ঢাকা ০৪:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক Logo শহীদ তাজউদ্দীন হাসপাতালে ডাক্তার-আনসারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেপ্তারের দাবি Logo গাজীপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত, সদর মেট্রো থানা কমিউনিটি পুলিশ দল চ্যাম্পিয়ন Logo খামারিদের টিকিয়ে রাখতে সহজ ঋণের ব্যবস্থা করা হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo ভাওয়াল মির্জাপুর কলেজে তিনতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর করেন অধ্যাপক ডা. রফিকুল ইসলাম এমপি Logo গাজীপুরে দৈনিক বাংলার নবকণ্ঠের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo গাজীপুর সিটিজুড়ে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান, নাগরিকদের সহযোগিতা চাইলেন প্রশাসক Logo গাজীপুরে সুটকেসে দ্বিখণ্ডিত নারীর লাশ- ৫ বছরের প্রেমের পরিণতি, প্রেমিকের হাতে খুন Logo সালনা-দেশীপাড়া-জয়দেবপুর সড়ক যেন মরণফাঁদ, দীর্ঘদিন সংস্কার নেই, বড় বড় গর্তে চরম দুর্ভোগে এলাকাবাসী Logo গাজীপুরে আইনশৃঙ্খলা সভা: অপরাধ দমনে দৃশ্যমান পদক্ষেপ চান প্রতিমন্ত্রী

গাজীপুরে উপজেলা পর্যায়ে আধুনিক ভূমি ব্যবস্থাপনা প্রশিক্ষণ উদ্বোধন

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:৪৩:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
  • ২৮২ বার পড়া হয়েছে

CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v62), quality = 90?

গাজীপুরে উপজেলা পর্যায়ে আধুনিক ভূমি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেন। এ সময় ভার্চুয়ালি যুক্ত ছিলেন ঢাকা বিভাগের উপ ভূমি সংস্কার কমিশনার সাইফুল ইসলাম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সোহেল রানা, রেভিনিউ ডেপুটি কালেক্টর, সিনিয়র সহকারী কমিশনার সাবরিন আক্তারসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়া গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মঈন খান এলিস, কালিয়াকৈর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাহিম শাহরিয়া, কাপাসিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদুল হক এবং সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। উপজেলা ভূমি অফিসের আওতাধীন ইউনিয়ন ভূমি অফিসে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরাও প্রশিক্ষণে অংশ নেন।

প্রশিক্ষণে আধুনিক ভূমি তথ্য ব্যবস্থাপনা, ডিজিটাল রেকর্ড সংরক্ষণ, অনলাইন নামজারি, ভূমি সেবার ডিজিটালাইজেশনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।

উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেন বলেন, “ভূমি ব্যবস্থাপনাকে আধুনিক ও জনগণবান্ধব করতে প্রযুক্তিনির্ভর উদ্যোগ অপরিহার্য। মাঠ প্রশাসনের কর্মকর্তাদের এই প্রশিক্ষণ ভবিষ্যতে দ্রুত ও স্বচ্ছ ভূমি সেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

প্রশিক্ষণের মাধ্যমে ভূমি ব্যবস্থাপনায় দক্ষতা বাড়বে এবং নাগরিকদের ভোগান্তি কমবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক

error: Content is protected !!

গাজীপুরে উপজেলা পর্যায়ে আধুনিক ভূমি ব্যবস্থাপনা প্রশিক্ষণ উদ্বোধন

আপডেট সময় ০৫:৪৩:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫