের ছোঁয়ায় গাজীপুর জেলা পরিষদের বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন Logo গাজীপুরে পেশকার জোবায়েরের ঘুষ বাণিজ্য, মামলায় দুই পক্ষ থেকেই অর্থ নেওয়া, বিচার প্রক্রিয়া প্রভাবিতের চেষ্টা Logo গাজীপুরে চৈত্র সংক্রান্তি ও বৈশাখী মেলা ১৪৩৩-এর উদ্বোধন Logo গাজীপুরে কৃষিজমির মাটি কাটায় অভিযান, ৩ লাখ টাকা জরিমানা Logo গাজীপুরে বিশিষ্ট ব্যবসায়ী ফাকরুল ইসলামকে ঘিরে অপপ্রচার: তীব্র প্রতিবাদ ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি Logo গাজীপুর ক্লাব লিঃ-এর পক্ষ থেকে পহেলা বৈশাখের শুভেচ্ছা Logo উন্নয়ন প্রকল্প পরিদর্শন ও জুলাই যোদ্ধাদের মাঝে অনুদান বিতরণ করেন গাজীপুর জেলা পরিষদের প্রশাসক ইশরাক সিদ্দিকী

গাজীপুর-২ আসনে বিএনপি প্রার্থী এম মঞ্জুরুল করিম রনির মনোনয়ন বৈধ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:১৭:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬
  • ২৮১ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর জেলার পাঁচটি সংসদীয় আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলম হোসেনের সভাপতিত্বে এ কার্যক্রম সম্পন্ন হয়।

যাচাই-বাছাই শেষে গাজীপুর-২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ও গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম. মঞ্জুরুল করিম রনির মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। ঘোষণার পর উপস্থিত নেতাকর্মী, আইনজীবী, সমর্থক ও শুভানুধ্যায়ীরা ‘আলহামদুলিল্লাহ’ বলে মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মনোনয়ন বৈধ ঘোষণার পর সাংবাদিকদের এম. মঞ্জুরুল করিম রনি বলেন, গাজীপুর-২ আসনের মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণে তিনি আন্তরিকভাবে কাজ করতে চান। শিল্পাঞ্চল হিসেবে গুরুত্বপূর্ণ হওয়া সত্ত্বেও গাজীপুরে তীব্র যানজট, জলাবদ্ধতা, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা এবং শ্রমিকদের সুযোগ-সুবিধার ঘাটতি রয়েছে বলে তিনি জানান।

বিশেষ করে জয়দেবপুর রেল জংশনের ওপর একটি ফ্লাইওভার নির্মাণকে গাজীপুরবাসীর দীর্ঘদিনের দাবি উল্লেখ করে বলেন, এটি বাস্তবায়িত হলে নগরীর ভয়াবহ যানজট নিরসন সম্ভব হবে এবং এটি তার অন্যতম প্রধান অগ্রাধিকার।

তিনি আরও বলেন, শিল্পাঞ্চল হিসেবে গাজীপুরে শ্রমিকদের জীবনমান উন্নয়ন, শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন এবং একটি বাসযোগ্য ও পরিবেশবান্ধব নগরী গড়ে তুলতে তিনি কাজ করবেন। গাজীপুরকে আধুনিক, পরিকল্পিত ও মানবিক শহরে রূপান্তর করাই তার লক্ষ্য, বলেন তিনি।

রনি আরও বলেন, তার পিতা অধ্যাপক এম এ মান্নান গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও সাবেক মন্ত্রী ছিলেন। তিনি গাজীপুরবাসীর প্রিয় নেতা ছিলেন এবং এলাকার ব্যাপক উন্নয়ন সাধন করেছেন। পিতার স্বপ্ন ও পরিকল্পনা বাস্তবায়নে তিনি নিজেকে উৎসর্গ করতে চান।

সাক্ষাৎকারে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে রনি বলেন, গণতন্ত্রের মা ও আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ ও নেতৃত্ব চিরকাল অনুসরণ করা হবে। তিনি মহান আল্লাহর কাছে তার রুহের মাগফিরাত কামনা করে বলেন, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।

মনোনয়ন যাচাই-বাছাই কার্যক্রম শেষে এম. মঞ্জুরুল করিম রনি তার পিতার কবরে শ্রদ্ধা নিবেদন করেন এবং রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও শুকরিয়া আদায় করেন। এ সময় গাজীপুর মহানগর বিএনপির সিনিয়র নেতৃবৃন্দসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

গাজীপুরবাসীর সহযোগিতা কামনা করে রনি বলেন, গাজীপুর-২ আসনের ভোটারদের কাছে ধানের শীষ প্রতীকে ভোট চান তিনি। ভোটারদের সমর্থন পেলে বিএনপিকে বিজয়ী করা সম্ভব হবে এবং গাজীপুরকে মানুষের প্রত্যাশা অনুযায়ী গড়ে তোলা যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাজীপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের যাত্রাপথে মহানগর বিএনপির সভাপতি শওকত সরকারের নেতৃত্বে জনতার উষ্ণ অভ্যর্থনা

গাজীপুর-২ আসনে বিএনপি প্রার্থী এম মঞ্জুরুল করিম রনির মনোনয়ন বৈধ

আপডেট সময় ১০:১৭:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬