ঢাকা ০৪:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গাজীপুরে শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে দালাল সন্দেহে আটক, ১৫ দিনের কারাদণ্ড Logo গাজীপুরে শ্রমিক অসন্তোষ নিরসনে শ্রমিক সংগঠনের সাথে মতবিনিময়, কাজে ফেরার আহ্বান এমপি রনির Logo গাজীপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ উদ্বোধন, প্রতিভাবান খেলোয়াড় তৈরিতে নতুন উদ্যোগ Logo গাজীপুরে নিহত শ্রমিক তৌফিকের গায়েবানা জানাজায় এনসিপি নেতা আলী নাসের, পুলিশের ধাওয়ায় পণ্ড Logo শ্রমিকদের আন্দোলনকে পুঁজি করে শিল্প ধ্বংসের চেষ্টা বরদাশত করা হবে না: জয়নাল আবেদীন রিজভী Logo কাশিমপুর ভূমি অফিসে টাকা ছাড়া মেলে না খারিজ, ভোগান্তিতে সেবাগ্রহীতারা, মূলহোতা উপ-সহকারী নায়েব হাজেরা Logo গাজীপুরে শ্রমিক আন্দোলনের আড়ালে নাশকতা ঠেকাতে মাঠে প্রশাসক শওকত হোসেন সরকার Logo মুন্সিপাড়ার নাগরিক দুর্ভোগ লাঘবে উন্নয়ন পরিকল্পনা, প্রতিশ্রুতি দিলেন গাসিক প্রশাসক শওকত হোসেন Logo মির্জাপুরে মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত Logo মাদকের বিরুদ্ধে ২৫ কিলোমিটার ম্যারাথন, যুবসমাজকে খেলাধুলায় ফেরানোর আহ্বান এমপি রফিকুল ইসলাম বাচ্চু

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ইন্তেকালে গাসিকের শোক, কাজী বজলুর রশিদকে বিদায়ী সংবর্ধনা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:৩৯:১৪ পূর্বাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫
  • ৩২৮ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী ও গণতন্ত্রের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে গাজীপুর সিটি কর্পোরেশন (জিসিসি)। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) গাজীপুর সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতেই বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সোহেল হাসান মরহুমার আত্মার শান্তি কামনা করেন এবং জাতির পক্ষ থেকে তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
তিনি বলেন, বেগম খালেদা জিয়ার মহাপ্রয়াণে গাজীপুর সিটি কর্পোরেশন গভীরভাবে শোকাহত।

এরপর এক অনুষ্ঠানে সিটির প্রশাসন শাখার সহকারী সচিব কাজী বজলুর রশিদের অবসরজনিত বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্ম সচিব) মুহাম্মদ সোহেল হাসান।

বিদায়ী কর্মকর্তা কাজী বজলুর রশিদ ১৯৯১ সালে তৎকালীন পৌরসভায় হিসাব সহকারী পদে যোগদান করেন। পরবর্তীতে সহকারী কর আদায়কারী ও কর আদায়কারী পদে দায়িত্ব পালন করেন। দীর্ঘ ৩৪ বছরের কর্মজীবনে তিনি সর্বশেষ গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসন শাখায় সহকারী সচিবের চলতি দায়িত্ব পালন করেন।

অনুষ্ঠানে গাজীপুর সিটি কর্পোরেশনের সচিব মো. আমিন আল পারভেজ কাজী বজলুর রশিদের দীর্ঘ কর্মজীবনের প্রশংসা করে বলেন, তিনি একজন দায়িত্ববান ও নিষ্ঠাবান কর্মকর্তা হিসেবে তাঁর ওপর অর্পিত দায়িত্ব সততা ও পেশাদারিত্বের সঙ্গে পালন করেছেন। দায়িত্বকালীন সময়ে তিনি সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা পেয়েছেন এবং নগরবাসীর কল্যাণে সর্বোচ্চ ভূমিকা রাখার চেষ্টা করেছেন।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ইলিশায় রিছিল, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. সোহেল রানা, প্রধান রাজস্ব কর্মকর্তা মুহাম্মদ সানিউল কাদের, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (যান্ত্রিক) সুদীপ বসাক, প্রকৌশলী এ. কে. এম. হারুনুর রশীদ, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) মো. ইব্রাহিম খলিল, নির্বাহী প্রকৌশলী মো. লেহাজ উদ্দিন, কর নির্ধারণ কর্মকর্তা মোহাম্মদ আতাউর রসুল ভূইয়াসহ সিটি কর্পোরেশনের অন্যান্য কর্মকর্তারা।

অনুষ্ঠানের শেষ পর্বে বিদায়ী কর্মকর্তা কাজী বজলুর রশিদের আগামীর জীবন ও ভবিষ্যৎ পথচলায় উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাজীপুরে শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে দালাল সন্দেহে আটক, ১৫ দিনের কারাদণ্ড

error: Content is protected !!

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ইন্তেকালে গাসিকের শোক, কাজী বজলুর রশিদকে বিদায়ী সংবর্ধনা

আপডেট সময় ০৭:৩৯:১৪ পূর্বাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫