ঢাকা ১০:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গাজীপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের যাত্রাপথে মহানগর বিএনপির সভাপতি শওকত সরকারের নেতৃত্বে জনতার উষ্ণ অভ্যর্থনা Logo কালিয়াকৈর ফুলবাড়িয়ায় বিএনপির উদ্যোগে বর্ষবরণ ও মাদকবিরোধী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত Logo বর্ণাঢ্য শোভাযাত্রায় গাজীপুরে পহেলা বৈশাখ উদযাপন Logo আনন্দ-উচ্ছ্বাসে, ঐতিহ্যের ছোঁয়ায় গাজীপুর জেলা পরিষদের বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন Logo গাজীপুরে পেশকার জোবায়েরের ঘুষ বাণিজ্য, মামলায় দুই পক্ষ থেকেই অর্থ নেওয়া, বিচার প্রক্রিয়া প্রভাবিতের চেষ্টা Logo গাজীপুরে চৈত্র সংক্রান্তি ও বৈশাখী মেলা ১৪৩৩-এর উদ্বোধন Logo গাজীপুরে কৃষিজমির মাটি কাটায় অভিযান, ৩ লাখ টাকা জরিমানা Logo গাজীপুরে বিশিষ্ট ব্যবসায়ী ফাকরুল ইসলামকে ঘিরে অপপ্রচার: তীব্র প্রতিবাদ ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি Logo গাজীপুর ক্লাব লিঃ-এর পক্ষ থেকে পহেলা বৈশাখের শুভেচ্ছা Logo উন্নয়ন প্রকল্প পরিদর্শন ও জুলাই যোদ্ধাদের মাঝে অনুদান বিতরণ করেন গাজীপুর জেলা পরিষদের প্রশাসক ইশরাক সিদ্দিকী
যৌথবাহিনীর অভিযান

গাজীপুরে কথিত ‘জুলাই যোদ্ধা’ তাহরিমা জান্নাত সুরভী গ্রেফতার

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:২৪:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
  • ৩৪৯ বার পড়া হয়েছে

গাজীপুরে যৌথবাহিনীর অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি তাহরিমা জান্নাত সুরভী (২১) গ্রেফতার হয়েছেন। তিনি নিজেকে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের অংশগ্রহণকারী ও সমন্বয়ক হিসেবে পরিচয় দিতেন। তার বিরুদ্ধে বর্তমান সরকারের একজন উপদেষ্টা ও সেনাবাহিনী প্রধানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগ রয়েছে।

বুধবার (২৪ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে টঙ্গী পূর্ব থানার গোপালপুর টেকপাড়া এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। সুরভী ওই এলাকার সেলিম মিয়ার মেয়ে।

পুলিশ জানায়, কালিয়াকৈর থানায় দায়ের করা একটি মামলায় তাহরিমা জান্নাত সুরভীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। মামলাটি দায়ের করেন নাইমুর রহমান দুর্জয় নামের এক ব্যক্তি। এজাহারে চাঁদাবাজি, অপহরণ করে অর্থ আদায় এবং ব্ল্যাকমেইলিংসহ একাধিক গুরুতর অভিযোগের উল্লেখ রয়েছে।

পুলিশ আরও জানায়, অভিযুক্ত সুরভী সামাজিক যোগাযোগমাধ্যমে সেনাবাহিনী প্রধানকে নিয়ে নিয়মিতভাবে আপত্তিকর ও কুরুচিপূর্ণ মন্তব্য করে আসছিলেন, যা আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য উদ্বেগজনক বলে বিবেচিত হয়।

অভিযান শেষে গ্রেফতারকৃত তাহরিমা জান্নাত সুরভীকে থানায় হস্তান্তর করা হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট থানা পুলিশ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাজীপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের যাত্রাপথে মহানগর বিএনপির সভাপতি শওকত সরকারের নেতৃত্বে জনতার উষ্ণ অভ্যর্থনা

যৌথবাহিনীর অভিযান

গাজীপুরে কথিত ‘জুলাই যোদ্ধা’ তাহরিমা জান্নাত সুরভী গ্রেফতার

আপডেট সময় ০৫:২৪:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫