
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানিয়ে শোকবার্তা পাঠিয়েছে প্রতিবেশী ভারত। বুধবার (৩১ ডিসেম্বর) ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর জাতীয় সংসদ ভবনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতে শোকবার্তা হস্তান্তর করেন।
জয়শঙ্কর খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠানে যোগ দিতে দুপুর পৌনে ১২টার দিকে ভারতীয় বিমানবাহিনীর বিশেষ ফ্লাইটে ঢাকায় পৌঁছান। জানাজা অনুষ্ঠিত হবে দুপুর ২টায় জাতীয় সংসদ এলাকায়। বিএনপির মিডিয়া সেল এ তথ্য নিশ্চিত করেছে।
নিজস্ব সংবাদ : 










