ঢাকা ০১:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গাজীপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের যাত্রাপথে মহানগর বিএনপির সভাপতি শওকত সরকারের নেতৃত্বে জনতার উষ্ণ অভ্যর্থনা Logo কালিয়াকৈর ফুলবাড়িয়ায় বিএনপির উদ্যোগে বর্ষবরণ ও মাদকবিরোধী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত Logo বর্ণাঢ্য শোভাযাত্রায় গাজীপুরে পহেলা বৈশাখ উদযাপন Logo আনন্দ-উচ্ছ্বাসে, ঐতিহ্যের ছোঁয়ায় গাজীপুর জেলা পরিষদের বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন Logo গাজীপুরে পেশকার জোবায়েরের ঘুষ বাণিজ্য, মামলায় দুই পক্ষ থেকেই অর্থ নেওয়া, বিচার প্রক্রিয়া প্রভাবিতের চেষ্টা Logo গাজীপুরে চৈত্র সংক্রান্তি ও বৈশাখী মেলা ১৪৩৩-এর উদ্বোধন Logo গাজীপুরে কৃষিজমির মাটি কাটায় অভিযান, ৩ লাখ টাকা জরিমানা Logo গাজীপুরে বিশিষ্ট ব্যবসায়ী ফাকরুল ইসলামকে ঘিরে অপপ্রচার: তীব্র প্রতিবাদ ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি Logo গাজীপুর ক্লাব লিঃ-এর পক্ষ থেকে পহেলা বৈশাখের শুভেচ্ছা Logo উন্নয়ন প্রকল্প পরিদর্শন ও জুলাই যোদ্ধাদের মাঝে অনুদান বিতরণ করেন গাজীপুর জেলা পরিষদের প্রশাসক ইশরাক সিদ্দিকী

জাতীয় বিশ্ববিদ্যালয়ে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় কোরআনখানি ও দোয়া মাহফিল

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:৪৪:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬
  • ২২৭ বার পড়া হয়েছে

জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে কোরআনখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) জুম্মার নামাজের পর জাতীয় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মোঃ লুৎফর রহমান, উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ নূরুল ইসলাম উপস্থিত ছিলেন।

এছাড়া বিভিন্ন অনুষদের (ভারপ্রাপ্ত) ডিন, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রকসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীরা দোয়া মাহফিলে অংশ নেন। দোয়া মাহফিলে মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।

এদিকে, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ঘোষিত তিন দিনের রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে ৩১ ডিসেম্বর ২০২৫ থেকে ০২ জানুয়ারি ২০২৬ পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাস, ঢাকার ধানমন্ডিতে অবস্থিত নগর কার্যালয় এবং দেশের বিভিন্ন আঞ্চলিক কেন্দ্রে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা অর্ধনমিত রাখা হয়।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, জাতির গুরুত্বপূর্ণ এই রাজনৈতিক ব্যক্তিত্বের প্রতি সম্মান জানাতে এবং তার অবদানের স্মরণে জাতীয় বিশ্ববিদ্যালয় যথাযথ মর্যাদায় রাষ্ট্রীয় শোক পালন করছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাজীপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের যাত্রাপথে মহানগর বিএনপির সভাপতি শওকত সরকারের নেতৃত্বে জনতার উষ্ণ অভ্যর্থনা

জাতীয় বিশ্ববিদ্যালয়ে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় কোরআনখানি ও দোয়া মাহফিল

আপডেট সময় ০১:৪৪:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬