ঢাকা ০৪:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক Logo শহীদ তাজউদ্দীন হাসপাতালে ডাক্তার-আনসারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেপ্তারের দাবি Logo গাজীপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত, সদর মেট্রো থানা কমিউনিটি পুলিশ দল চ্যাম্পিয়ন Logo খামারিদের টিকিয়ে রাখতে সহজ ঋণের ব্যবস্থা করা হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo ভাওয়াল মির্জাপুর কলেজে তিনতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর করেন অধ্যাপক ডা. রফিকুল ইসলাম এমপি Logo গাজীপুরে দৈনিক বাংলার নবকণ্ঠের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo গাজীপুর সিটিজুড়ে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান, নাগরিকদের সহযোগিতা চাইলেন প্রশাসক Logo গাজীপুরে সুটকেসে দ্বিখণ্ডিত নারীর লাশ- ৫ বছরের প্রেমের পরিণতি, প্রেমিকের হাতে খুন Logo সালনা-দেশীপাড়া-জয়দেবপুর সড়ক যেন মরণফাঁদ, দীর্ঘদিন সংস্কার নেই, বড় বড় গর্তে চরম দুর্ভোগে এলাকাবাসী Logo গাজীপুরে আইনশৃঙ্খলা সভা: অপরাধ দমনে দৃশ্যমান পদক্ষেপ চান প্রতিমন্ত্রী

অশ্রুসিক্ত বিদায়ে মায়ের কফিনের পাশে তারেক রহমানের কুরআন তিলাওয়াত

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:৫১:২৬ পূর্বাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫
  • ৩০৬ বার পড়া হয়েছে

মা সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কফিনের পাশে বসে কুরআন তিলাওয়াত করতে দেখা গেছে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে। বুধবার (৩১ ডিসেম্বর) সকাল ১০টা ২৯ মিনিটে বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত একটি ভিডিওতে এই হৃদয়বিদারক দৃশ্য দেখা যায়।

ভিডিওর ক্যাপশনে বলা হয়, ‘মায়ের কফিনের পাশে বসে কুরআন তিলাওয়াত করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।’

বুধবার সকাল ৯টা ১৭ মিনিটের দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে জাতীয় পতাকায় মোড়ানো গাড়িতে করে বেগম খালেদা জিয়ার মরদেহ গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাসভবনে নেওয়া হয়। বাসাটি তারেক রহমানের। সেখানে পরিবারের সদস্যদের পাশাপাশি বিএনপির শীর্ষ নেতারা ও দলীয় নেতাকর্মীরা শেষ শ্রদ্ধা জানান।

এর আগে মঙ্গলবার (৩১ ডিসেম্বর) ভোর ৬টায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮০ বছর বয়সে ইন্তেকাল করেন বেগম খালেদা জিয়া। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি ও ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। গত ২৩ নভেম্বর সংক্রমণ ও নিউমোনিয়াজনিত জটিলতা নিয়ে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক

error: Content is protected !!

অশ্রুসিক্ত বিদায়ে মায়ের কফিনের পাশে তারেক রহমানের কুরআন তিলাওয়াত

আপডেট সময় ০৬:৫১:২৬ পূর্বাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫