ঢাকা ১২:২২ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo জিএমপি সদর থানা পুলিশের বিশেষ সাঁড়াশি অভিযান, মাদকসহ ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১২ Logo গাজীপুরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত Logo গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার আশিক সাঈদের দায়িত্ব গ্রহণ Logo গাজীপুরে মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে ডে-নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত Logo জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে কেন্দ্রীয় বিএনপির সার্বভৌমত্ব র‍্যালিতে গাজীপুর মহানগর বিএনপির অংশগ্রহণ Logo গাজীপুরে যথাযথ মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত Logo স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় ৭ নভেম্বরের চেতনা ধারণ করতে হবে: প্রধানমন্ত্রী Logo গাজীপুরে শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে দালাল সন্দেহে আটক, ১৫ দিনের কারাদণ্ড Logo গাজীপুরে শ্রমিক অসন্তোষ নিরসনে শ্রমিক সংগঠনের সাথে মতবিনিময়, কাজে ফেরার আহ্বান এমপি রনির Logo গাজীপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ উদ্বোধন, প্রতিভাবান খেলোয়াড় তৈরিতে নতুন উদ্যোগ

গাজীপুরে মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে ডে-নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:৪৪:৩০ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

মাদকমুক্ত সমাজ গঠন এবং তরুণ প্রজন্মকে খেলাধুলায় উদ্বুদ্ধ করার প্রত্যয়ে গাজীপুর সদর উপজেলার খুদে বরমী (মীরআজম) এলাকায় ডে-নাইট মিনি বার ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) মীরআজম বাউন্ডারি মাঠে (নিরভানা রিসোর্ট সংলগ্ন) এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। খেলায় উদ্বোধক হিসেবে উদ্বোধন করেন গাজীপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো. দেলোয়ার হোসেন সিকদার।

অনুষ্ঠানে ভোরের পাখি ক্রীড়াচক্রের সভাপতি ও মিরআজম নুরু মিয়া জামে মসজিদের সভাপতি মো. আলমগীর পালোয়ানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গাজীপুর সদর থানা বিএনপির সাবেক ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক মো. জহিরুল ইসলাম জিটু। বিশেষ আমন্ত্রিত অতিথি ছিলেন গাজীপুর মহানগর ছাত্রদলের সাবেক ১ নং যুগ্ম আহবায়ক অ্যাড. শরিফুল ইসলাম (প্রতীক), বাড়িয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. আবুল কাশেম সরকার এবং সৈকত রাইসমিলের স্বত্বাধিকারী মো. শহিদুল ইসলাম মেকফুল।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে সুস্থ বিনোদন ও খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

তারা বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই। তরুণ প্রজন্মকে মাঠমুখী করতে এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত রাখা প্রয়োজন।

ফুটবল টুর্নামেন্টকে কেন্দ্র করে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। অনুষ্ঠান শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জিএমপি সদর থানা পুলিশের বিশেষ সাঁড়াশি অভিযান, মাদকসহ ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১২

error: Content is protected !!

গাজীপুরে মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে ডে-নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

আপডেট সময় ০৬:৪৪:৩০ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬