ঢাকা ০৯:২৩ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo জিএমপি সদর থানা পুলিশের বিশেষ সাঁড়াশি অভিযান, মাদকসহ ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১২ Logo গাজীপুরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত Logo গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার আশিক সাঈদের দায়িত্ব গ্রহণ Logo গাজীপুরে মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে ডে-নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত Logo জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে কেন্দ্রীয় বিএনপির সার্বভৌমত্ব র‍্যালিতে গাজীপুর মহানগর বিএনপির অংশগ্রহণ Logo গাজীপুরে যথাযথ মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত Logo স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় ৭ নভেম্বরের চেতনা ধারণ করতে হবে: প্রধানমন্ত্রী Logo গাজীপুরে শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে দালাল সন্দেহে আটক, ১৫ দিনের কারাদণ্ড Logo গাজীপুরে শ্রমিক অসন্তোষ নিরসনে শ্রমিক সংগঠনের সাথে মতবিনিময়, কাজে ফেরার আহ্বান এমপি রনির Logo গাজীপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ উদ্বোধন, প্রতিভাবান খেলোয়াড় তৈরিতে নতুন উদ্যোগ

জিএমপি সদর থানা পুলিশের বিশেষ সাঁড়াশি অভিযান, মাদকসহ ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১২

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:১৮:১৫ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

জিএমপি সদর থানা পুলিশের বিশেষ সাঁড়াশি অভিযানে গত ২৪ ঘণ্টায় মাদকদ্রব্যসহ ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ১ কেজি গাঁজা, ৬ গ্রাম হেরোইন ও ১৮৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

নতুন পুলিশ কমিশনার আশিক সাইদ দায়িত্ব গ্রহণের পর তাঁর নির্দেশনায় সদর থানা পুলিশের এ বিশেষ অভিযান পরিচালিত হয়। সদর থানা ওসি মো. আমিনুল ইসলাম ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসানের নেতৃত্বে পুলিশের একাধিক দল সদর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালায়।

পুলিশ জানায়, গাঁজাসহ দুজন, হেরোইনসহ দুজন এবং ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া নিয়মিত মামলার আসামি ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আরও চারজনকে গ্রেপ্তার করা হয়।

উদ্ধার করা মাদকদ্রব্যের ঘটনায় পৃথক পাঁচটি মাদক মামলা করা হয়েছে। গ্রেপ্তার অন্যদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

সদর থানা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জিএমপি সদর থানা পুলিশের বিশেষ সাঁড়াশি অভিযান, মাদকসহ ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১২

error: Content is protected !!

জিএমপি সদর থানা পুলিশের বিশেষ সাঁড়াশি অভিযান, মাদকসহ ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১২

আপডেট সময় ০৩:১৮:১৫ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬