ঢাকা ১২:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক Logo শহীদ তাজউদ্দীন হাসপাতালে ডাক্তার-আনসারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেপ্তারের দাবি Logo গাজীপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত, সদর মেট্রো থানা কমিউনিটি পুলিশ দল চ্যাম্পিয়ন Logo খামারিদের টিকিয়ে রাখতে সহজ ঋণের ব্যবস্থা করা হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo ভাওয়াল মির্জাপুর কলেজে তিনতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর করেন অধ্যাপক ডা. রফিকুল ইসলাম এমপি Logo গাজীপুরে দৈনিক বাংলার নবকণ্ঠের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo গাজীপুর সিটিজুড়ে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান, নাগরিকদের সহযোগিতা চাইলেন প্রশাসক Logo গাজীপুরে সুটকেসে দ্বিখণ্ডিত নারীর লাশ- ৫ বছরের প্রেমের পরিণতি, প্রেমিকের হাতে খুন Logo সালনা-দেশীপাড়া-জয়দেবপুর সড়ক যেন মরণফাঁদ, দীর্ঘদিন সংস্কার নেই, বড় বড় গর্তে চরম দুর্ভোগে এলাকাবাসী Logo গাজীপুরে আইনশৃঙ্খলা সভা: অপরাধ দমনে দৃশ্যমান পদক্ষেপ চান প্রতিমন্ত্রী
ঝিনাইদহ-৪ আসনে ধানের শীষে মনোনয়ন

বিএনপিতে যোগ দিলেন গণঅধিকার পরিষদের রাশেদ খান

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:০৬:০১ পূর্বাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
  • ৩৩৭ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগ দিয়েছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান। একই সঙ্গে ঝিনাইদহ-৪ আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে দলীয় প্রার্থী হিসেবে তাকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন রাশেদ খান। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

যোগদান অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঝিনাইদহ-৪ আসনের বিএনপির সকল স্তরের নেতাকর্মীদের প্রতি রাশেদ খানের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, দলের সিদ্ধান্ত অনুযায়ী সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে ধানের শীষকে বিজয়ী করতে হবে।

যোগদানের পর এক সংক্ষিপ্ত ব্রিফিংয়ে রাশেদ খান বলেন,
‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আমি আদর্শ হিসেবে ধারণ করি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাকে স্নেহ ও ভালোবাসা দিয়েছেন। নতুন বাংলাদেশ গঠনে তার নেতৃত্ব আজ দেশ ও জনগণের জন্য অত্যন্ত প্রয়োজন। আমি তারেক রহমানের নেতৃত্বেই কাজ করে যেতে চাই।’

এদিকে গণঅধিকার পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে, ঝিনাইদহ-৪ আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশ নেওয়ার লক্ষ্যে দলীয় পদ থেকে পদত্যাগ করেন মুহাম্মদ রাশেদ খান। তবে বিষয়টিকে ‘নির্বাচনী কৌশল’ হিসেবে উপস্থাপন করায় দলটির একটি অংশ তাকে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিষ্কার করেছে।

শুক্রবার গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে রাশেদ খানের বহিষ্কারাদেশের কথা জানানো হয়।

এর আগে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদকের পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেন রাশেদ খান। পদত্যাগপত্রে তিনি লেখেন— ‘২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন থেকে রাজপথের সহযোদ্ধা হিসেবে দীর্ঘ সময় একসঙ্গে আন্দোলন ও রাজনীতি করেছি। এই পথচলায় আমার আচরণ বা বক্তব্যে কেউ কষ্ট পেয়ে থাকলে আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি।’

তিনি আরও লেখেন, ‘দলের সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগে আপনার সম্মতি দেওয়ায় ধন্যবাদ জানাচ্ছি। যেখানেই থাকি, আমাদের সম্পর্ক থাকবে ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের বন্ধনে অটুট। ব্যক্তিগত কারণে আজ থেকে আমি দলের সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করছি এবং দলের সার্বিক সাফল্য কামনা করছি।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক

error: Content is protected !!

ঝিনাইদহ-৪ আসনে ধানের শীষে মনোনয়ন

বিএনপিতে যোগ দিলেন গণঅধিকার পরিষদের রাশেদ খান

আপডেট সময় ০৯:০৬:০১ পূর্বাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫