ঢাকা ০২:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo হরিজন সম্প্রদায়ের মা-হারা এতিম কনের বিয়েতে গাজীপুর ডিসি, মানবিকতায় মুগ্ধ এলাকাবাসী Logo গাজীপুরে জীবনের নিরাপত্তা চেয়ে জুলাই যোদ্ধার সংবাদ সম্মেলন Logo বাংলাদেশ খাদ্য পরিদর্শক সমিতি গাজীপুর ইউনিট কমিটি গঠন সভাপতি সোহেল, সাধারণ সম্পাদক সেলিম Logo গাজীপুর সিটি কর্পোরেশনের প্রকৌশল বিভাগের প্রকল্পের উন্নয়ন সংক্রান্ত সমন্বয় সভা, প্রশাসকের কঠোর নির্দেশনা Logo গাজীপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করেন প্রশাসক শওকত হোসেন সরকার Logo গাজীপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর শুভ উদ্বোধন Logo গাজীপুরে শিশুর সুরক্ষায় হাম-রুবেলা ক্যাম্পেইন ২০ এপ্রিল, টিকার আওতায় ৩ লাখ ৮১ হাজার শিশু Logo শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত কালিয়াকৈরে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন Logo গাজীপুরে ভাওয়াল রিসোর্টে টাস্কফোর্সের অভিযান মাদক, বিদেশি মদসহ গ্রেফতার ৬ Logo প্রশাসক শওকত হোসেনের নির্দেশনায় প্রকৌশলী সুদীপ বসাকের তত্ত্বাবধানে সড়কজুড়ে পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম
আমরা বানিয়াচং থানাকে পুড়িয়ে দিয়েছিলাম, এসআই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছিলাম

শায়েস্তাগঞ্জ থানার ওসিকে প্রকাশ্যে হুমকি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতার

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:০২:০১ পূর্বাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬
  • ২৮৫ বার পড়া হয়েছে

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালামকে প্রকাশ্যে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা সদস্য সচিব মাহদী হাসানের বিরুদ্ধে। শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে শায়েস্তাগঞ্জ থানার ভেতরে এ ঘটনা ঘটে।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। ভিডিওতে দেখা যায়, থানার ভেতরে ওসির সঙ্গে বাগবিতণ্ডার একপর্যায়ে মাহদী হাসান নিজেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা দাবি করে বিভিন্ন সহিংস ঘটনার কথা উল্লেখ করে হুমকিমূলক বক্তব্য দেন।

ভিডিওতে মাহদী হাসানকে বলতে শোনা যায়,
“আমরা আন্দোলন করে গভর্মেন্টকে রিফর্ম করেছি। সেই জায়গায় প্রশাসন আমাদের লোক। আপনি আমাদের ছেলেকে গ্রেফতার করে নিয়ে এসেছেন। আমাদের সঙ্গে বাগবিতণ্ডা করছেন। এখন বলছেন আন্দোলনকারী হয়েছেন তো কী হয়েছে? আমাদের এইখানে ১৭ জন শহীদ হয়েছে। আমরা বানিয়াচং থানাকে পুড়িয়ে দিয়েছিলাম। এসআই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছিলাম। আপনি এসেছেন ঠিক আছে, কিন্তু কোন সাহসে এই কথা বললেন জানতে চাই।”

এ বিষয়ে বক্তব্য জানতে শায়েস্তাগঞ্জ থানার ওসি আবুল কালামের মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার ভোরে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ ছাত্রলীগ কর্মী এনামুল হাসান নয়নকে আটক করে। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা সদস্য সচিব মাহদী হাসানের নেতৃত্বে কয়েকজন ছাত্র থানায় গিয়ে আটক ব্যক্তিকে ‘জুলাই যোদ্ধা’ দাবি করে ছেড়ে দেওয়ার জন্য পুলিশের ওপর চাপ সৃষ্টি করেন। পুলিশ রাজি না হলে ওসি আবুল কালামের সঙ্গে তাদের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে পরিস্থিতির চাপে আটক ছাত্রলীগ কর্মীকে ছেড়ে দিতে বাধ্য হয় পুলিশ।

অভিযোগ প্রসঙ্গে মাহদী হাসান বলেন, “আমি রাগান্বিত অবস্থায় কথা বলার সময় স্লিপ অব টাং হয়ে গেছে। পরে বুঝতে পেরেছি।”

এ বিষয়ে হবিগঞ্জ জেলার পুলিশ সুপার ইয়াছমিন খাতুন বলেন,
“আমি ভিডিওটি দেখেছি এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথাবার্তা বলেছি। শায়েস্তাগঞ্জ থানার ওসির কাছ থেকে জানতে পেরেছি, নয়ন নামের একজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছিল। পরে ছাত্র আন্দোলনের নেতারা তার পক্ষে ছবি ও ভিডিও প্রমাণ উপস্থাপন করেন। ওই সময় থানার ভেতরে কথাবার্তার একপর্যায়ে এই ভিডিওটি ধারণ করা হয়।”

আটক ব্যক্তি ছাত্রলীগ নেতা কি না—এমন প্রশ্নের জবাবে পুলিশ সুপার বলেন, “সে একসময় ছাত্রলীগের সঙ্গে যুক্ত ছিল বলে জানা যায়, তবে বর্তমানে সে ওই সংগঠনে নেই।”

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরিজন সম্প্রদায়ের মা-হারা এতিম কনের বিয়েতে গাজীপুর ডিসি, মানবিকতায় মুগ্ধ এলাকাবাসী

আমরা বানিয়াচং থানাকে পুড়িয়ে দিয়েছিলাম, এসআই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছিলাম

শায়েস্তাগঞ্জ থানার ওসিকে প্রকাশ্যে হুমকি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতার

আপডেট সময় ০৭:০২:০১ পূর্বাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬